ইউজিসি কর্মকর্তার সম্পদ বিবরণী চেয়ে দুদকের চিঠি

১২ জানুয়ারি ২০২৫, ০৫:৪৫ PM , আপডেট: ১৪ জুলাই ২০২৫, ০৩:৪৪ PM
ইউজিসি ও দুদকের লোগো

ইউজিসি ও দুদকের লোগো © সম্পাদিত

বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) পরিকল্পনা ও উন্নয়ন বিভাগের অতিরিক্ত পরিচালক আকরাম আলী খানের সম্পদ বিবরণী যাচাইয়ের জন্য অনুসন্ধানে নেমেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। দুদকের নোয়াখালী জেলা সমন্বিত কার্যালয় থেকে গত ২৬ ডিসেম্বর এক চিঠিতে ইউজিসির কাছে এমন তথ্য চাওয়া হয়। 

ইউজিসির পাবলিক ইউনিভার্সিটি ম্যানেজম্যান্ট বিভাগ বরাবর আসা এই চিঠিতে আকরাম আলী খানের চাকরির শুরু থেকে বর্তমান পর্যন্ত কত টাকা বেতন গ্রহণ করেছেন এবং কত টাকা ঋণ গ্রহণ ও পরিশোধ করেছেন এই সংক্রান্ত যাবতীয় তথ্য চাওয়া হয়।

এ বিষয়ে ইউজিসির পাবলিক বিশ্ববিদ্যালয় ম্যানেজমেন্ট বিভাগের পরিচালক মোহাম্মদ জামিনুর রহমান বলেন, আমি বিষয়টি সম্পর্কে বিস্তারিত জানি না। ডাকযোগে চিঠি আসার পর সেটা আমি যথাযথ কর্তৃপক্ষের কাছে প্রেরণ করেছি। 

দুদকের নোয়াখালী জেলা সমন্বিত কার্যালয়ের সহকারী পরিচালক আবদুল্লাহ আল নোমান স্বাক্ষরিত চিঠিতে এই তথ্য জানতে চাওয়া হয়। দ্যা ডেইলি ক্যাম্পাসকে তিনি বলেন, দুদক এর আগে এই কর্মকর্তার সম্পদের যে বিবরণ পেয়েছিল. সেটা যাচাই-বাছাইয়ের জন্য তার সম্পদ বিবরণী চাওয়া হয়েছে।

এ বিষয়ে আকরাম আলী খান বলেন, আমি আগেই সব পেপারে জমা দিয়েছিলাম। সেটার ভেরিফিকেশনের জন্য অফিস থেকে তারা পুনরায় পেপার চেয়েছে। আমি কোনো অনিয়ম দুর্নীতির সাথে জড়িত নই।

সিভিল সার্জনের কার্যালয়ে ডাক্তার-নার্স নিয়োগে বিজ্ঞপ্তি, আব…
  • ১৬ আগস্ট ২০২৬
গোপালগঞ্জে পৃথক ৩ স্থান থেকে ৩ ব্যক্তির লাশ উদ্ধার
  • ১৬ আগস্ট ২০২৬
বাগবিতণ্ডার ভিডিও করায় ইবি প্রক্টরের গুণ্ডামি! ফোন কেড়ে নিয়…
  • ১৬ আগস্ট ২০২৬
অ্যাসোসিয়েট অফিসার নিয়োগ দেবে ব্র্যাক, আবেদন অভিজ্ঞতা ছাড়াই
  • ১৬ আগস্ট ২০২৬
তিন বছরের মধ্যে প্রাথমিক শিক্ষা ব্যবস্থায় আমূল পরিবর্তন আনা…
  • ১৬ আগস্ট ২০২৬
বিশ্ববিদ্যালয় ও শিল্পখাতের মধ্যে কার্যকর সম্পর্ক স্থাপনে কা…
  • ১৬ আগস্ট ২০২৬
nextjobzimage