সাজেক ভ্রমণে পর্যটকদের ফের নিরুৎসাহিত করল জেলা প্রশাসন

০৪ ডিসেম্বর ২০২৪, ১০:০১ AM , আপডেট: ১৭ জুলাই ২০২৫, ১২:২৯ PM
রাঙামাটির সাজেক ভ্যালি

রাঙামাটির সাজেক ভ্যালি © সংগৃহীত

রাঙামাটির ভূস্বর্গখ্যাত বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নের রুইলুই পর্যটনকেন্দ্রে (রুইলুই ভ্যালি) দিনভর গোলাগুলির ঘটনায় পর্যটকদের ভ্রমণে নিরুৎসাহিত করেছে জেলা প্রশাসন। গতকাল মঙ্গলবার বিকেলে রাঙামাটি জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট জোবাইদা আক্তারের স্বাক্ষর করা এক নোটিশে এ তথ্য জানানো হয়।

জেলা প্রশাসনের ওই নোটিশে বলা হয়েছে, রাঙামাটি জেলার বাঘাইছড়ি উপজেলার সাজেক ও তার পার্শ্ববর্তী এলাকার আইনশৃঙ্খলার সার্বিক পরিস্থিতি ও এসব এলাকায় পর্যটকদের নিরাপত্তার বিষয়টি বিবেচনা করে বুধবার (৪ ডিসেম্বর) সাজেক পর্যটনকেন্দ্রে পর্যটকদের ভ্রমণে নিরুৎসাহিত করা হলো।

আইনশৃঙ্খলা পরিস্থিতির কারণে পর্যটকদের সাজেকে ভ্রমণে এর আগেও কয়েক দফা নিরুৎসাহিত করা হয়েছিল। টানা ৪৫ দিন বন্ধ থাকার পর নভেম্বরের ৫ তারিখে পর্যটকদের জন্য সাজেক উন্মুক্ত করে রাঙামাটি জেলা প্রশাসন।

রাঙামাটির জেলা প্রশাসক মোহাম্মদ মোশারফ হোসেন খান গণমাধ্যমকে বলেন, সাজেক যাওয়ার পথে মাচালং এলাকার দিকে সকাল থেকে সারাদিন স্থানীয় দুটি পক্ষের মধ্যে গোলাগুলি হয়েছে। এ কারণে পর্যটকদের নিরাপত্তার কথা বিবেচনা করে সাজেক ভ্রমণে নিরুৎসাহিত করা হয়েছে। বুধবার সার্বিক পরিস্থিতি দেখে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

বেরোবির রাজস্ব বাজেট ৮২ কোটি ৮১ লাখ টাকা অনুমোদন
  • ১৫ জুন ২০২৬
রাজধানীর ৩ টার্মিনাল অপসারণ: নষ্ট সিস্টেমের কঙ্কালে যেন সিদ…
  • ১৫ জুন ২০২৬
বাগেরহাটে যাত্রীবাহী বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে আহত ৭
  • ১৫ জুন ২০২৬
দেশে বৈধ মোটরসাইকেলের সংখ্যা জানাল সরকার 
  • ১৫ জুন ২০২৬
এবার ইসলামের ইতিহাস সাবজেক্ট পড়াতে ‘না’ এমপি মনিরুলের
  • ১৫ জুন ২০২৬
কংস নদীতে ভেসে ওঠা শিশুর মরদেহে আঘাতের চিহ্ন, ধর্ষক সন্দেহে…
  • ১৫ জুন ২০২৬
×