‘বিশ্ববিদ্যালয়ে অপ্রয়োজনে বিভাগ খোলা থেকে বেরিয়ে আসতে হবে’

১৮ সেপ্টেম্বর ২০২৩, ০৯:৪৪ PM , আপডেট: ১৭ আগস্ট ২০২৫, ০১:৫৬ PM
অধ্যাপক ড. মুহাম্মদ আলমগীর

অধ্যাপক ড. মুহাম্মদ আলমগীর © টিডিসি ফটো

বিশ্ববিদ্যালয়ে অপ্রয়োজনে বিভাগ খোলা থেকে বিরত থাকতে হবে বলে মন্তব্য করেছেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান (অতিরিক্ত দায়িত্বে) অধ্যাপক ড. মুহাম্মদ আলমগীর।

আজ সোমবার (১৮ সেপ্টেম্বর) ইউজিসি’র ২০২৩-২০২৪ অর্থবছরের শুদ্ধাচার কৌশল কর্ম-পরিকল্পনা বাস্তবায়নের অংশ হিসেবে অংশীজনের সাথে এক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। এ সময় তিনি ইউজিসি ও বিশ্ববিদ্যালয়ের প্রতি আস্থা তৈরি এবং এসব প্রতিষ্ঠানসমূহকে কাঙ্ক্ষিত স্থানে নিয়ে যেতে অংশীজনদের গঠনমূলক পরামর্শ দেওয়ার জন্য তিনি আহ্বান জানান। 

ড. মুহাম্মদ আলমগীর জানান, বিশ্ববিদ্যালয়ে নতুন বিভাগ খোলার ক্ষেত্রে যৌক্তিকতা নিরুপণ করা প্রয়োজন। অপ্রয়োজনে বিভাগ খোলা থেকে বেরিয়ে আসতে এবং বিশ্ববিদ্যালয়ের অবকাঠামো সম্প্রসারণে ইউজিসি’র প্রয়োজনীয় পরামর্শ গ্রহণ করতে হবে। 

আরও পড়ুন: জুনিয়রকে র‍্যাগিংয়ের অভিযোগে পাবিপ্রবি ছাত্রী বহিষ্কার

তিনি আরও বলেন, কোন কোন বিশ্ববিদ্যালয় নতুন বিভাগ খোলার পর শিক্ষা কার্যক্রম পরিচালনা করছেন না। কোন বিভাগ খোলার জন্য প্রয়োজনীয় অবকাঠামো, ল্যাব সুবিধা ও জনবল আছে কিনা এসব বিষয় বিবেচনা করতে হবে। একইসঙ্গে বিভাগ খোলার জন্য প্রয়োজনীয় সমীক্ষা পরিচালনা করতে হবে। 

কমিশনের সচিব ড. ফেরদৌস জামান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন ইউজিসির উপসচিব ও জাতীয় শুদ্ধাচার কৌশলের ফোকাল পয়েন্ট মো. আসাদুজ্জামান।

ড. ফেরদৌস জামান বলেন, কমিশনের অর্জন অর্থপূর্ণ করতে অংশীজনদের কাছ থেকে যৌক্তিক পরামর্শ গ্রহণ করে থাকে। বঙ্গবন্ধুর উচ্চশিক্ষা ভাবনা বাস্তবায়নে অংশীজনদের পরামর্শ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন বলে তিনি বিশ্বাস করেন। তিনি আরও বলেন, গুণগত শিক্ষা ও গবেষণা নিশ্চিত করতে ইউজিসি’র প্রচেষ্টা অব্যহত থাকবে।  

সভায় ইউজিসি, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও কর্মকর্তা, গণমাধ্যম প্রতিনিধি এবং উচ্চশিক্ষা সেবা গ্রহীতারা অংশগ্রহণ করেন।

ঢাবির ফজলুল হক মুসলিম হলের প্রভোস্টের পদত্যাগের দাবিতে মধ্য…
  • ১৭ আগস্ট ২০২৬
রাবি শিক্ষক সুজন সেনকে ৫ বছরের অব্যাহতি, পদাবনতি
  • ১৭ আগস্ট ২০২৬
নর্দান ইউনিভার্সিটিতে নজরুলের শিল্পচেতনা নিয়ে সেমিনার
  • ১৬ আগস্ট ২০২৬
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের হলে খসে পড়ল পলেস্তারা, আতংকে শিক্…
  • ১৬ আগস্ট ২০২৬
নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের দেশবিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদে হ…
  • ১৬ আগস্ট ২০২৬
সুগন্ধা পয়েন্টে সরকারি জমি দখলের চেষ্টা, অভিযান চালিয়ে উদ্ধ…
  • ১৬ আগস্ট ২০২৬
nextjobzimage