শেষ সময়ে গুচ্ছের ‘বি’ ইউনিটের প্রস্তুতিতে করণীয়

০৮ আগস্ট ২০২২, ০৯:০৬ AM
ভর্তি পরীক্ষা

ভর্তি পরীক্ষা © সংগৃহীত

ইতিমধ্যেই অধিকাংশ বিশ্ববিদ্যালয়ের ভর্তিযুদ্ধ শেষ হয়ে গেছে। তবে চবি ও গুচ্ছ অধিভুক্ত ২২টি সাধারণ এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা এখনো বাকি রয়েছে। আগামী সপ্তাহে এই পরীক্ষাগুলো অনুষ্ঠিত হবে।

আগামী ১৩ আগস্ট গুচ্ছের মানবিক শাখাভুক্ত ‘বি’ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে। গুচ্ছে চান্স পেতে মানবিক শাখার শিক্ষার্থীদের জন্য ৫০-৫৫ নম্বর এনাফ। তাই শেষ সময়ে যেসব বিষয়গুলো রিভিশন দেবেন, তা নিম্নে দেওয়া হল___ 

মানবণ্টন: গুচ্ছে মানবিকে বাংলা ৩৫ নম্বর, ইংরেজি ৩৫ নম্বর এবং সাধারণ জ্ঞান-এ (জিকে) ৩০ নম্বরের প্রশ্ন থাকবে। 

কি কি পড়বে: 

বাংলা ১ম পত্র: রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম, সুফিয়া কামাল, সুকান্ত, জসিমউদদীন, বেগম রোকেয়া, শেখ মুজিব এসব লেখক সব পড়বে। এছাড়া বাংলা মেইন বই হতে গদ্য-পদ্য দুইবার রিডিং পড়বে। 

বাংলা ২য় পত্র: পদ, শব্দ, বিপরীত শব্দ, সমার্থক শব্দ, এক কথায় প্রকাশ, ভাষা, ব্যাকরণ এর আলোচ্য বিষয়, সমাস, সন্ধি, প্রত্যয়, উপসর্গ, কারক হতে প্রায় ২০টি প্রশ্ন আসবে।

ইংরেজি ১ম পত্র: কম ইম্পরট্যান্ট। ৪/৬টি প্রশ্ন আসবে। আবেগে টেক্সট বুক গাদা গাদা পড়ে মাথা নষ্ট না করা উত্তম।

ইংরেজি ২য় পত্র: Tense, noun, pronoun, adjective, verb, voice, narration, right form of verbs, subject verb agreement, vocabulary, preposition, clause, idiom phrase, determiner, correction এসব প্রতিটি টপিকস হতে কমন আসবে।

আরও পড়ুন : শেষ সময়ে গুচ্ছ ‘বি’ ইউনিটের ভর্তি প্রস্তুতি নেবেন যেভাবে

সাধারণ জ্ঞান: জিকের জন্য মুক্তিযুদ্ধ, মুজিব, সংবিধান, কৃষি, সম্পদ, সংস্থা, উপজাতি, সদর দপ্তর, জনপদ, মহাদেশ বেশি ইম্পরট্যান্ট।  

পরামর্শ: উপরের টপিকসগুলো পড়ো। নিজের উপর ভরসা রাখো। তুমিও পাবলিক ইউনিভার্সিটিতে পড়বে, ইনশাআল্লাহ। সংক্ষিপ্ত সিলেবাস হতে ৮০% প্রশ্ন আসবে।

রাশেদ মেনন,
শিক্ষার্থী, রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি)

জানালা দিয়ে পানি চাইছিল শিশুরা, ফ্ল্যাটের তালা ভেঙে মিলল মা…
  • ২৩ আগস্ট ২০২৬
বাবা ছিলেন বোর্ড সচিব, টেনেটুনে পাশ করা ছেলেকে পাইয়ে দেন এ …
  • ২৩ আগস্ট ২০২৬
ময়মনসিংহে ভেটেরিনারি চিকিৎসকদের ওপর হামলার প্রতিবাদে বাকৃব…
  • ২৩ আগস্ট ২০২৬
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা
  • ২৩ আগস্ট ২০২৬
নবনির্বাচিত রাষ্ট্রপতিকে ইবি জিয়া পরিষদের শুভেচ্ছা 
  • ২৩ আগস্ট ২০২৬
অ্যাসিস্ট্যান্ট অফিসার নিয়োগ দেবে আড়ং, আবেদন ২৯ আগস্ট পর্যন…
  • ২৩ আগস্ট ২০২৬