বেসরকারি বিশ্ববিদ্যালয়কে স্থায়ী ক্যাম্পাসে শিক্ষা কার্যক্রম পরিচালনার জন্য ইউজিসি’র তাগিদ 

১৪ ডিসেম্বর ২০২৪, ০৫:৫১ PM , আপডেট: ১৬ জুলাই ২০২৫, ০৪:৩২ PM

© জনসংযোগ

নির্ধারিত সময়সীমার মধ্যে স্থায়ী ক্যাম্পাসে সকল কার্যক্রম পরিচালনার জন্য বেসরকারি বিশ্ববিদ্যালয়কে তাগিদ দিয়েছে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি)।

আজ শনিবার (১৪ ডিসেম্বর) কিশোরগঞ্জ জেলায় অবস্থিত ঈশা খাঁ ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশ- এর স্থায়ী ক্যাম্পাসের জমি পরিদর্শন শেষে ইউজিসি সদস্য প্রফেসর ড. মোহাম্মদ আনোয়ার হোসেন- এ তাগিদ দেন।

তিনি বলেন, যে সকল বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সাময়িক সনদের মেয়াদ শেষ হয়েছে অথচ স্থায়ী ক্যাম্পাসে যেতে পারেনি সে সকল বেসরকারি  বিশ্ববিদ্যালয়কে স্থায়ী ক্যাম্পাসে যাওয়ার জন্য জোরালো তাগিদ প্রদান করা হচ্ছে। এছাড়া তিনি বিশ্ববিদ্যালয়টির শিক্ষা, গবেষণা, শিক্ষার্থীদের মানসিক ও শারীরিক উৎকর্ষ সাধনের জন্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে বিভিন্ন বিষয়ে দিকনির্দেশনা দেন।

এসময় ইউজিসি'র বেসরকারি বিশ্ববিদ্যালয় বিভাগের পরিচালক ড. মো. সুলতান মাহমুদ ভূইয়া, সহকারী পরিচালক বিএম সোহেল রানা উপস্থিত ছিলেন।

এছাড়া বিশ্ববিদ্যালয়টির উপাচার্য প্রফেসর ড. প্রিয় ব্রত পাল, ট্রেজারার প্রফেসর ড. অনিল কুমার সাহা, রেজিস্টার এবং বোর্ড অব ট্রাস্টিজের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

সিভিল সার্জনের কার্যালয়ে ডাক্তার-নার্স নিয়োগে বিজ্ঞপ্তি, আব…
  • ১৬ আগস্ট ২০২৬
গোপালগঞ্জে পৃথক ৩ স্থান থেকে ৩ ব্যক্তির লাশ উদ্ধার
  • ১৬ আগস্ট ২০২৬
বাগবিতণ্ডার ভিডিও করায় ইবি প্রক্টরের গুণ্ডামি! ফোন কেড়ে নিয়…
  • ১৬ আগস্ট ২০২৬
অ্যাসোসিয়েট অফিসার নিয়োগ দেবে ব্র্যাক, আবেদন অভিজ্ঞতা ছাড়াই
  • ১৬ আগস্ট ২০২৬
তিন বছরের মধ্যে প্রাথমিক শিক্ষা ব্যবস্থায় আমূল পরিবর্তন আনা…
  • ১৬ আগস্ট ২০২৬
বিশ্ববিদ্যালয় ও শিল্পখাতের মধ্যে কার্যকর সম্পর্ক স্থাপনে কা…
  • ১৬ আগস্ট ২০২৬
nextjobzimage