আলীকদমে পাহাড় থেকে পড়ে আইআইইউসির সাবেক ছাত্রের মৃত্যু

১৩ আগস্ট ২০২৩, ০৮:৫৬ PM , আপডেট: ১৮ আগস্ট ২০২৫, ১১:১২ AM

© সংগৃহীত

বান্দরবানের আলীকদমে পাহাড় থেকে পড়ে আতহার ইসরাত রাফি (৩৪) নামে এক ট্যুর অপারেটরের মৃত্যু হয়েছে। আজ রবিবার (১৩ আগস্ট) সকালে উপজেলার কুকপাতা ইউপির সাইমপ্রা এলাকা থেকে তার লাশ উদ্ধার করা হয়েছে।

নিহত আতাহার ইসরাত রাফি (৩৪) কক্সবাজার পেকুয়া এলাকার বাসিন্দা। তিনি  আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়, চট্টগ্রামের (আইআইইউসি) সাবেক ছাত্র ছিলেন।

স্থানীয়রা জানান, শনিবার ঢাকা থেকে ১৯ জনের একটি পর্যটক দল আলীকদমে বেড়াতে আসে। তারা ট্যুর অপারেটর আতহারকে সঙ্গে নিয়ে বান্দরবানের আলীকদমের  কুকপাতা ইউপির স্যামসাংপাড়ার কাছাকাছি সাইমপ্রা ঝিরি-ঝরনা দেখতে যান। এ সময় পাহাড়ের ওপর থেকে পড়ে যান ট্যুর অপারেটর। সেখানেই তার মৃত্যু হয়। পরে রবিবার সেনাবাহিনী ও পুলিশের সহায়তায় ঘটনাস্থল থেকে তার লাশ উদ্ধার করা হয়।

বান্দরবানের অতিরিক্ত পুলিশ সুপার হোসাইন মো. রায়হান কাজেমী জানান, আলীকদমের কুরুকপাতা ইউপির স্যামসাংপাড়ার কাছাকাছি সাইমপ্রা এলাকা থেকে আতহার ইসরাত রাফি নামে এক যুবকের লাশ উদ্ধার  করেছে সেনাবাহিনী। তিনি  ট্যুর অপারেটরের কাজ করতেন বলে জানা গেছে।

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিকে বয়কটের ঘোষণা তিতুমীর কলেজের …
  • ০৪ আগস্ট ২০২৬
ঢাবির সলিমুল্লাহ হলসংলগ্ন ফুটপাত থেকে নারীর লাশ উদ্ধার
  • ০৪ আগস্ট ২০২৬
তহশিলদারের বিরুদ্ধে অনিয়ম ও অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ
  • ০৪ আগস্ট ২০২৬
সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ৩১ পরিবারকে ১ কোটি ১৯ লাখ টাকা অন…
  • ০৪ আগস্ট ২০২৬
জকসু ভিপি ও জিএসকে মেরে ক্যাম্পাসছাড়া করল ছাত্রদল
  • ০৪ আগস্ট ২০২৬
অফিসার নিয়োগ দেবে ব্র্যাক ব্যাংক, আবেদন ১০ আগস্ট পর্যন্ত
  • ০৪ আগস্ট ২০২৬