একটানা কতক্ষণ চলার পর বিশ্রাম প্রয়োজন ফ্যানের?

৩১ মার্চ ২০২৬, ০৮:৪৫ AM
প্রতীকী ছবি

প্রতীকী ছবি © টিডিসি ফটো/এআই

তীব্র গরমে স্বস্তি পেতে অনেকেই এখন এয়ার কন্ডিশনার বা এয়ারকুলারের দিকে ঝুঁকলেও সাধারণ মধ্যবিত্ত থেকে শুরু করে সবারই ঘরের সবচেয়ে নির্ভরযোগ্য সঙ্গী এখনও সিলিং ফ্যান। ফ্যানের বিদ্যুৎ খরচ কম, সহজ ব্যবহার সব মিলিয়ে ফ্যানের জনপ্রিয়তা কমেনি একটুও। তবে গরমের সময় অনেকেই দিন-রাত একটানা ফ্যান চালিয়ে রাখেন। এতে যেমন বাড়ে বিদ্যুৎ বিল, তেমনি প্রশ্ন ওঠে ফ্যানের আয়ু কি কমে যায়? আসলেই কি, ফ্যান অনেক বেশি ব্যবহার করলে এর আয়ু কমে যায়। দিনে কতক্ষণ ফ্যান চালিয়ে রাখা উচিত এবং কতক্ষণইবা বিশ্রামের প্রয়োজন?

একটানা ফ্যান চালানো কি ক্ষতিকর?
আধুনিক সিলিং ফ্যান দীর্ঘ সময় চালানোর জন্যই তৈরি। তবে একটানা দীর্ঘ সময় চালালে ফ্যানের ওপর চাপ পড়ে, বিশেষ করে যদি সেটি পুরোনো হয় বা নিয়মিত রক্ষণাবেক্ষণ না করা হয়। ফ্যানের ভেতরের মোটর ক্রমাগত কাজ করতে থাকলে তাপ উৎপন্ন হয়, যা ধীরে ধীরে ওভারহিটিংয়ের ঝুঁকি তৈরি করতে পারে।

কতক্ষণ পরপর ফ্যান বন্ধ রাখা উচিত?
সাধারণভাবে পরামর্শ দেওয়া হয় ৬ থেকে ৮ ঘণ্টা পর অন্তত ৩০ মিনিট থেকে ১ ঘণ্টা ফ্যান বন্ধ রাখা ভালো এতে মোটর ঠান্ডা হওয়ার সুযোগ পায়, দীর্ঘমেয়াদে ফ্যানের কর্মক্ষমতা বজায় থাকে, বিশেষ করে পুরোনো বা কম মানের ফ্যান হলে এই নিয়ম আরও গুরুত্বপূর্ণ।

ফ্যান কেন গরম হয়?
ফ্যানের মোটর যখন বিদ্যুৎ শক্তিকে যান্ত্রিক শক্তিতে (ঘূর্ণনে) রূপান্তর করে, তখন কিছু শক্তি তাপে পরিণত হয়।
এই তাপই ধীরে ধীরে ফ্যানকে গরম করে তোলে। যদি
ভোল্টেজ ওঠানামা করে, ফ্যানের ভেতরে ধুলা জমে
বা বেয়ারিং নষ্ট হয়ে যায় তাহলে ফ্যান দ্রুত গরম হতে পারে।

একটানা ব্যবহারে কী কী সমস্যা হতে পারে?
মোটরের কয়েল পুড়ে যাওয়া, ভেতরের তার ক্ষতিগ্রস্ত হওয়া, ফ্যানের গতি কমে যাওয়া, অস্বাভাবিক শব্দ বা কম্পন তৈরি হওয়াসহ বিভিন্ন সমস্যা হতে পারে। 

ফ্যান ভালো রাখতে যা করবেন-
১. নিয়মিত পরিষ্কার: প্রতি মাসে অন্তত একবার ব্লেড পরিষ্কার করলে বাতাসের গতি বাড়ে এবং মোটরের ওপর চাপ কমে।
২. ভোল্টেজ ঠিক রাখা: ভোল্টেজের ওঠানামা ফ্যানের বড় ক্ষতি করে। প্রয়োজনে স্ট্যাবিলাইজার ব্যবহার করতে পারেন।
৩. রেগুলেটর ঠিক রাখা: পুরোনো রেগুলেটর অনেক সময় বেশি বিদ্যুৎ খরচ করে এবং ফ্যানের ওপর চাপ বাড়ায়। তাই এটি সবসময় ভালো ব্যবহার করতে হবে।
৪. অয়েলিং বা সার্ভিসিং: পুরোনো ফ্যান হলে বছরে অন্তত একবার সার্ভিসিং করানো ভালো।
৫. অপ্রয়োজনে চালিয়ে রাখবেন না: ঘরে কেউ না থাকলে ফ্যান বন্ধ রাখলে বিদ্যুৎ সাশ্রয়ের পাশাপাশি যন্ত্রের আয়ুও বাড়ে।

আধুনিক ফ্যান কি নিরাপদ?
বর্তমানে অনেক এনার্জি-সেভিং বা বিএলডিসি ফ্যান বাজারে পাওয়া যায়, যেগুলো কম গরম হয় এবং দীর্ঘ সময় চালালেও তুলনামূলক কম ক্ষতি হয়। তবুও মাঝেমধ্যে বিরতি দেওয়া ভালো অভ্যাস। [সূত্র: ভোল্টেজ ল্যাব]

কাভার্ড ভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল আরোহীর মৃ…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
কর্মী ভিসা নিয়ে নতুন নির্দেশনা দিল যুক্তরাষ্ট্র
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
ছাত্রদল নেতার বাসায় মিলল ১০ লাখ টাকার বিদেশি মদ, গ্রেপ্তার ২
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
চট্টগ্রামে বিশেষ অভিযানে ৬৩ বিদেশি নাগরিক আটক
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
বিদেশের কারাগারে ১০ হাজারের বেশি বাংলাদেশি বন্দি: পররাষ্ট্র…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ে ১০ পদে শিক্ষক নিয়োগ, আবেদন শুরু ১৩ সেপ…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9