টেলিটকে স্বল্পমূল্যে ইন্টারনেট-মিনিট-এসএমএসের বান্ডেল কেনার বিশেষ অফার শেষ হচ্ছে আজ

৩১ মে ২০২৬, ১১:১২ AM
টেলিটক অফার

টেলিটক অফার © সংগৃহীত

ত্যাগের মহিমায় ভাস্বর পবিত্র ঈদুল আজহার আনন্দ, উদাযাপন আর কোরবানি পশুর হাটের ব্যস্ততাকে সঙ্গী করে দেশজুড়ে উদযাপিত হচ্ছে মুসলমানদের অন্যতম বৃহৎ ধর্মীয় উৎসব। ঈদের এই বিশেষ দিনগুলোতে প্রিয়জনদের সাথে আনন্দের মুহূর্তগুলো নিরবচ্ছিন্নভাবে ভাগাভাগি করে নিতে বিশেষ অফারের ঘোষণা দিয়েছে রাষ্ট্রীয় মোবাইল ফোন অপারেটর টেলিটক। সেই অপারটি শেষ হচ্ছে আজ। 

নতুন অফারের আওতায় স্বল্পমূল্যে মাত্র ৫৩ টাকায় ইন্টারনেট, মিনিট ও এসএমএসের বান্ডেল কেনার সুযোগ দেওয়া হচ্ছে। সোমবার (২৮ মে) প্রতিষ্ঠানটির অফিসিয়াল ফেসবুক পেজে এ অফারের ঘোষণা দেওয়া হয়েছে।

ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়ে পোস্টটিতে বলা হয়েছে, ঈদের খুশি ভাগাভাগি হোক প্রতিটি কল আর মেসেজে! এই ঈদে টেলিটকের বিশেষ অফারে ৫৯ টাকায় পাচ্ছেন দারুণ কম্বো অফার। মাত্র ৫৯ টাকায় পাচ্ছেন ৩.৯ জিবি ইন্টারনেট + ৩৯ মিনিট + ৩৯ এসএমএস! 

এ অফারের মেয়াদ থাকবে ৭ দিন। এটি পেতে ডায়াল করতে হবে *১১১*১৪৪৭#। এ ছাড়া ৫৯ টাকা রিচার্জ করলেও এটি অ্যাক্টিভেট হয়ে যাবে। এ অফার গ্রহণ করা যাবে ৩১ মে পর্যন্ত। 

পদত্যাগ নিয়ে প্রকাশিত সংবাদ প্রত্যাহার না করলে আইনানুগ ব্যব…
  • ১৮ অক্টোবর ২০২৬
মন্ত্রিসভা থেকে পদত্যাগের নির্দেশ দেওয়ার সংবাদটি অসত্য ও ভি…
  • ১৮ অক্টোবর ২০২৬
ব্র্যাক ইউনিভার্সিটি নিয়োগ দেবে লাইব্রেরি অ্যাসিস্ট্যান্ট, …
  • ১৮ অক্টোবর ২০২৬
মুম্বাইয়ে টাইগার শ্রফের উপর গুলি, জানা গেল কারণ
  • ১৮ অক্টোবর ২০২৬
মন্ত্রিসভা থেকে ইশরাককে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • ১৮ অক্টোবর ২০২৬
জামায়াত নেতার মেয়ের সঙ্গে প্রেম, স্কুলছাত্রকে গাছে বেঁধে রা…
  • ১৮ অক্টোবর ২০২৬