অফিসে একটানা বসে কাজের ক্লান্তি দূর করবে ৩ মিনিটের এই ব্যায়াম

১৬ নভেম্বর ২০২৬, ০১:৫২ PM , আপডেট: ১৬ নভেম্বর ২০২৬, ০২:০০ PM
প্রতিকী ছবি

প্রতিকী ছবি © এআই নির্মিত

দীর্ঘ সময় ধরে একটানা বসে কাজ করলে শরীরে ক্লান্তি, পেশিতে টান ও বিভিন্ন ধরনের অস্বস্তি তৈরি হয়। বিশেষ করে ডেস্কে বসে কাজ করার কারণে কাঁধ সামনের দিকে ঝুঁকে পড়া এবং শ্বাসপ্রশ্বাসে পরিবর্তনের মতো সমস্যা দেখা দেয়। তবে কাজের ফাঁকে মাত্র তিন মিনিটের কিছু ব্যায়াম ও শরীরচর্চার মাধ্যমে এসব সমস্যা অনেকটাই কমানো সম্ভব।

প্রফেশনাল স্পোর্টস কন্ডিশনিং ও মাইন্ড-বডি কোচ ডানা সান্তাসের পরামর্শ, দীর্ঘ সময় এক জায়গায় বসে না থেকে প্রতি ৩০ মিনিট পরপর কয়েক মিনিটের জন্য শরীর সচল রাখা উচিত।

ডেস্ক, গাড়ি কিংবা সোফায় দীর্ঘক্ষণ বসে থাকলে শরীর ধীরে ধীরে সেই অবস্থার সঙ্গে অভ্যস্ত হয়ে পড়ে। এর ফলে নিতম্বের পেশি শক্ত হয়ে যাওয়া, কাঁধ সামনের দিকে ঝুঁকে পড়া, শ্বাসপ্রশ্বাস সংক্ষিপ্ত হওয়া এবং স্নায়ুতন্ত্রের ওপর চাপ তৈরির মতো সমস্যা দেখা দিতে পারে। দীর্ঘ সময় নড়াচড়া না করার অভ্যাস শরীরে স্থায়ী টান ও অস্বস্তির কারণও হতে পারে। তবে দীর্ঘক্ষণ বসে থাকার ক্ষতিকর প্রভাব কমাতে প্রতিদিন আলাদা করে দীর্ঘ সময় ব্যায়াম করার প্রয়োজন নেই। গবেষণায় দেখা গেছে, প্রতি ৩০ মিনিট পরপর কয়েক মিনিটের জন্য শরীর সচল রাখলেও উপকার পাওয়া যায়।

ডানা সান্তাস কাজের ফাঁকে এই সংক্ষিপ্ত ব্যায়ামের বিরতিকে ‘এক্সারসাইজ স্ন্যাকস’ বলে অভিহিত করেছেন। তার মতে, এ ধরনের বিরতি রক্ত চলাচল স্বাভাবিক রাখতে, হৃদ্‌যন্ত্রের সুরক্ষায় এবং মনোযোগ বাড়াতে সহায়তা করে। দিনের কাজের ফাঁকে নিয়মিত এই তিন মিনিটের ব্যায়াম করলে পেশি সচল রাখা এবং স্নায়ুর ওপর চাপ কমাতেও সাহায্য পাওয়া যায়।
তিন মিনিটের ব্যায়ামের চার ধাপ

এই রুটিনের প্রতিটি ধাপে প্রায় ৪৫ সেকেন্ড সময় দিতে হবে। চারটি ধাপ মিলিয়ে মোট সময় লাগবে তিন মিনিট। কাজের ফাঁকে প্রতি ৩০ মিনিট পরপর রুটিনটি অনুসরণ করা যেতে পারে।

১. শ্বাস-প্রশ্বাস নিয়ন্ত্রণ
প্রথম ৪৫ সেকেন্ড ধীরে ও নিয়ন্ত্রিতভাবে শ্বাস নেওয়ার অনুশীলন করতে হবে। এ জন্য সোজা হয়ে দাঁড়িয়ে পাঁজরের নিচের অংশে দুই হাত রাখতে হবে। এরপর পাঁচ সেকেন্ড ধরে শ্বাস নিতে হবে, সাত সেকেন্ড ধরে শ্বাস ছাড়তে হবে এবং পরবর্তী তিন সেকেন্ড বিরতি নিতে হবে। এভাবে শ্বাসের অনুশীলন স্নায়ুকে শান্ত করতে সহায়তা করে।

২. জোড়ার আড়ষ্টতা দূর করা
দ্বিতীয় ধাপে প্রায় ৪৫ সেকেন্ড ঘাড়, পিঠ, নিতম্ব ও গোড়ালির বিভিন্ন নড়াচড়ার ব্যায়াম করতে হবে। দীর্ঘক্ষণ বসে থাকার কারণে শরীরের এসব অংশে যে আড়ষ্টতা তৈরি হয়, তা কমাতে এ ধরনের ব্যায়াম কার্যকর।

৩. হালকা ব্যায়ামে পেশি সচল রাখা
তৃতীয় ধাপে ৪৫ সেকেন্ড হালকা ব্যায়াম করতে হবে। এ সময় স্কোয়াট বা কাফ রেইজের মতো ব্যায়াম করা যেতে পারে। এতে দীর্ঘক্ষণ বসে থাকার পর পেশিগুলো আবার সক্রিয় হওয়ার সুযোগ পায়।

৪. শরীরের ভারসাম্য ও সমন্বয় বাড়ানো
শেষ ৪৫ সেকেন্ডে শরীরের বিভিন্ন অংশের সমন্বয় ও ভারসাম্য রক্ষার ব্যায়াম করতে হবে। এ জন্য এক জায়গায় দাঁড়িয়ে মার্চ করা, মিনি রিভার্স লাঞ্জ কিংবা এক পায়ে দাঁড়িয়ে ভারসাম্য ধরে রাখার অনুশীলন করা যেতে পারে। এ ছাড়া সময় ও সুযোগ থাকলে অল্প সময় হাঁটাও এই ধাপের বিকল্প হতে পারে। 

একটানা বসে কাজ করার অভ্যাস থাকলে এই তিন মিনিটের রুটিন দিনের কাজের মধ্যে সহজেই যুক্ত করা যায়। নিয়মিত বিরতি নিয়ে শরীর সচল রাখলে দীর্ঘক্ষণ বসে থাকার কারণে তৈরি হওয়া ক্লান্তি ও পেশির অস্বস্তি অনেকটা কমানো সম্ভব।

(সূত্র: সিএনএন)

অফিসে একটানা বসে কাজের ক্লান্তি দূর করবে ৩ মিনিটের এই ব্যায়…
  • ১৬ নভেম্বর ২০২৬
ফেসবুকের ‘অ্যাডিশনাল প্রোফাইল’ কী, বন্ধের আগে করণীয় কী
  • ১৬ নভেম্বর ২০২৬
আড়াই বছর পর শেখ মুজিবের সমাধিতে আওয়ামী লীগের শ্রদ্ধা নিবেদন
  • ১৬ নভেম্বর ২০২৬
গাজীপুরে টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড ছুড়ে সরানো হলো পোশাকশ্রম…
  • ১৬ নভেম্বর ২০২৬
মিনিস্ট্রি অব ডিফেন্স কনস্ট্যাবিউলারিতে নিয়োগ, জেএসসি পাসে …
  • ১৬ নভেম্বর ২০২৬
খুলনা বিভাগে ১০ মাসে ২৮৮ খুন, শীর্ষে যশোর
  • ১৬ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950