এসবিসি বিষয়ক গবেষণা রিপোজিটরি ব্যবহার নিশ্চিতের আহ্বান ইউজিসি’র

৩০ এপ্রিল ২০২৫, ০৬:৪৫ PM , আপডেট: ২৩ জুন ২০২৫, ০৪:৩৫ PM
এসবিসি বিষয়ক গবেষণা রিপোজিটরি শেয়ারিং প্রোগ্রাম

এসবিসি বিষয়ক গবেষণা রিপোজিটরি শেয়ারিং প্রোগ্রাম © টিডিসি ফটো

দেশের সব বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও গবেষকদের সামাজিক আচরণ পরিবর্তন (এসবিসি) বিষয়ে তৈরি গবেষণা রিপোজিটরি যথাযথ ব্যবহার নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের চেয়ারম্যান প্রফেসর ড. এসএমএ ফায়েজ। 

বুধবার (৩০ এপ্রিল) বিকেলে ইউজিসিতে এই অনুষ্ঠিত এসবিসি বিষয়ক গবেষণা রিপোজিটরি শেয়ারিং প্রোগ্রামে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।   

সামাজিক এবং আচরণগত পরিবর্তন বিষয়ে দেশের গবেষণা তথ্যসমূহ একটি অভিন্ন প্লাটফর্মে নিয়ে আসার জন্য ‘এসবিসি রিসার্চ রিপোজিটরি’ তৈরি করা হয়েছে। এতে গত পাঁচ বছরে দেশে সামাজিক ও আচরণ পরিবর্তন বিষয়ে পরিচালিত ১৫০টি গবেষণার তথ্য সংরক্ষণ করা হয়েছে। এই প্লাটফর্মের মাধ্যমে গবেষকরা দ্রুত ও সহজে এসবিসি বিষয়ক গবেষণার তথ্য উপাত্ত সংগ্রহ এবং ভবিষ্যতে এ বিষয়ে নতুন গবেষণা পরিচালনার দিক নির্দেশনা পাবেন। 

ইউজিসি ও ইউনিসেফ-এর উদ্যোগে বাস্তবায়নাধীন ‘সামাজিক আচরণগত পরিবর্তন (এসবিসি) বিষয়ে গবেষণা পরিচালনা এবং এ সম্পর্কে বিশ্ববিদ্যালয় শিক্ষকদের সক্ষমতা বৃদ্ধি’ শীর্ষক প্রকল্পের আওতায় এই রিসার্চ রিপোজিটরি প্রণয়ন করা হয়েছে। শিক্ষকদের সহায়তায় এই রিসার্চ রিপোজিটরি তৈরি করা হয়েছে। 

এতে ইউজিসি সদস্য প্রফেসর ড. তানজীমউদ্দিন খান ও প্রফেসর ড. মাছুমা হাবিব বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন। অনুষ্ঠানে প্যানেল আলোচক হিসেবে অংশগ্রহণ করেন ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. জাহিদুল ইসলাম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের অবসরপ্রাপ্ত শিক্ষক অধ্যাপক ড. আ কা ফিরোজ আহম্মেদ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইন্সটিটিউট অব হেলথ ইকোনমিক্স বিভাগের প্রফেসর ড. শাফিউন নাহিন শিমুল। আরও বক্তব্য দেন ইউজিসি সচিব ড. ফখরুল ইসলাম।

প্রফেসর ফায়েজ বলেন, সামাজিক আচরণ পরিবর্তনের ওপর গবেষণা রিপোজিটরি তৈরি একটি প্রশংসনীয় কাজ। এই প্লাটফর্ম থেকে সংশ্লিষ্ট গবেষকরা প্রয়োজনীয় তথ্য সহজে সংগ্রহ করতে পারবেন। 

তিনি আরও বলেন, সামাজিক আচরণ পরিবর্তনের সবচেয়ে বড় উদাহরণ জুলাই অভ্যুত্থান। এই আন্দোলনের কারণে আমরা এখন মুক্ত। জুলাই আন্দোলনে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মধ্যে উদ্বেগ ও তীব্র মানসিক চাপ রয়েছে উল্লেখ করে তিনি এটি নিরসনে সকলকে একযোগে কাজ করার আহ্বান জানান। 

ইউজিসি’র ইন্টারন্যাশনাল কোলাবরেশান বিভাগের পরিচালক (চলতি দায়িত্ব) মোছা. জেসমিন পারভীন- এর সঞ্চালনায় অনুষ্ঠানে ইউজিসির পরিচালক, অতিরিক্ত পরিচালক, ১২টি পাবলিক ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, গবেষক, রেজিস্ট্রার এবং ইউনিসেফ এর প্রতিনিধি অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে এসবিসি রিসার্চ রিপোজিটরি বিভিন্ন বিষয় তুলে ধরেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ড. তৌহিদ হোসেন খান।

ট্যাগ: ইউজিসি
সদরঘাট ট্র্যাজেডি: দুই দিন পর মিরাজের লাশ উদ্ধার
  • ২০ মার্চ ২০২৬
বিদেশে প্রথমবারের ঈদ, স্মৃতি আর চোখের জলে ভরা মুহূর্ত
  • ২০ মার্চ ২০২৬
কেন্দুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৫ বছরে বিনামূল্যে ১০৭…
  • ২০ মার্চ ২০২৬
'প্রত্যেকবার আমার জন্য বিপদে পড়তে হয়েছে এই মানুষটার'
  • ২০ মার্চ ২০২৬
শ্রমিকবান্ধব প্রধানমন্ত্রীর নির্দেশনা: বেতন-বোনাসে স্বস্তির…
  • ২০ মার্চ ২০২৬
দেশবাসীকে ঈদের আনন্দ ভাগাভাগি করে নেওয়ার আহ্বান প্রধানমন্ত্…
  • ২০ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence