খালি পেটে চা পানে হতে পারে যে সমস্যা

১৯ অক্টোবর ২০২২, ১২:২৫ PM , আপডেট: ৩১ আগস্ট ২০২৫, ০৪:৫২ PM
চা

চা © সংগৃহীত

সকালে গরম ধোয়া ওঠা গরম চায়ে চুমুক না দিলে যেন সকালটাই ঠিকভাবে শুরু হয় না।সারাদিনের কাজে ছন্দ ফিরিয়ে আনে চা। তবে চা খাওয়ারও একটা নির্দিষ্ট সময় আছে। খালি পেটে চা খাওয়া মোটেও স্বাস্থ্যকর না। এ থেকে তৈরি হয় নানা সমস্যা।

সকালে চা খেলে বেড়ে যায় অ্যাসিডিটির সমস্যা। অনেকে দেখা যায় চা বিস্কিট দিয়ে সকালের নাস্তা করেন। কিন্তু এতে করে হিতে বিপরীত হয়। পরে ভয়ঙ্কর শারীরিক সমস্যা দেখা দেয়।জনপ্রিয় এই পানীয়টি খালি পেটে পান করলে যেসব সমস্যা হতে পারে, তা জেনে নিন।

খালি পেটে চা পান করলে যা হতে পারে

১. সকালে খালি পেটে চা পানের পর প্রথমে মুখের ব্যাকটেরিয়া চিনিকে ভেঙে ফেলে, যা মুখে অ্যাসিডের মাত্রা বাড়িয়ে তুলতে পারে। এতে দাঁতের এনামেলের ক্ষতি করে।

২. চায়ে থিওফাইলাইন নামক একটি যৌগ থাকে, যা শরীরের আর্দ্রতা শুষে নেয়। এই যৌগের ডিহাইড্রেটিং প্রভাব থাকায় খালি পেটে চা পান করলে অ্যাসিডিটি, কোষ্ঠকাঠিন্য হতে পারে।

৩. সকালে খালি পেটে দুধ চা পানের অভ্যাস থাকলে আলসারও হতে পারে।

৪. দুধ চা খালি পেটে খেলে দিনের মাঝামাঝি অবসাদে ভুগবেন। পেট বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে।

৫. বমি বমি ভাব থাকবে সারাদিন। কারণ চায়ে প্রচুর পরিমাণে ট্যানিন থাকে। এছাড়াও, ক্যাফেইন, এল থায়ানিন ও থিয়োফাইলিন থাকার কারণে বদহজম হওয়ার সম্ভাবনা প্রবল।

আরও পড়ুন: সকালে খালি পেটে পানি পানের ৭ উপকারিতা

চা পানের সঠিক সময়

১. চা পানের জন্য সবচেয়ে ভালো সময় হল খাবার খাওয়ার এক থেকে দুই ঘণ্টা পরে।

২. দুধ চা পান না করে ভেষজ বিভিন্ন চা যেমন- গ্রিন টি, তুলসি টি, লেমনগ্রাস টি ইত্যাদি পানে অভ্যাস গড়তে পারেন। কারণ, দুধ চা থেকে শরীর কোনো পুষ্টিগুণ পায় না।

৩. বিশেষজ্ঞরা ওয়ার্ক-আউটের আগে সাধারণত কফি পান করার পরামর্শ দেন। ব্ল্যাক কফি অতিরিক্ত ক্যালোরি পোড়াতেও সাহায্য করে।

৪. ঘুম থেকে ওঠার খালি পেটে চা বা কফি পান না করে এক কাপ গরম পানিতে সামান্য লেবুর রস, এক চিমটি লবণ ও কালো মরিচের গুঁড়া মিশিয়ে পান করলে উপকার পাবেন। এই পানীয় ওজন কমাতে সাহায্য করে।

৫. তবে ঘুম থেকে উঠে খালি পেটে পানি পান করা শরীরের জন্য ভালো।

চা পান করা শরীরের জন্য খারাপ নয় তবে তা যেনো পেট ভরানোর জন্য না হয়।

ট্যাগ: টিপস
মিসবাহর দশম স্ত্রী হতে চান কনটেন্ট ক্রিয়েটর অ্যাথিনা
  • ২৩ আগস্ট ২০২৬
দুই শিশু বাসায় আটকা—এমন খবরে পুলিশে এসে দেখে মায়ের মরদেহ
  • ২৩ আগস্ট ২০২৬
খেজুরের বিচি, কামড়ানো শসা আর পোড়ানো চুড়ি দেখে শনাক্ত হয় খুনি
  • ২৩ আগস্ট ২০২৬
এইচএসসিতে খারাপ ফল, বেসরকারি বিশ্ববিদ্যালয়ে পড়ায় মানুষ পাত্…
  • ২৩ আগস্ট ২০২৬
টেকনাফে ৩ কেজি ক্রিস্টাল মেথসহ মিয়ানমারের নাগরিক আটক
  • ২৩ আগস্ট ২০২৬
শরিফুলের আগুনে বোলিংয়ে মুগ্ধ কামিন্স
  • ২৩ আগস্ট ২০২৬