মেসেজ পড়লেও হবে না ব্লু-টিক, জেনে নিন হোয়াটসঅ্যাপ-এর গোপন ট্রিকস

১৩ জুন ২০২২, ১২:৩১ PM
 হোয়াটসঅ্যাপ (Whatsapp)

হোয়াটসঅ্যাপ (Whatsapp) © ফাইল ছবি

স্মার্টফোন ব্যবহারকারীদের বেশিরভাগই বার্তা ও ডেটা আদান-প্রদানের জন্য হোয়াটসঅ্যাপ (Whatsapp) ব্যবহার করে থাকেন। বর্তমান সময়ে একাধিক ইনস্ট্যান্ট মেসেজিং অ্যাপ থাকলেও ব্যবহারকারীদের পছন্দের তালিকার একদম প্রথমে রয়েছে এই অ্যাপটি। 

এই ‘হোয়াটসঅ্যাপ’ এর একাধিক টিপস এবং ট্রিকস রয়েছে। এই তথ্যগুলো জেনে রাখলে আপনি অন্য ‘হোয়াটসঅ্যাপ’ ব্যবহারকারীদের থেকে অনেকটাই এগিয়ে থাকবেন।

‘হোয়াটসঅ্যাপ’-এর মাধ্যমে কাউকে মেসেজ পাঠালে সেই মেসেজের শেষে একাধিক টিক চিহ্ন আসে। এবং বিভিন্ন সময় সেই টিক চিহ্নের রং বদলায়। যেমন, মেসেজ পাঠানোর সঙ্গে সঙ্গে যদি সিঙ্গল টিক আসে তার অর্থ মেসেজটি প্রেরক বা সেন্ডারের ফোন থেকে বেরিয়ে গেছে। আর যদি কোনও টিক না আসে তার অর্থ ফোন বা ইন্টারনেটের সমস্যার জন্য ওই মেসেজ সেন্ড হয়নি।

যদি ডবল টিক দেখায় তার অর্থ মেসেজটি অপর ব্যক্তির কাছে পৌঁছে গেছে। এরসঙ্গে যদি রং পরিবর্তন হয় অর্থাৎ টিকের রং চেঞ্জ হয়ে নীল রঙের (Blue Tick) হয়ে যায় তাহলে বুঝতে হবে ওই মেসেজ যাকে পাঠানো হয়েছে তিনি সেই মেসেজ পড়েছেন।

কিন্তু রং পরিবর্তনের বিষয়টি যে কেউ চেঞ্জ করতে পারেন। অর্থাৎ এমন একটি ট্রিকস রয়েছে যা ব্যবহার করলে মেসেজ পড়লেও রং পরিবর্তন হবে না। অর্থাৎ তার পাঠানো মেসেজ পড়া হলো কিনা তা বুঝতে পারবেন না প্রেরক (Sender)। কিন্তু কীভাবে সম্ভব এই কাজ?

খুব সহজেই সেটিংসে পরিবর্তন করেই এই কাজ করা সম্ভব। জেনে নিন পুরো পদ্ধতি-

  • স্টেপ 1- প্রথমে Whatsapp এ ঢুকতে হবে।
  • স্টেপ 2- এরপর একদম উপরের ডানদিকে রয়েছে থ্রি-ডট মেনু। সেখানে ক্লিক করলেই একটি ড্রপ ডাউন মেনু ওপেন হবে।
  • স্টেপ 3- সেখানে রয়েছে অ্যাকাউন্ট অ্যান্ড প্রাইভেসি (Account And Privacy) ফিচার।
  • স্টেপ 4- সেখানে দেখা যাবে Read Receipts অপশন। ওই অপশনটি বন্ধ করে দিন।
সুনামের সঙ্গে কাজ করে যেতে চাই, অনিয়ম সহ্য হবে না: স্বাস্থ্…
  • ২৩ আগস্ট ২০২৬
অফিসার ক্যাডেট নিয়োগ দেবে বাংলাদেশ সেনাবাহিনী, আবেদন আগামীক…
  • ২৩ আগস্ট ২০২৬
জিপিএ-৫ পাওয়া ১,৫০০ শিক্ষার্থীকে ছাত্রশিবির ঢাকা মহানগর দক্…
  • ২৩ আগস্ট ২০২৬
শিক্ষকদের বদলিতে নানা জটিলতা, সমাধান নিয়ে যা বলছে মাউশি
  • ২৩ আগস্ট ২০২৬
ঢাকা পলিটেকনিককে মডেল ইনস্টিটিউটে রূপ দেওয়ার উদ্যোগ নেওয়া হ…
  • ২৩ আগস্ট ২০২৬
জয়পুরহাট মেডিকেল অ্যান্ড ডেন্টাল কমিউনিটির নতুন কমিটি ঘোষণা
  • ২৩ আগস্ট ২০২৬