ফেসবুকের সার্চ ইতিহাস মুছবেন যেভাবে

২৩ মে ২০২২, ০৯:৫২ AM
ফেসবুক ব্যবহারের সময় অনেকে সার্চ দিয়ে নানা তথ্য খোঁজেন

ফেসবুক ব্যবহারের সময় অনেকে সার্চ দিয়ে নানা তথ্য খোঁজেন © প্রতীকী ছবি

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক ব্যবহারের সময় অনেকে সার্চ দিয়ে নানা তথ্য খোঁজেন। ওই সার্চ তথ্য স্বয়ংক্রিয়ভাবে অ্যাকাউন্টে জমা হয়ে যায়। চাইলেই সহজে অনুসন্ধান করার ইতিহাস মুছে ফেলা যায় ফেসবুক থেকে।

আইফোন বা অ্যান্ড্রয়েড স্মার্টফোনে ফেসবুক অ্যাপের ওপরে থাকা সার্চ অপশনে যেতে হবে। সেখানে রিসেন্ট সার্চেস এর পাশে থাকা এডিট অপশনে ক্লিক করলে অ্যাকাউন্টের অ্যাক্টিভিটি লগ চলে আসবে। এবার ক্লিয়ার সার্চেস অপশনে ক্লিক করলেই ফেসবুকে সার্চ করার ইতিহাস মুছে যাবে অ্যাপ থেকে।

আরো পড়ুন: ইউটিউব থেকে কার্যকরভাবে শেখার ৮ উপায়

এ ছাড়া কম্পিউটারের ব্রাউজারের মাধ্যমে ফেসবুকের সার্চ ইতিহাস মুছে ফেলতে সেটিং অ্যান্ড প্রাইভেসি অপশনে যেতে হবে। সেখানে অ্যাক্টিভিটি লগে গিয়ে সার্চ হিস্ট্রিতে যেতে হবে। এর ডান পাশের ক্লিয়ার সার্চেস অপশনে ক্লিক করতে হবে। এতে ফেসবুক অ্যাকাউন্টের সার্চ ইতিহাস মুছে যাবে।

ঢাকা স্টক এক্সচেঞ্জে চাকরি, আবেদন ৩০ আগস্ট পর্যন্ত
  • ২৩ আগস্ট ২০২৬
সততা ও মেধার ভিত্তিতে পদোন্নতির নির্দেশ প্রধানমন্ত্রীর
  • ২৩ আগস্ট ২০২৬
শিক্ষার্থীর ওপর হামলার প্রতিবাদে গোবিপ্রবিতে মানববন্ধন, বিচ…
  • ২৩ আগস্ট ২০২৬
ডাকসু ভিপির সঙ্গে মার্কিন প্রতিনিধি দলের সাক্ষাৎ
  • ২৩ আগস্ট ২০২৬
অন্তর্কোন্দল ও রাজনৈতিক প্রভাবে বেহাল কবি নজরুল কলেজ বিতর্ক…
  • ২৩ আগস্ট ২০২৬
পাঁচ উইংয়ে প্রধান নেই, উপসচিবও অপ্রতুল, পদ শূন্যতায় হাহাকার…
  • ২৩ আগস্ট ২০২৬