গরমে আরামদায়ক ঘুমের জন্য ৫ করণীয় 

৩০ মে ২০২২, ০৮:২৬ PM
আরামদায়ক ঘুম

আরামদায়ক ঘুম © সংগৃহীত

সারাদিন কাজের ব্যস্ততা শেষে রাতে পর্যাপ্ত ও নির্বিঘ্ন ঘুম প্রয়োজন। ঘুমের বিঘ্ন হলে মানসিক অবসাদসহ নানা ধরনের সমস্যা দেখা দেয়। তাই প্রতিদিন অন্তত ৭-৮ ঘণ্টা ঘুমের প্রয়োজন। জেনে নেওয়া যাক আরামদায়ক ঘুমের জন্য ৫ করণীয়…… 

তাপমাত্রা অনুযায়ী ঘর: ঘুমের জন্য বেঁছে নেওয়া ঘরটির তাপমাত্রা যথাযথ হওয়া জরুরি। পর্যাপ্ত ঘুমের জন্য শোবার ঘরের তাপমাত্রা হতে হবে ১৬-২০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। এছাড়া বাসার যে ঘরে কম রোদ পড়ে, সেটিও উত্তম। 

ঘর অন্ধকার রাখা: গরমে ঘুমানোর ঘরটি অন্ধকার রাখা যেতে পারে। এতে ঘরের তাপমাত্রা অনেকটাই কম থাকবে। এজন্য ঘরের দরজা-জানালায় ভারি ও মোটা পর্দা ব্যবহার করা যেতে পারে। 

বাতাস চলাচল: ঘরে পর্যাপ্ত বাতাস চলের ব্যবস্থা রাখতে হবে। এতে করে ঘরের তাপমাত্রা নিয়ন্ত্রণে থাকবে। এজন্য বিকালে ঘরের দরজা-জানালা খোলা রাখুন। 

শোবার ঘরের সাজ: ঘরে আসবাবপত্র যতটা কম থাকবে, ঘরের তাপমাত্রা ততটা নিয়ন্ত্রণে থাকবে। তাই বিছানা থেকে বাড়তি বালিশ-কাঁথা সরিয়ে রাখুন। প্রয়োজনে হালকা ও সুতির চাদর ব্যবহার করা যেতে পারে। 

নিজেকে শীতল রাখুন: গরমে নিজেকে শীতল রাখাও জরুরি। তাই ঘুমানোর আগে গোসল করতে পারেন। এছাড়া ধর্মীয় প্রার্থনা কিংবা মেডিটেশন করতে পারেন। অতিরিক্ত চা-কফি খাবেন না। হালকা সুতির পোশাক পরতে পারেন। পর্যাপ্ত পানি পান করুন। 

অতিরিক্ত আইজিপি হলেন পাঁচ কর্মকর্তা
  • ২৩ আগস্ট ২০২৬
ইসলামী ছাত্র আন্দোলনের ৩৫তম প্রতিষ্ঠাবার্ষিকীতে ইবিতে বৃক্ষ…
  • ২৩ আগস্ট ২০২৬
ক্রিয়েটিভ অর্থনীতি বাস্তবায়নে ন্যাশনাল পুল অব ডিজাইনার্স গঠ…
  • ২৩ আগস্ট ২০২৬
‎শিল্পকলা একাডেমিতে কাকতাড়ুয়ার ‘পুতুলনাট্য উৎসব’ আগামী  ২৭ …
  • ২৩ আগস্ট ২০২৬
এক্সিকিউটিভ নিয়োগ দেবে ইয়ামাহা, আবেদন ২০ সেপ্টেম্বর পর্যন্ত
  • ২৩ আগস্ট ২০২৬
তিনটি ইউনিয়নে একটি হেলথ হাব, তিনটি ওয়ার্ডে হবে একটি ওয়েলবিয়…
  • ২৩ আগস্ট ২০২৬