আজ থেকে ইন্টারনেট সেবা বিঘ্নিত হতে পারে

০৯ এপ্রিল ২০২৬, ০২:৪৮ PM , আপডেট: ০৯ এপ্রিল ২০২৬, ০২:৫২ PM
প্রতীকি ছবি

প্রতীকি ছবি © সংগৃহীত

আগামী তিন দিনে সারা দেশে ইন্টারনেট সেবা ধীরগতি বা আংশিক বিঘ্নিত হতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ সাবমেরিন ক্যাবলস পিএলসি (বিএসসিসিএল)। দেশের দ্বিতীয় সাবমেরিন ক্যাবল সিস্টেম (SEA-ME-WE-5)-এর রক্ষণাবেক্ষণ ও মেরামতের কারণে এই সমস্যা ঘটতে পারে। বুধবার (৮ এপ্রিল) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিএসসিসিএল কর্তৃপক্ষ এই তথ্য নিশ্চিত করেছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, কুয়াকাটায় স্থাপিত দেশের দ্বিতীয় সাবমেরিন ক্যাবল সিস্টেমের ‘শাট ফল্ট’ মেরামতের কাজ বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাত ১০টায় শুরু হবে। এই কাজ চলবে সোমবার (১৩ এপ্রিল) ভোর ৬টা পর্যন্ত। অর্থাৎ টানা তিন দিন প্রতিদিন ৮ ঘণ্টা মেরামত কার্যক্রম চলবে।

এ সময়ে কার্যক্রমটি ট্রাফিক ইফেক্টিং হওয়ায় এসএমডব্লিউ৫ সাবমেরিন ক্যাবলের মাধ্যমে সিঙ্গাপুরমুখী সার্কিটগুলো সাময়িকভাবে প্রভাবিত হবে। ফলে ব্যবহারকারীরা ইন্টারনেটের ধীরগতি বা আংশিক সেবা বিঘ্নের সম্মুখীন হতে পারেন। তবে এ সময় বিএসসিপিএলসির অন্য সাবমেরিন ক্যাবলের মাধ্যমে সেবা আগের মতোই চালু থাকবে।

বিএসসিপিএলসি আরও জানিয়েছে, রক্ষণাবেক্ষণ চলাকালে সংশ্লিষ্ট কনসোর্টিয়ামের সঙ্গে সমন্বয় করে দ্রুত ও সুষ্ঠুভাবে কাজ শেষ করার সর্বোচ্চ চেষ্টা করা হবে, যাতে নির্ধারিত সময়ের মধ্যেই স্বাভাবিক সেবা পুনরায় নিশ্চিত করা যায়।

জাপানের এহিমে বিশ্ববিদ্যালয়ের সিম্পোজিয়ামে অংশ নিলেন ঢাবির …
  • ০৯ অক্টোবর ২০২৬
চবির এক হলে ধূমপান নিষিদ্ধ, অমান্য করলে পেতে হবে শাস্তি
  • ০৯ অক্টোবর ২০২৬
ডিগ্রিতে ভর্তি আবেদনের সময় বাড়াল জাতীয় বিশ্ববিদ্যালয়
  • ০৯ অক্টোবর ২০২৬
প্রথম মেসেজ রবিনের, ‘১৭’র আবরার ফাহাদ, মেরে বের করে দিবি দ্…
  • ০৯ অক্টোবর ২০২৬
দেশে এক বছরে শিক্ষার্থী কমেছে সাড়ে ৯ লাখ
  • ০৯ অক্টোবর ২০২৬
জাতীয় দল থেকে অবসরের পর মেসির ৩ লক্ষ্য
  • ০৯ অক্টোবর ২০২৬