ইউজিসি গেটে তালা ঝুলিয়ে দিলেন শিক্ষার্থীরা

২৭ জানুয়ারি ২০২৫, ০৪:২৮ PM , আপডেট: ১৩ জুলাই ২০২৫, ১১:৫৩ AM
ইউজিসি ভবনে তালা

ইউজিসি ভবনে তালা © টিডিসি ফটো

২৪ বিশ্ববিদ্যালয় নিয়ে গুচ্ছ পদ্ধতির ভর্তি পরীক্ষা বহাল রাখার দাবিতে এবার বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) ভবনের গেটে তালা ঝুলিয়ে দিয়েছেন বিশ্ববিদ্যালয়ে ভর্তিচ্ছু আন্দোলনরত শিক্ষার্থীরা। শিক্ষা মন্ত্রণালয় থেকে কোনো সিদ্ধান্ত না আসায় তারা ইউজিসি ভবনের গেটে তালা ঝুলিয়ে আন্দোলন করছেন।

সোমবার (২৬ জানুয়ারি) দুপুরে ইউজিসি ভবনের গেটে তালা ঝুলিয়ে সামনে অবস্থান নেন তারা। এর আগে গতকাল ইউজিসি ব্লকেড ও অবস্থান কর্মসূচির ঘোষণা দেন শিক্ষার্থীরা।আন্দোলনরত শিক্ষার্থীরা জানান, গতকাল ইউজিসি আমাদের সাথে আলোচনা করলেও আমরা পূর্ণাঙ্গ ফলাফল কিছু দেখিনি। ফলে আজকে পুনরায় এখানে অবস্থান নিয়ে গেটে তালা দিয়েছি। ফলাফল না আসা পর্যন্ত আমরা আন্দোলন চালিয়ে যাব।

আন্দোলনের সমন্বয়ক সিয়াম হাাসান দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, আমাদের গতকাল ইউজিসি ও শিক্ষা মন্ত্রণালয় থেকে আশ্বাস দেয়া হয়েছিল আজকের মধ্যে সিদ্ধান্ত জানানো হবে। তারা বলেছিল কঠোর নির্দেশনার মাধ্যমে বিশ্ববিদ্যালয়গুলোকে গুচ্ছে রাখতে বাধ্য করবে। কিন্তু আজকে দুপুর গড়িয়ে গেলেও আমারা কোনো নির্দেশনা পাইনি। কিছুক্ষণ পর সময় শেষ হলে ইউজিসি বলবে অফিস আওয়ার শেষ। তাই আমরা চাই আজকের মধ্যে নির্দেশনা আসুক। দাবি মানা পর্যন্ত আমরা ইউজিসি গেটের তালা খুলব না।

ট্যাগ: ইউজিসি
২২ বছর পূর্তিতে স্টার সিনেপ্লেক্সের চমক: এক টিকিটে আরেকটি ফ…
  • ০৮ অক্টোবর ২০২৬
প্রকাশনা থেকে প্রয়োগে: গবেষণা ও উদ্ভাবনে এমআইএসটি
  • ০৮ অক্টোবর ২০২৬
মামলার কথা বলে টিপসই নিয়েছিল ছেলে, সব সম্পত্তি হারিয়ে আদালত…
  • ০৮ অক্টোবর ২০২৬
ডিসেম্বরে হাসিনাকে ফেরানোর বিষয়ে যা জানাল ভারত
  • ০৮ অক্টোবর ২০২৬
বৃহস্পতিবার ১০ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে রাজধানীর যেসব …
  • ০৮ অক্টোবর ২০২৬
যে ছয় কারণে নিম্ন মধ্যবিত্ত থেকে দরিদ্র হওয়ার ঝুঁকিতে ছয় কো…
  • ০৭ অক্টোবর ২০২৬