২৪ বিশ্ববিদ্যালয়ে গুচ্ছ ভর্তি বহালে ইউজিসির সুপারিশ

২৬ জানুয়ারি ২০২৫, ০৮:৩০ PM , আপডেট: ১৩ জুলাই ২০২৫, ১১:৫৬ AM

© সংগৃহীত

দেশের ২৪টি সাধারণ বিশ্ববিদ্যালয় নিয়ে গুচ্ছ ভর্তি পদ্ধতি বহাল রাখতে শিক্ষা মন্ত্রণালয়ের কাছে সুপারিশ করছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)। ভর্তিচ্ছু শিক্ষার্থীদের আন্দোলনের মুখে এ সিদ্ধান্ত নিয়েছে কমিশন।

আজ রবিবার (২৬ জানুয়ারি) বিকেলে ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক ড. এস এম এ ফায়েজের সঙ্গে শিক্ষার্থীদের প্রতিনিধিদলের বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে শিক্ষার্থীদের এ সংক্রান্ত একটি আবেদন শিক্ষা মন্ত্রণালয়ে পাঠায় ইউজিসি। সেখানে গুচ্ছ ভর্তি বহালে ইউজিসি জোর সুপারিশ করেছে।

এর আগে বেলা ১১টার দিকে লংমার্চ নিয়ে ইউজিসির সামনে আসেন শিক্ষার্থীরা। সেখানে অবস্থান নিয়ে তারা ‘শিক্ষা না বাণিজ্য, শিক্ষা শিক্ষা’, ‘মোদের দাবি একটাই, থাকতে হবে ২৪টাই’, ‘ব্যবসা না গুচ্ছ, গুচ্ছ গুচ্ছ’-সহ বিভিন্ন স্লোগান দেন। দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা এ আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন।

এদিন দুপুর ১টার দিকে শিক্ষার্থীদের সঙ্গে বৈঠকে বসতে আগ্রহ প্রকাশ করেন ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক ড. এস এম এ ফায়েজ। শিক্ষার্থীদের ১০ সদস্যের প্রতিনিধিদল চেয়ারম্যানের সঙ্গে বৈঠক করতে ইউজিসি কার্যালয়ে প্রবেশ করেন। বিকেল ৩টার দিকে বৈঠক শেষ হয়।

বৈঠকে অংশ নেওয়া শিক্ষার্থী ও ইউজিসি কর্মকর্তারা গুচ্ছ ভর্তি বহাল রাখতে সুপারিশ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান। ইউজিসি থেকে সুপারিশসহ শিক্ষার্থীদের আবেদন মন্ত্রণালয়ে পাঠানোর পর সেখান থেকে চলে যান আন্দোলনরত শিক্ষার্থীরা।

আর্জেন্টিনার বিপক্ষে কেপ ভার্দের হয়ে মাঠে নামতে পারতেন রোনা…
  • ২৯ জুন ২০২৬
দক্ষিণ আফ্রিকার হৃদয় ভেঙে শেষ ষোলোয় কানাডা
  • ২৯ জুন ২০২৬
বরিশাল বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটির সভাপতি শাকিল, সম্পাদক…
  • ২৯ জুন ২০২৬
ব্রাজিলিয়ান কিংবদন্তি যেভাবে বদলে দিয়েছেন জাপানি ফুটবল
  • ২৯ জুন ২০২৬
ব্রাজিল ম্যাচের আগে জাপানের বড় চিন্তা একটাই
  • ২৯ জুন ২০২৬
অতিরিক্ত ভাড়া আদায়, বিএম কলেজে আটক শতাধিক অটোরিকশা ও সিএনজি 
  • ২৯ জুন ২০২৬