হোয়াটসঅ্যাপে যুক্ত হলো চ্যাট থিম, যেভাবে ব্যবহার করবেন

১৮ ফেব্রুয়ারি ২০২৫, ০১:০৪ PM , আপডেট: ০৯ জুলাই ২০২৫, ০৩:০৯ PM
হোয়াটসঅ্যাপ

হোয়াটসঅ্যাপ © সংগৃহীত

ব্যবহারকারীদের মেসেজিং অভিজ্ঞতা উন্নত করতে ‘চ্যাট থিম’ সুবিধা চালু করেছে হোয়াটসঅ্যাপ। নতুন এ সুবিধার মাধ্যমে চ্যানেল, গ্রুপ ও ব্রডকাস্ট মেসেজে চ্যাটের বাবল ও ব্যাকগ্রাউন্ডের রং সহজেই পরিবর্তন করা যাবে বলে জানিয়েছে হোয়াটসঅ্যাপ।

হোয়াটসঅ্যাপের তথ্য মতে, চ্যাট থিম সুবিধা চালুর ফলে ব্যবহারকারীরা পছন্দমতো থিম বেছে নিতে বা নিজের মতো করে তৈরি করতে পারবেন। চাইলে ব্যাকগ্রাউন্ডের সঙ্গে মিলিয়ে বা নিজেদের পছন্দমতো বাবলের রং পরিবর্তনের সুযোগও মিলবে। ব্যাকগ্রাউন্ড বা বাবলগুলো শুধু ব্যবহারকারীই দেখতে পারবেন।

প্রাথমিকভাবে নতুন এ সুবিধায় বেশ কয়েকটি প্রিসেট থিম ব্যবহার করা যাবে। তবে ব্যবহারকারীরা চাইলে নিজেদের পছন্দমতো রঙের সঙ্গে সামঞ্জস্য রেখে নতুন থিমও তৈরি করতে পারবেন। এ ছাড়া হোয়াটসঅ্যাপে নতুন করে ৩০টি ওয়ালপেপার যুক্ত করা হয়েছে।

আরও পড়ুন: স্টারলিংক বাংলাদেশে এলে কী ধরনের সুফল পাওয়া যাবে, খরচ কেমন হতে পারে?

সব চ্যাটের জন্য একই ডিফল্ট থিম নির্ধারণ করতে হলে হোয়াটসঅ্যাপ থেকে সেটিংস অপশনে যেতে হবে। এরপর চ্যাটস থেকে ডিফল্ট চ্যাট থিম অপশনে ক্লিক করতে হবে। তবে নির্দিষ্ট কোনো ব্যক্তিগত বা গ্রুপ চ্যাটের জন্য আলাদাভাবে থিম পরিবর্তন করতে হলে আইওএস ব্যবহারকারীদের চ্যাট স্ক্রিনের ওপরে থাকা নামের ওপর ট্যাপ করতে হবে। অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের চ্যাটের তিন ডট মেনুতে গিয়ে চ্যাট থিম অপশনটি নির্বাচন করতে হবে।

তথ্যসূত্র: টাইমস অব ইন্ডিয়া

কুইন এলিজাবেথ স্কলারশিপ নিয়ে পড়ুন যুক্তরাজ্যে, আবেদন স্নাতক…
  • ২৪ এপ্রিল ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা কাল, আসন প্রতি লড়বেন যত
  • ২৪ এপ্রিল ২০২৬
অর্থাভাবে জাতীয় দলে খেলার স্বপ্ন ফিকে হচ্ছে ইবি শিক্ষার্থীর
  • ২৪ এপ্রিল ২০২৬
কলেজ শিক্ষিকাকে মারধর করা সেই বিএনপি নেতা বহিষ্কার
  • ২৪ এপ্রিল ২০২৬
অপসোনিন ফার্মায় চাকরি, আবেদন শেষ ২ মে
  • ২৪ এপ্রিল ২০২৬
শূন্য আসনে চুয়েটে পঞ্চম ধাপের ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ
  • ২৪ এপ্রিল ২০২৬