ফেসবুকে কারা পাবেন ফ্রি ভেরিফায়েড ব্যাজ? জেনে নিন যোগ্যতার শর্ত

২৬ জুলাই ২০২৬, ০৮:৩৮ AM , আপডেট: ২৬ জুলাই ২০২৬, ০৮:৩৮ AM
ফেসবুকে ফ্রি ভেরিফায়েড ব্যাজ

ফেসবুকে ফ্রি ভেরিফায়েড ব্যাজ © সংগৃহীত

মেটা ফেসবুক ব্যবহারকারীদের জন্য বিনামূল্যে নতুন ভেরিফায়েড ব্যাজ চালু করেছে। এই সুবিধা পেতে কোনো অর্থ খরচ হবে না। তবে পরিচয় যাচাইয়ের জন্য ব্যবহারকারীকে মেটার নির্ধারিত কিছু শর্ত পূরণ করতে হবে এবং সফলভাবে ভেরিফিকেশন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।

নতুন এই ভেরিফায়েড ব্যাজের জন্য আবেদন করতে হবে নিজের ফেসবুক অ্যাকাউন্ট থেকেই। এরপর একটি সংক্ষিপ্ত সেলফি ভিডিও ধারণ করে জমা দিতে হবে। মেটা ফেসিয়াল রিকগনিশন প্রযুক্তির মাধ্যমে ভিডিওটি প্রোফাইল ছবির সঙ্গে মিলিয়ে পরিচয় যাচাই করবে। সব তথ্য সঠিক থাকলে কয়েক মিনিটের মধ্যেই অ্যাকাউন্টে যুক্ত হবে ভেরিফায়েড ব্যাজ।

কারা পাবেন ফ্রি ভেরিফায়েড ব্যাজ?
মেটার নতুন এই বিনামূল্যের ভেরিফিকেশন সুবিধা পেতে ব্যবহারকারীকে কয়েকটি নির্দিষ্ট যোগ্যতা পূরণ করতে হবে।

বয়স কমপক্ষে ১৮ বছর হতে হবে
আবেদনকারী ব্যবহারকারীর বয়স অবশ্যই ১৮ বছর বা তার বেশি হতে হবে। এর কম বয়সী কেউ এই সুবিধার জন্য আবেদন করতে পারবেন না।

কমিউনিটি স্ট্যান্ডার্ড মেনে চলতে হবে
ফেসবুক অ্যাকাউন্টের ট্র্যাক রেকর্ড ভালো থাকতে হবে। ব্যবহারকারীকে মেটার কমিউনিটি স্ট্যান্ডার্ড ও অন্যান্য নীতিমালা অনুসরণ করতে হবে।

পড়ুন প্রযুক্তির আরও খবর: কন্টেন্ট নির্মাতাদের বড় দুঃসংবাদ দিল ইউটিউব

অ্যাকাউন্টের ইতিহাস হতে হবে স্বচ্ছ
অ্যাকাউন্টে আগে প্রতারণা, স্ক্যাম, ভুয়া পরিচয় ব্যবহার বা অন্য কোনো সন্দেহজনক কার্যকলাপের ইতিহাস থাকলে ভেরিফিকেশনের আবেদন গ্রহণ নাও হতে পারে।

ভিডিও সেলফি ও প্রোফাইল ছবির মিল থাকতে হবে
পরিচয় যাচাইয়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ হলো ভিডিও সেলফি। আবেদনকারীকে জমা দেওয়া ভিডিওটি প্রোফাইল ছবির সঙ্গে ফেসিয়াল রিকগনিশন প্রযুক্তির মাধ্যমে মিলিয়ে দেখা হবে। এই ফেস ম্যাচিং সফল হলেই ভেরিফায়েড ব্যাজ পাওয়ার সুযোগ তৈরি হবে।

মেটার দাবি, পুরো পরিচয় যাচাই প্রক্রিয়া দ্রুত সম্পন্ন হবে। সব তথ্য ও শর্ত ঠিক থাকলে আবেদন করার কয়েক মিনিটের মধ্যেই ব্যবহারকারীর অ্যাকাউন্টে বিনামূল্যের ভেরিফায়েড ব্যাজ যুক্ত হবে।

সুস্থ হয়ে ফের বিশ্ববিদ্যালয়ের দায়িত্ব পালনের ঘোষণা চুয়েট ভি…
  • ১৪ অক্টোবর ২০২৬
প্রশ্নফাঁসের পর বাতিল নিয়োগ পরীক্ষা, একই কমিটি দিয়ে ফের পরী…
  • ১৪ অক্টোবর ২০২৬
চাঁদাবাজি করলে বহিষ্কার হতাম না, রবীন্দ্রনাথের বিরোধিতা করা…
  • ১৪ অক্টোবর ২০২৬
বিশ্ব খাদ্য কর্মসূচিতে জনবল নিয়োগ, আবেদন অনলাইনে
  • ১৪ অক্টোবর ২০২৬
দেখে নেওয়ার হুমকি দিয়েছিল কিশোর গ্যাং, পরদিন মিলল প্রবাসী…
  • ১৪ অক্টোবর ২০২৬
ক্লাস শেষে স্কুলবাসের পেছনে দাঁড়িয়ে ছিল শিশুটি, সেই বাসের চ…
  • ১৪ অক্টোবর ২০২৬