শাহজালাল রুমি

থাপ্পড় দিয়ে আলেমকে নয়, দুশ্চরিত্র-লম্পটকে অপমান করেছি

২৩ অক্টোবর ২০২৬, ১০:২১ PM , আপডেট: ২৩ অক্টোবর ২০২৬, ১০:৩২ PM
শাহজালাল রুমি

শাহজালাল রুমি © সংগৃহীত

গাজীপুরের টঙ্গীতে সাত বছরের এক মাদ্রাসাছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগে অভিযুক্ত শিক্ষককে থাপ্পড় দিয়ে আলোচনায় আসা শাহজালাল রুমি বলেছেন, তিনি কোনো আলেম বা শিক্ষককে অপমান করেননি; বরং একজন ‘দুশ্চরিত্র লম্পটকে’ থাপ্পড় দিয়েছেন। এ ঘটনায় তাকে ক্রমাগত প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে বলেও অভিযোগ করেছেন তিনি।

আজ শুক্রবার (২৩ অক্টোবর) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক ভিডিও বার্তায় এসব কথা বলেন শাহজালাল রুমি।

ভিডিওতে তিনি বলেন, ‘থাপ্পড় দিয়ে আমি আলেমকে অপমান করি নাই। থাপ্পড় দিয়ে আমি কোনো শিক্ষককে অপমান করি নাই। আমি একজন দুশ্চরিত্র লম্পটকে আমি থাপ্পড় দিয়েছি।’

ভিডিওতে রুমি দাবি করেন, সকাল থেকে তাকে ধারাবাহিকভাবে প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে। একই সঙ্গে মামলা তুলে নিতে এবং ফেসবুক লাইভে এসে ক্ষমা চাইতে চাপ দেওয়া হচ্ছে। তবে তিনি মামলা তুলে নেবেন না জানিয়ে বলেন, ‘শুনে রাখো পায়ু যোদ্ধারা এটা হবে না। আমি এর শেষ দেখে ছাড়বো। নট অনলি আমি আমরা বাংলাদেশ। আমরা এর শেষ দেখে ছাড়বো।’

ভিডিও বার্তায় তিনি অভিযুক্ত শিক্ষকের পক্ষে কথা বলা এবং সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন বক্তব্য দেওয়ায় কয়েকজনের সমালোচনা করেন। তিনি বলেন, অভিযুক্ত শিক্ষক অপরাধী না হলে দুইবার ভুক্তভোগীর পরিবারের কাছে গিয়ে ক্ষমা চাইতে যাবেন কেন? এ সময় তিনি সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের অধ্যক্ষের বিরুদ্ধেও ভুল তথ্য ছড়ানোর অভিযোগ তোলেন।

রুমি বলেন, ‘একটা দুশ্চরিত্র লোক লম্পটকে আপনারা বাঁচানোর চেষ্টা করছেন, মানববন্ধন করতে চাচ্ছেন। আপনারা বলুন একবার যে আমার আপনার বাচ্চারা কোথায় সেফ দ্বীনি শিক্ষার জন্য আপনি মাদ্রাসায় দিচ্ছেন?’ আমি মাদ্রাসা বা আলেমদের বিপক্ষে নন; বরং কিছু ব্যক্তির কর্মকাণ্ডের কারণে পুরো আলেম সমাজের সম্মান ক্ষুণ্ন হচ্ছে।

তিনি বলেন, আলেমদের প্রতি আমার শ্রদ্ধা রয়েছে। আমার বাবা-মা হজ করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে আমাকে গালিগালাজ করে সমালোচনা করেন এবং ধর্মীয় বক্তব্য দেওয়া ব্যক্তিদের অন্যকে গালি দেওয়ার পরিণতি কি হতে পারে?

ভিডিওর শেষ দিকে রুমি বলেন, আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল এবং এখন থেকে আইনি প্রক্রিয়ায় আমি আগাব। অভিযুক্ত শিক্ষক যেন জামিন না পান, সে জন্য আমি ও আমরা কাজ করে যাচ্ছি। আমি আইনের প্রতি অঘাত শ্রদ্ধাশীল। যা কিছু হবে এখন আইনের মাধ্যমে হবে।’

প্রসঙ্গত, টঙ্গীতে সাত বছরের এক মাদ্রাসাছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগে অভিযোগ ওঠে এক শিক্ষকের বিরুদ্ধে। ওই শিক্ষককে থাপ্পড় দেওয়ার ঘটনায় শাহজালাল রুমি আলোচনায় আসেন। 

৬২ শতাংশই জানেন না, শরীরে বাসা বেঁধেছে ডায়াবেটিস
  • ১৫ নভেম্বর ২০২৬
রোনালদোবিহীন পর্তুগাল প্রথম ম্যাচেই বিধ্বস্ত
  • ১৫ নভেম্বর ২০২৬
পরীক্ষার খাতা মূল্যায়নে কোডিং পদ্ধতি চালু করছে নওগাঁ বিশ্বব…
  • ১৫ নভেম্বর ২০২৬
বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য ভিসা প্রক্রিয়া আরও সহজ করল জার…
  • ১৫ নভেম্বর ২০২৬
বঙ্গোপসাগরে লঘুচাপ শক্তিশালী হচ্ছে, ঘূর্ণিঝড়ে রূপ নেওয়ার শঙ…
  • ১৫ নভেম্বর ২০২৬
শুধু ফুসফুস নয়, বায়ুদূষণে ক্ষতিগ্রস্ত হতে পারে হৃদযন্ত্র ও …
  • ১৫ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950