এক দিনে ফোনে কতবার চার্জ দেওয়া উচিত?

২০ ফেব্রুয়ারি ২০২৫, ১০:৫৪ AM , আপডেট: ০৯ জুলাই ২০২৫, ০৩:০৪ PM
স্মার্টফোনে চার্জ

স্মার্টফোনে চার্জ © সংগৃহীত

স্মার্টফোনে নিয়ম করে চার্জ দিতে হয়। না দিলে দ্রুত ব্যাটারির আয়ু ফুরিয়ে যাবে। তাই অকারণে ফোনটিকে বারবার চার্জে বসানো উচিত নয়।

ফোনের ব্যাটারির স্বাস্থ্য ভালো রাখতে গেলে সব ব্যবহারকারীর ২০ থেকে ৮০ নীতি মেনে চলা উচিত। কী সেই নীতি, জেনে নেওয়া যাক বিস্তারিত।

ফোন এখন সবার জীবনের অবিচ্ছেদ্য অংশ। সকালে ঘুম থেকে ওঠা থেকে রাতে ঘুমাতে যাওয়া পর্যন্ত ফোন ছাড়া একমুহূর্তও চলে না। এত বেশি পরিমাণে ফোন দেখার ফলে চোখে বিভিন্ন সমস্যা হচ্ছে অনেকের।

ফোনের ব্যাটারি অনেকটা গাড়ির তেলের মতো। তেল না থাকলে যেমন গাড়ি চলবে না, তেমনই ব্যাটারি ছাড়া ফোন অচল।

ফলে বোঝাই যাচ্ছে, ফোন চালু রাখতে গেলে ব্যাটারি থাকা কতটা জরুরি। তাই ফোনের ব্যাটারি লো দেখালে টেনশন বেড়ে যায়। ব্যাটারি কমতে থাকলে টেনশন আরও বাড়তে থাকে। আর বাইরে থাকলে তো কথাই নেই! কারণ বাইরে থাকলে কোথায় ফোন চার্জ করা যায়, সেটাই বড় সমস্যা।

প্রশ্ন হচ্ছে, দিনে কতবার ফোন চার্জে বসানো উচিত। কিন্তু কত সময় অন্তর ফোন চার্জ করা উচিত। জেনে নেওয়া যাক সেটাই। নির্দিষ্ট ভাবে এর কোনো জবাব দেওয়া যায় না। তবে আপনি কিছু ট্রিকস ফলো করতে পারেন। তাতে ফোনের ব্যাটারির আয়ু বাড়তে পারে।

দিনে অন্তত দুবার ফোন চার্জে বসানো উচিত। তবে একটা বিষয় মাথায় রাখতে হবে যে, অতিরিক্ত চার্জ ফোনের জন্য খারাপ হতে পারে। যার অর্থ হলো, বারবার ফোন চার্জে বসানো ঠিক নয়। এতে ফোনের ব্যাটারি তাড়াতাড়ি আরও নষ্ট হতে পারে।

একটি নিয়ম মনে রাখতে হবে। আসলে ফোনের ব্যাটারির স্বাস্থ্য ভালো রাখতে গেলে সব ব্যবহারকারীর ২০ থেকে ৮০ নীতি মেনে চলা উচিত। ফোনের ব্যাটারি ৮০ শতাংশের বেশি চার্জ করা যাবে না। আর ফোনের ব্যাটারির ২০ শতাংশের নিচে নামলে চার্জে বসাতে হবে।

আপনি চাইলে ফোনে ওভারচার্জিং প্রোটেকশন অপশন অন রাখতে পারেন। তাতে ফোন ৮০ শতাংশের পর ধীরে ধীরে চার্জ নেবে। ততক্ষণে আপনি ফোন চার্জ থেকে সরানোর সময় পেয়ে যাবেন।

৫ লাখ টাকা দান করলেন ডিসি সারওয়ার আলম
  • ২৩ জুন ২০২৬
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত সবুজ হত্যা মামলায় সাক্ষ্যগ…
  • ২৩ জুন ২০২৬
পুরান ঢাকায় মেসিদের খেলা দেখতে যাওয়ার সময় প্রাণ গেল বিশ্ববি…
  • ২৩ জুন ২০২৬
শূন্যপাস শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকদের বিরুদ্ধে শাস্তিমূলক …
  • ২৩ জুন ২০২৬
‘চিল কখনো কাকের পেছনে লাগে না, কাক চিলের পিছে লাগে’
  • ২৩ জুন ২০২৬
আর্জেন্টিনার জয়ে মাথা ন্যাড়া করলেন রাবির ব্রাজিল সমর্থক
  • ২৩ জুন ২০২৬