গুচ্ছ বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ার ১০ কৌশল

২৪ জুন ২০২২, ০৫:৪৬ PM
বিশ্ববিদ্যালয়ে ভর্তি

বিশ্ববিদ্যালয়ে ভর্তি © সংগৃহীত

ইতিমধ্যে বিশ্ববিদ্যালয় ভর্তিযুদ্ধ শুরু হয়ে গেছে। নতুন শিক্ষাবর্ষে দেশের বেশিরভাগ বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা এখনো বাকি থেকে গেছে। মেডিকেল ভর্তি পরীক্ষা সবার আগে শেষ হয়েছে। আর বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি প্রক্রিয়া এখনো চলমান রয়েছে।

এসব বিশ্ববিদ্যালয়গুলোতে চান্স না হলে অধিকাংশ ভর্তিচ্ছুদের পরবর্তী টার্গেট থাকে গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়সমূহ। চলুন জেনে নেওয়া যাক, গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলোতে কীভাবে একটি আসন নিশ্চিত করা যায়-

১। কোচিং থেকে যেসব শিট দিয়েছে, তা ভালো করে শেষ করতে হবে।

২। মডেল টেস্ট নিজে নিজে সমাধান করতে না পারলে উত্তর দেখে বুঝে বুঝে সমাধান করবে। যেগুলো একেবারেই পারবে না বা কনফিউশনে থাকবে সেগুলো এড়িয়ে চলবে।

৩। প্রশ্নব্যাংক ব্যাখ্যাসহ অবশ্যই শেষ করতে হবে।

আরও পড়ুন: দেড় লাখ ছাড়াল রাবির চূড়ান্ত আবেদনকারীর সংখ্যা

৪। প্রতিদিন বাসায় মডেল প্রশ্ন থেকে নিজে টাইম ধরে ধরে পরীক্ষা দিতে হবে।

৫। কতক্ষণ পড়েছো এটা বিষয় নয়, এ সময়ের মাঝে কি কি পড়ছো এটাই মূল বিষয়।

৬। যে সিরিজের বই কিনো না কেন, সেই সিরিজের চ্যাপ্টার ওয়াইজ যা আছে ও শর্টকাট টেকনিকগুলো যত তাড়াতাড়ি সম্ভব ভাল করে পড়ে শেষ করে ফেলবে।

৭। শরীরের প্রতি যত্ন নিতে হবে। যতদূর সম্ভব রোগ থেকে মুক্ত থাকা যায়। কারণ এখন অসুখ হলে অনেক সময় চলে যাবে। এখন তোমার কাছে একটা মিনিটের মূল্য অত্যধিক।

৮। ঘুম থেকে সকাল সকাল উঠে পড়বে, পারলে শেষ রাতে উঠে পড়তে বসবে। কারণ শেষ রাতে তাড়াতাড়ি পড়া মুখস্থ হয়।

৯। সকালে নামাজ পড়বে, অর্থাৎ যার যার ধর্ম অনুযায়ী প্রার্থনা করবে। প্রার্থনা করলে মন ভালো থাকে।

১০। আর সবসময় আল্লাহর উপর বিশ্বাস রেখো। কঠোর পরিশ্রম করো সফলতা আসবেই। শুভকামনা রইল।

লেখক: শিক্ষার্থী, রাজশাহী বিশ্ববিদ্যালয়

ঢাবিতে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় শাবি প্রেসক্লাবের মানবব…
  • ২৫ এপ্রিল ২০২৬
ক্যানসারে আক্রান্ত মাকে বাঁচাতে ঢাবি শিক্ষার্থীর আকুতি
  • ২৫ এপ্রিল ২০২৬
ওসির বাসায় ডাকাতির ঘটনায় গ্রেপ্তার ১
  • ২৫ এপ্রিল ২০২৬
‘এইমস্ক্রাইব’ এআই সমাধান নিয়ে ইউআইইউতে হিট প্রকল্পের ওয়ার্ক…
  • ২৫ এপ্রিল ২০২৬
ধামরাইয়ে এসএসসি পরীক্ষার্থীকে হত্যার ঘটনায় গ্রেপ্তার ১
  • ২৫ এপ্রিল ২০২৬
জুলাই সনদ ও গণভোটের কিছু অংশ প্রতারণামূলভাবে ঢুকানো হয়েছে: …
  • ২৫ এপ্রিল ২০২৬