৩০ অক্টোবরের মধ্যে এক এনআইডিতে ১০টির বেশি সিম নয়

১৩ অক্টোবর ২০২৫, ১০:০০ PM
মোবাইল অপারেটরের সিম

মোবাইল অপারেটরের সিম © সংগৃহীত

যেকোনো ব্যক্তির নামে ১০টির বেশি মোবাইল সিম থাকলে আগামী ৩০ অক্টোবরের মধ্যে অতিরিক্ত সিমগুলো স্বেচ্ছায় বাতিল করার অনুরোধ জানিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)।

আজ সোমবার (১৩ অক্টোবর) বিটিআরসির ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে গ্রাহকদের এ অনুরোধ জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, যেসব গ্রাহক স্বেচ্ছায় অতিরিক্ত সিম বাতিল করবেন না, কমিশন নিজ উদ্যোগে অতিরিক্ত সিমগুলো স্বয়ংক্রিয়ভাবে বাতিল করবে।

অপরাধ দমন ও সাইবার নিরাপত্তা জোরদার করা, নকল বা অচিহ্নিত সিমের ব্যবহার বন্ধ করা এবং ডিজিটাল পরিচয়ের স্বচ্ছতা নিশ্চিত করতে এ উদ্যোগ নেওয়া হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, নিজ এনআইডিতে পছন্দমতো ১০টি সিম রেখে অতিরিক্ত সিমকার্ডগুলো আগামী ৩০ অক্টোবরের মধ্যে সংশ্লিষ্ট মোবাইল অপারেটরের কাস্টমার কেয়ারের মাধ্যমে ডি-রেজিস্টার (নিবন্ধন বাতিল) বা মালিকানা পরিবর্তন করতে হবে।

যেসব গ্রাহক নির্ধারিত সময়ের মধ্যে অতিরিক্ত সিম বাতিল করতে ব্যর্থ হবেন, তাদের ক্ষেত্রে কমিশন দৈবচয়নভিত্তিক পদ্ধতিতে স্বয়ংক্রিয়ভাবে অতিরিক্ত সিমগুলোর নিবন্ধন বাতিল করবে।

মোবাইল থেকে *16001# নম্বরে এনআইডির শেষ চারটি সংখ্যা পাঠিয়ে গ্রাহকরা জানতে পারবেন, তাদের নামে কতটি সিম নিবন্ধিত আছে।

বিটিআরসি জানিয়েছে, অপরাধ দমন ও সাইবার নিরাপত্তা জোরদার করা, নকল বা অচিহ্নিত সিমের ব্যবহার বন্ধ করা এবং ডিজিটাল পরিচয়ের স্বচ্ছতা নিশ্চিত করাই এই উদ্যোগের মূল লক্ষ্য।

বর্তমানে দেশে নিবন্ধিত সিমের সংখ্যা ১৮ কোটি ৮৬ লাখ ৪০ হাজার।

ট্যাগ: সিম
‘ফুটবলে সবই সম্ভব’, আত্মবিশ্বাসী বার্তা জামাল ভূঁইয়ার
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
এক বছর আগে শিবির থেকে বহিষ্কার হন আম্মার, প্রকাশ্যে তিন চিঠি
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
বিএলআরআইয়ে অনিয়ম-দুর্নীতির অভিযোগ, ১৫ দিনের মধ্যে তদন্ত প্র…
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
৪৯ তম বিসিএস: প্রথম হয়ে গেজেট থেকে বাদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের…
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
নোবেলজয়ী ইয়োন ফসের ‘সুসানাহ্’ প্রথমবার বাংলাদেশে মঞ্চস্থ
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
জাতিসংঘ সফরে দেশের সার্বভৌমত্ব ও জাতীয় স্বার্থ সমুন্নত রাখা…
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬