৩টি ফল নিয়মিত খেলে কিডনিতে পাথর হওয়ার ঝুঁকি কমায়

২২ আগস্ট ২০২৩, ০১:৩৮ PM , আপডেট: ১৮ আগস্ট ২০২৫, ১১:০৪ AM

© সংগৃহীত

বর্তামান সময়ে কিডনির সমস্যায় অনেকেই ভুগছেন। কম বয়সিদের মধ্যেও এই সমস্যার দিন দিন বেড়ে চলছে। পানি কম খাওয়া, দীর্ঘক্ষণ প্রস্রাব চেপে রাখা, বাইরের খাবার বেশি করে খাওয়া— এমন কিছু কারণেই কিডনিতে সমস্যা দেখা দিচ্ছে। শুধু তো পাথর জমা নয়, কিডনিতেও আরও নানা সংক্রমণ বাসা বাঁধতে পারে। কিডনিতে কোনও সমস্যা হলে বাইরে থেকে সব সময় বুঝা যায় না। কারণ উপসর্গগুলো এত মৃদু হয় যে, বোঝার উপায় থাকে না। তাই কিডনি ভাল রাখতে খাবরের ক্ষেত্রে জোর দিতে হবে। চিকিৎসকেরা জানাচ্ছেন, কিডনিতে পাথর হওয়ার সমস্যা দূরে রাখতে পারে কয়েকটি ফল। নিয়ম করে সেগুলি খেলে কিডনি ভাল থাকবে।

সাইট্রাস জাতীয় ফল
ভিটামিন সি সমৃদ্ধ সাইট্রাস গোত্রের ফল কিডনিতে পাথর জমতে দেয় না। তাই এই ধরনের ফল নিয়ম করে খাওয়া যায়। কমলালেবু, আনারস, পাতিলেবু, স্ট্রবেরি কিডনি ভাল রাখে। অ্যাসিড-জাতীয় উপাদান ছাড়াও এই ফলে থাকা ভিটামিন সি কিডনি সুরক্ষিত রাখে।

বেদানা
কিডনি ভাল রাখতে বেদানাও দারুণ কার্যকরী। বেদানায় রয়েছে অ্যান্টিঅক্সিড্যান্ট, যা যে কোনও রকম সমস্যা থেকে দূরে রাখে কিডনিকে। বেদানা কিডনির কার্যকলাপ সচল রাখে। ফলে বেদানা রাখা জরুরি প্রতিদিনের ডায়েটে।

বেরি
স্ট্রবেরি, ব্লুবেরিতে রয়েছে অক্সালেটস নামক অ্যান্টিঅক্সিড্যান্ট। এই উপাদান কিডনির সুরক্ষা বজায় রাখে। কিডনি সংক্রান্ত কোনও সমস্যার ঝুঁকি কমায়। অন্যান্য ফলের সঙ্গে তাই নিয়ম করে খেতে পারেন বেরিও। উপকার পাবেন।

‘আমাদের ওপর হামলা হয়েছে, যুক্তরাষ্ট্র বাণিজ্যযুদ্ধ শুরু করে…
  • ২৩ আগস্ট ২০২৬
শেখ হাসিনার প্রত্যর্পণ প্রশ্নে নীরব জয়শঙ্কর
  • ২৩ আগস্ট ২০২৬
৯ বিয়ে-পরকীয়াসহ নানান অভিযোগ নিয়ে ‘মোবাহালা’র আহবান মিসবাহর…
  • ২৩ আগস্ট ২০২৬
জাবিপ্রবি ছাত্রদলের আহ্বায়ক শাকিল আহমেদকে বহিষ্কার
  • ২৩ আগস্ট ২০২৬
আইসিইউতে খুবির সাবেক শিক্ষার্থী পূজা, চিকিৎসায় প্রয়োজন আরও …
  • ২৩ আগস্ট ২০২৬
১৪৩ বছরের পুরোনো যে রেকর্ডে ভাগ বসালেন শরিফুল ইসলাম
  • ২৩ আগস্ট ২০২৬