ঈদে রান্না করুন নতুন পদ: আপেল দিয়ে গরুর মাংস

০৯ জুলাই ২০২২, ০১:৩৮ PM
আপেল দিয়ে গরুর মাংস রান্না

আপেল দিয়ে গরুর মাংস রান্না © সংগৃহিত

ঈদ-উল আযহা মানেই ভরপুর গরুর মাংস। নানা পদের গরুর মাংসের খাবারের সাথে যুক্ত হোক নতুন পদ। টক-মিষ্টি আপেল দিয়ে রান্না করা গরুর মাংসের এই পদটির স্বাদ সহজে ভোলার নয়। 

যা যা লাগবে

- হাড়সহ গরুর মাংস ১ কেজি
- আপেল ২টি (কুচি করে নেওয়া)
- পেঁয়াজ কুচি ১ কাপ
- আদা-রসুন বাটা ৩ টেবিল চামচ
- পেঁয়াজ বাটা আধা কাপ
- হলুদ গুঁড়া আধা চা-চামচ
- মরিচ গুঁড়া ২ চা-চামচ
- গরম মসলা ১ চা-চামচ
- ভাজা জিরার গুঁড়া ১ চা-চামচ
- চিনি স্বাদমতো
- কাঁচা মরিচ ৬-৭টি
- টকদই আধা কাপ
- লবণ স্বাদমতো
- তেল ৩ টেবিল চামচ

আরও পড়ুন: ফ্রিজ ছাড়া মাংস সংরক্ষণ করবেন যেভাবে

প্রণালি

গরুর মাংস ধুয়ে কেটে নিয়ে টক দই, আপেল কুচি, মরিচ, হলুদ, আদা-রসুন বাটা ও লবণ দিয়ে ভালোভাবে মাখিয়ে ম্যারিনেট করে রাখতে হবে ৩০ মিনিট।

চুলায় হাঁড়ি বা প্যান বসিয়ে তাতে তেল গরম করে নিতে হবে। এতে আস্ত গরম মসলা দিয়ে পেঁয়াজকুচি ও পেঁয়াজ বাটা দিতে হবে। একটু ভাজা হয়ে এলে এতে ম্যারিনেট করা মাংস দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। এবারে প্রয়োজন মতো ফুটন্ত গরম পানি দিয়ে মাংস সেদ্ধ করে নিতে হবে৷

ঝোল কমে মাখামাখা হয়ে এলে ভাজা জিরার গুঁড়া ছড়িয়ে সামান্য চিনি দিতে হবে। কাঁচা মরিচ দিয়ে অল্প আঁচে আরও কিছুক্ষণ রাখতে হবে যেন মাংসের উপরিভাগে তেল উঠে চকচকে ভাব আসে। পরিবেশনের আগে পেঁয়াজ বেরেস্তা ছড়িয়ে দিতে হবে।

গরম ভাত, পোলাও, রুটি বা পরোটার সঙ্গে জমবে দারুণ রিফ্রেশিং আর সুস্বাদু এই আপেল দিয়ে গরুর মাংসের পদ।

ট্যাগ: রান্না
সুনামের সঙ্গে কাজ করে যেতে চাই, অনিয়ম সহ্য হবে না: স্বাস্থ্…
  • ২৩ আগস্ট ২০২৬
অফিসার ক্যাডেট নিয়োগ দেবে বাংলাদেশ সেনাবাহিনী, আবেদন আগামীক…
  • ২৩ আগস্ট ২০২৬
জিপিএ-৫ পাওয়া ১,৫০০ শিক্ষার্থীকে ছাত্রশিবির ঢাকা মহানগর দক্…
  • ২৩ আগস্ট ২০২৬
শিক্ষকদের বদলিতে নানা জটিলতা, সমাধান নিয়ে যা বলছে মাউশি
  • ২৩ আগস্ট ২০২৬
ঢাকা পলিটেকনিককে মডেল ইনস্টিটিউটে রূপ দেওয়ার উদ্যোগ নেওয়া হ…
  • ২৩ আগস্ট ২০২৬
জয়পুরহাট মেডিকেল অ্যান্ড ডেন্টাল কমিউনিটির নতুন কমিটি ঘোষণা
  • ২৩ আগস্ট ২০২৬