ই-গভর্ন্যান্স ও উদ্ভাবন কর্মপরিকল্পনা নিয়ে ইউজিসিতে কর্মশালা

১৪ সেপ্টেম্বর ২০২২, ০৩:৩৯ PM
ইউজিসির কর্মশালা

ইউজিসির কর্মশালা © টিডিসি ফটো

পাবলিক বিশ্ববিদ্যালয়সমূহে ই-গভর্ন্যান্স ও উদ্ভাবন কর্মপরিকল্পনা ২০২১-২০২২ এর বার্ষিক মূল্যায়ন প্রতিবেদন পর্যালোচনা সংক্রান্ত একটি কর্মশালার আয়োজন করেছে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি)। বুধবার (১৪সেপ্টেম্বর) ইউজিসি অডিটোরিয়ামেেএ কর্মশালার আয়োজন করা হয়।

কর্মশালার উদ্বোধন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউজিসি সচিব ড. ফেরদৌস জামান। এ সময় তিনি বলেন, বিশ্ববিদ্যালয়কে এগিয়ে নিতে ই-গভর্ন্যান্স ও উদ্ভাবনের বিকল্প নেই। উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের সেবা সহজীকরণ করা জরুরি। সেবাপ্রত্যাশীরা যাতে কোন প্রকার বিড়ম্বনার শিকার না হয় সেদিকে লক্ষ্য রাখতে তিনি সংশ্নিষ্ট সকলকে আহবান জানান।

আরও পড়ুন: মধ্যরাতে ইবির দুই হলে বিস্ফোরণ, আতঙ্ক।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন জনসংযোগ ও তথ্য অধিকার বিভাগের পরিচালক ড. শামসুল আরেফিন, আইএমসিটি বিভাগের পরিচালক মোহাম্মদ মাকছুদুর রহমান ভূঁইয়া। কমিশনের সিনিয়র সহকারী পরিচালক ও ইনোভেশন ফোকাল পয়েন্ট রবিউল ইসলাম এর সঞ্চালনায় কর্মশালায় আলোচক হিসেবে উপস্থিত ছিলেন সিনিয়র সহকারী পরিচালক গোলাম দস্তগীর।

কর্মশালার ১ম ধাপে ১২ টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের ইনোভেশন ফোকাল পয়েন্ট ও বিকল্প ফোকাল পয়েন্ট কর্মকর্তারা অংশ নেন। এ সময় তারা বিশ্ববিদ্যালয়ের ই-গভর্ন্যান্স ও উদ্ভাবন কর্মপরিকল্পনা প্রতিবেদন বিস্তারিতভাবে উপস্থাপন করা হয় এবং গঠনমূলক পরামর্শ প্রদান করা হয়।

উল্লেখ্য, ৩৪ বিশ্ববিদ্যালয়ের পাবলিক বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাদের নিয়ে কর্মশালার বাকি তিনিটি ধাপ ১৫, ১৮ ও ১৯ সেপ্টেম্বর ইউজিসিতে অনুষ্ঠিত হবে।

ফাইনালে মেসিকে যে কড়া হুমকি দিয়েছিলেন রেফারি
  • ১৭ আগস্ট ২০২৬
অবরুদ্ধ প্রাধ্যক্ষকে নিয়ে গেল ছাত্রদল, সংঘর্ষে হল ভিপি-জিএস…
  • ১৭ আগস্ট ২০২৬
চলতি বছরেই ফুটবলকে বিদায় জানাবেন রোনালদো
  • ১৭ আগস্ট ২০২৬
দুপুরের মধ্যে ঢাকাসহ দেশের ১৩ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের আভাস
  • ১৭ আগস্ট ২০২৬
ঢাবির ফজলুল হক মুসলিম হলের প্রভোস্টের পদত্যাগের দাবিতে মধ্য…
  • ১৭ আগস্ট ২০২৬
রাবি শিক্ষক সুজন সেনকে ৫ বছরের অব্যাহতি, পদাবনতি
  • ১৭ আগস্ট ২০২৬
nextjobzimage