পাবলিক বিশ্ববিদ্যালয়ে বিদেশি শিক্ষার্থী কমছে প্রতি বছর

ইউজিসির বার্ষিক প্রতিবেদন

২৫ সেপ্টেম্বর ২০২৫, ০৪:২৮ PM , আপডেট: ২৫ সেপ্টেম্বর ২০২৫, ০৬:০০ PM
পাবলিক বিশ্ববিদ্যালয়ে বিদেশি শিক্ষার্থী

পাবলিক বিশ্ববিদ্যালয়ে বিদেশি শিক্ষার্থী © টিডিসি সম্পাদিত

দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে বিদেশ থেকে পড়তে আসা শিক্ষার্থী কমছে। সর্বশেষ চার বছরের তথ্য বলছে, প্রতিবছরই বিদেশি শিক্ষার্থী কমছে। বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) সর্বশেষ প্রতিবেদন অনুযায়ী, ২০২৩ সালে বিদেশি শিক্ষার্থীর সংখ্যা চার বছরের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমে এসেছে।

ইউজিসির প্রতিবেদন অনুযায়ী, ২০২৩ সালে দেশের ৫৩টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের মধ্যে ২১টি বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত বিদেশি শিক্ষার্থীর সংখ্যা ৬৩৩ জন। ২০২২ সালে এ সংখ্যা ছিল ৬৭০ জন। সেই হিসেবে ২০২২ সালের তুলনায় ২০২৩ সালে বিদেশি শিক্ষার্থীর সংখ্যা হ্রাস পেয়েছে ৩৭ জন। আর ২০২১ সালে করোনার প্রাদুর্ভাবের পর এই সংখ্যা ছিল ৬৭৭ জন। অর্থাৎ, ধারাবাহিকভাবে পাবলিক বিশ্ববিদ্যালয়ে কমছে বিদেশি শিক্ষার্থী। তবে ২০২০ সালে করোনার সময়কালে এই সংখ্যা ছিল ৭৬৭ জন। যা চার বছরে সর্বোচ্চ।

বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) সর্বশেষ ৫০তম বার্ষিক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। ২০২৩ সালের এই প্রতিবেদনটি গত মার্চ মাসে প্রকাশিত (প্রকাশকাল) হলেও সম্প্রতি প্রিন্ট কপি বের করেছে সংস্থাটি।

প্রতিবেদনের তথ্য বলছে, বর্তমানে বিদেশি শিক্ষার্থীদের মধ্যে সবচেয়ে বেশি শিক্ষার্থী রয়েছে দিনাজপুরে অবস্থিত হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে। এখানে বিদেশি শিক্ষার্থী আছে ১১২ জন। ময়মনসিংহে অবস্থিত বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে রয়েছে ৯১ জন। গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ৮৭ জন ও ঢাকা বিশ্ববিদ্যালয়ে ৬৬ জন। 

এছাড়াও রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ২৮ জন, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে ৭ জন, ইসলামী বিশ্ববিদ্যালয়ে ২০ জন, খুলনা বিশ্ববিদ্যালয়ে ৩৬ জন, বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ২০ জন, গাজীপুর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ে ৪৬ জন, মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি  বিশ্ববিদ্যালয়ে ৪ জন, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ৫০ জন, শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের ২৫ জন, ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ২ জন, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ৩ জন, জগন্নাথ বিশ্ববিদ্যায়ে একজন,  চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়ে একজন, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে ৬ জন, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ২ জন, বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস-এ ১৫ জন, খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ে ১১ জন বিদেশি শিক্ষার্থী রয়েছেন।

রংপুরে চার খুনের ঘটনায় আসামিদের ডিএনএ টেস্টে যা পেল পুলিশ
  • ০৯ অক্টোবর ২০২৬
সচিব পদমর্যাদায় প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী হলেন ব্যারিস্টা…
  • ০৯ অক্টোবর ২০২৬
জ্যামাইকা যেতে পারল না বৈষম্যবিরোধীর সেই মাহদী, বিমানবন্দরে…
  • ০৯ অক্টোবর ২০২৬
কলেজের নবীনবরণে বিএনপি নেতাদের উপস্থিতিতে ‘জয় বাংলা’ স্লোগান
  • ০৯ অক্টোবর ২০২৬
৭২ ঘণ্টা শেষ, মধ্যরাতে বা রাত শেষে আসতে পারে রাবির সাংবাদিক…
  • ০৮ অক্টোবর ২০২৬
পিকনিকের কথা বলে রুমে ডেকে নিয়ে র‌্যাগিং, হাসপাতালে পাবিপ্র…
  • ০৮ অক্টোবর ২০২৬