ইউজিসির নতুন সদস্য হলেন বুয়েট অধ্যাপক সাইদুর রহমান

০৮ ডিসেম্বর ২০২৪, ০৫:৪৩ PM , আপডেট: ১৭ জুলাই ২০২৫, ১২:২১ PM
অধ্যাপক ড. মো: সাইদুর রহমান

অধ্যাপক ড. মো: সাইদুর রহমান © সংগৃহীত

বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) পূর্ণকালীন সদস্য হিসেবে নিয়োগ পেয়েছেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালযয়ের (বুয়েট) কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মো: সাইদুর রহমান।

আজ রবিবার (৮ ডিসেম্বর) শিক্ষা মন্ত্রণালয়ের উপ সচিব মোঃ শাহীনুর ইসলাম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে নিয়োগের কথা জানানো হয়েছে।

চার শর্তে অধ্যাপক সাইদুর রহমানকে পূর্ণকালীন সদস্য করা হয়েছে। এগুলো—

(ক) নিয়োগের মেয়াদ হবে ৪ বছর। তবে সরকার প্রয়োজন মনে করলে নির্ধারিত মেয়াদ শেষ হওয়ার পূর্বে দায়িত্ব হতে অব্যাহতি দিতে পারবেন;
(খ) তাঁর অব্যবহিত পূর্ব পদে সর্বশেষ আহরিত বেতনভাতা প্রাপ্য হবেন;
(গ) কমিশনের সদস্য হিসেবে তিনি প্রচলিত বিধি অনুযায়ী অন্যান্য সুবিধাদি পাবেন; এবং
(ঘ) এ নিয়োগ তাঁর যোগদানের তারিখ থেকে কার্যকর হবে।

রাতে কমার পর সাতসকালেই বিশ্ববাজারে ফের সোনার দামে বড় পতন
  • ২৫ নভেম্বর ২০২৬
ডেঙ্গুতে আক্রান্ত হয়ে না ফেরার দেশে কলেজ শিক্ষার্থী অহনা
  • ২৫ নভেম্বর ২০২৬
চাঁদপুরে ১০ কেজি গাঁজাসহ ২ নারী গ্রেপ্তার
  • ২৫ নভেম্বর ২০২৬
স্বজনদের হাতে প্রতি ঘণ্টায় ৫ নারী-কন্যাশিশু নিহত, দিনে ১২৯
  • ২৫ নভেম্বর ২০২৬
টানা ২১ ঘণ্টা আলোচনার পর নির্ধারণ হলো পোশাকশ্রমিকদের ন্যূনত…
  • ২৫ নভেম্বর ২০২৬
মহসিন কলেজের ঘটনায় ছাত্রশিবিরের বিরুদ্ধে অভিযোগ ভিত্তিহীন
  • ২৫ নভেম্বর ২০২৬