চাঁদে নিজের নাম পাঠানোর সুযোগ দিচ্ছে নাসা, অংশ নেবেন যেভাবে

১৯ সেপ্টেম্বর ২০২৫, ০৩:০০ PM , আপডেট: ১৯ সেপ্টেম্বর ২০২৫, ০৩:০১ PM
প্রতীকী ছবি

প্রতীকী ছবি © সংগৃহীত

চাঁদে যাওয়ার সুযোগ না থাকলেও নিজের নাম পাঠানো যাবে চাঁদে। এ জন্য কোনও টাকাও খরচ করতে হবে না। চাঁদে নিজের নাম পৌঁছে দেওয়ার সুযোগ এনে দিয়েছে মহাকাশ গবেষণা সংস্থা নাসা। চাঁদের কক্ষপথে তাদের পরবর্তী চন্দ্রাভিযান আর্টেমিস–২ মিশনে একটি বিশেষ চিপে ডিজিটাল আকারে সংরক্ষিত হয়ে আপনার নাম যাবে। যদিও সরাসরি চাঁদে অবতরণের সুযোগ নেই তবে মহাকাশযানের মাধ্যমে চাঁদের একেবারে কাছাকাছি নাম পৌঁছানো যাবে।

আর্টেমিস–২ মিশন
২০২৬ সালের শুরুতেই চার নভোচারীকে নিয়ে আর্টেমিস–২ মহাকাশযান যাত্রা করবে চাঁদের উদ্দেশে। তবে এই যানে চাঁদের মাটিতে নামা হবে না। মহাকাশযানটি চাঁদের চারপাশ প্রদক্ষিণ শেষে পৃথিবীতে ফিরে আসবে। এই মিশনকে ভবিষ্যতের আর্টেমিস–৩ অবতরণ অভিযানের ভিত্তি হিসেবে ধরা হচ্ছে। আর্টেমিস–৩–তেই নভোচারীরা প্রথমবারের মতো চাঁদের দক্ষিণ মেরুতে নামবেন।

যেভাবে নাম পাঠাবেন?

এই ঐতিহাসিক অভিযানের অংশ হতে চাইলে নাসার নির্দিষ্ট ওয়েবসাইটে (https://www3.nasa.gov/send-your-name-with-artemis/) গিয়ে নাম ও পিন কোড লিখে নিবন্ধন করতে হবে। নিবন্ধন সম্পন্ন হলে সঙ্গে সঙ্গেই একটি ডিজিটাল সার্টিফিকেট পাওয়া যাবে এবং নাম সংরক্ষিত হবে নাসার ডেটাবেসে। পরে মহাকাশযান ওরিয়ন–এ থাকা একটি এসডি কার্ডে সব নাম সংরক্ষণ করে চাঁদের পথে পাঠানো হবে।

চাঁদেই থেমে নেই নাসার স্বপ্ন। দীর্ঘমেয়াদি লক্ষ্য হলো মঙ্গল গ্রহে মানব মিশন পরিচালনা। এরই প্রস্তুতিতে পৃথিবীতেই তৈরি করা হয়েছে কৃত্রিম ‘মঙ্গল’।

ট্যাগ: নাসা
১৪০ কোটি টাকা পাচ্ছে ৪ হাজার ২০৯ এতিখানা
  • ১৯ জুন ২০২৬
বোনের বিয়ের দিন সড়কে প্রাণ গেল একমাত্র ছোট ভাইয়ের
  • ১৯ জুন ২০২৬
ফজরের নামাজে বের হয়ে আর ফেরেননি, সকালে মিলল ঝুলন্ত মরদেহ
  • ১৯ জুন ২০২৬
কবি আল মুজাহিদীর মৃত্যুতে বিরোধীদলীয় নেতার শোক
  • ১৯ জুন ২০২৬
শিক্ষা শুধু ডিগ্রির জন্য নয়, দক্ষতা ও উৎপাদনশীল তাভিত্তিক হ…
  • ১৯ জুন ২০২৬
এক ম্যাচ হাতে রেখেই বিশ্বকাপের পরের রাউন্ডে যেতে পারে যে দল…
  • ১৯ জুন ২০২৬