বান্দরবানের দুই উপজেলায় অনির্দিষ্টকালের জন্য পর্যটন বন্ধ

১৭ অক্টোবর ২০২২, ১১:১০ PM

© ফাইল ফটো

পার্বত্য এলাকায় সন্ত্রাসবিরোধী যৌথ অভিযান পরিচালনা এবং পর্যটকদের নিরাপত্তার স্বার্থে বান্দরবানের দুই উপজেলায় ভ্রমণে অনির্দিষ্টকালের নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। মঙ্গলবার (১৮ অক্টোবর) সকাল থেকে রুমা ও রোয়াংছড়ি উপজেলায় ভ্রমণের নিষেধাজ্ঞা কার্যকর করা হবে।

সোমবার (১৭ অক্টোবর) সন্ধ্যায় মৌখিকভাবে এ তথ্য নিশ্চিত করেছেন বান্দরবানের জেলা প্রশাসক ইয়াছিমন পারভীন তিবরীজি।

তিনি জানান, গত কয়েকদিন ধরে পার্বত্য জেলা বান্দরবানের রুমা ও রোয়াংছড়ি উপজেলার বিভিন্ন স্থানে সন্ত্রাসীদের বিরুদ্ধে পুলিশ, র‌্যাব, সেনাবাহিনীর যৌথ অভিযান পরিচালনা করা হচ্ছে। আর এ সময়ে যাতে সেসব স্থানে ভ্রমণে এসে কোনো পর্যটক সমস্যার সম্মুখীন না হতে হয় সে জন্য মঙ্গলবার থেকে ওই দুই উপজেলায় পর্যটকদের ভ্রমণে অনির্দিষ্টকালের নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। তবে স্থানীয় জনসাধারণ স্বাভাবিক নিয়মে চলাচল করতে পারবেন।

জেলা প্রশাসক আরও বলেন, স্থানীয়রা ভৌগলিকভাবে তাদের এলাকা সর্ম্পকে পরিচিত। কিন্তু পর্যটকরা কিছু না চিনেই পাহাড়ের অনেক গভীরে চলে যান। এতে সব পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব হয় না। তাই পর্যটকদের নিরাপত্তা নিশ্চিতে প্রশাসন থেকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

তিনি আরও জানান, জরুরি ভিত্তিতে রাতেই মৌখিকভাবে নিষেধাজ্ঞা প্রদান করে সব পর্যটকবাহী যানবাহন সমিতিকে জানানো হয়েছে। আগামীকাল গণবিজ্ঞপ্তি জারি করা হবে। পরিস্থিতি স্বাভাবিক হলে নিষেধাজ্ঞা উঠিয়ে নেওয়া হবে।

বান্দরবানের রুমা উপজেলার মুনলাইপাড়া, রিঝুক ঝর্ণা, বগালেক, কেওক্রাডং এবং রোয়াংছড়ি উপজেলার দেবতাখুমসহ অসংখ্য পর্যটন স্পট রয়েছে। আর প্রতিদিনই এসব স্পটে অসংখ্য দেশি-বিদেশী পর্যটক ভ্রমণ করেন।

এরই মধ্যে বান্দরবানের দুই উপজেলার সীমান্তবর্তী এলাকার সন্ত্রাসীদের ধরতে এক সপ্তাহ ধরে চলা যৌথ অভিযান পরিচালনা করা হচ্ছে। এ কারণে মঙ্গলবার থেকে পর্যটকদের ওই দুই উপজেলায় ভ্রমণে অনির্দিষ্টকালের নিষেধাজ্ঞা দেয় প্রশাসন।

‘আমি যদি না থাকি, কবরের কাছে একটু যাইও’— ভিডিওবার্তা রেখে গ…
  • ০৪ আগস্ট ২০২৬
বিএটি বাংলাদেশের নতুন ব্যবস্থাপনা পরিচালক কাখাবের বেনিদজে
  • ০৪ আগস্ট ২০২৬
ঢাবির গণিত বিভাগে ‘রক্তাক্ত জুলাই: প্রত্যাশা ও প্রাপ্তি’ শী…
  • ০৪ আগস্ট ২০২৬
গোসলখানায় ছাত্রের লাশ, দুই শিক্ষক কারাগারে
  • ০৪ আগস্ট ২০২৬
এমপিপত্নীকে কলেজের সভাপতি নিয়োগ স্থগিত করল জাতীয় বিশ্ববিদ্য…
  • ০৪ আগস্ট ২০২৬
দেশ পুনর্গঠনের বিরুদ্ধে ষড়যন্ত্রকারীদের প্রতি জনগণকে সতর্ক …
  • ০৪ আগস্ট ২০২৬