কম্পিউটারে হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের জন্য সুখবর

২১ ফেব্রুয়ারি ২০২৫, ০৯:৫৩ AM , আপডেট: ০৯ জুলাই ২০২৫, ০৩:০২ PM
হোয়াটসঅ্যাপ

হোয়াটসঅ্যাপ © সংগৃহীত

হোয়াটসঅ্যাপের ওয়েব সংস্করণ অর্থাৎ কম্পিউটার থেকে হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের জন্য সুখবর দিল প্রতিষ্ঠানটি। ভিডিও কলে কথা বলার সময় অন্য অ্যাপ বা ওয়েবসাইট ব্যবহারের সুযোগ দিতে হোয়াটসঅ্যাপ ওয়েবে যুক্ত হচ্ছে ‘পিকচার-ইন-পিকচার’ সুবিধা।

এরই মধ্যে নির্দিষ্টসংখ্যক ওয়েব সংস্করণ ব্যবহারকারীদের এ সুবিধা পরখ করার সুযোগ দিচ্ছে হোয়াটসঅ্যাপ।

নতুন এ সুবিধা চালু হলে কম্পিউটার থেকে হোয়াটসঅ্যাপে ভিডিও কলে কথা বলার সময় ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রামসহ বিভিন্ন অ্যাপ বা ওয়েবসাইটের ভিডিও দেখা যাবে। অন্য অ্যাপ বা ওয়েবসাইটে থাকা ভিডিও দেখার সময় ভিডিও কলের ছবি পর্দার এক পাশে দেখা যাওয়ায় কথোপকথনও স্বচ্ছন্দে করা যাবে। পর্যায়ক্রমে সব দেশে এ সুবিধা উন্মুক্ত করা হবে বলে জানিয়েছে হোয়াটসঅ্যাপ।

পিকচার-ইন-পিকচার সুবিধা কাজে লাগিয়ে অন্য অ্যাপ বা ওয়েবসাইট চালু করলে ভিডিও কলের সংযোগ বিচ্ছিন্ন হবে না। এমনকি ভিডিও কলের অন্য প্রান্তে থাকা ব্যক্তিদেরও কথা বলতে বা শুনতে কোনো সমস্যা হবে না। ফলে বন্ধু বা পরিচিতদের সঙ্গে কথা বলার সময় বিভিন্ন গুরুত্বপূর্ণ কাজ করা যাবে।

পিকচার-ইন-পিকচার মোড সুবিধা চালুর জন্য অবশ্যই হোয়াটসঅ্যাপ ওয়েবের ‘০.৩.১৮৪৬.১’ সংস্করণ ব্যবহার করতে হবে। তবে কবে নাগাদ এ সুবিধা সবার জন্য চালু হবে, সে বিষয়ে আনুষ্ঠানিক তথ্য জানায়নি হোয়াটসঅ্যাপ।

মিস অ্যান্ড মিসেস ডক্টর ২০২৫: গ্র্যান্ড ফিনাল ২৪ অক্টোবর
  • ২৩ অক্টোবর ২০২৬
জামায়াত সংশ্লিষ্টতার অভিযোগে প্রধানমন্ত্রীর সফরে বাদ জাপানে…
  • ২৩ অক্টোবর ২০২৬
শিশুকে যৌন হয়রানির কথা স্বীকারের সময় শিক্ষককে সপাটে চড় বাবা…
  • ২৩ অক্টোবর ২০২৬
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টেস্টের দল ঘোষণা বাংলাদেশের
  • ২৩ অক্টোবর ২০২৬
ফেসবুক পোস্টকে কেন্দ্র করে মৎস্য খামারিকে এলোপাতাড়ি কুপিয়ে …
  • ২৩ অক্টোবর ২০২৬
খুতবার সময় পাশের মুসল্লিকে চুপ করালেও কি গুনাহ হবে?
  • ২৩ অক্টোবর ২০২৬