প্রতিদিন লবঙ্গ খাবেন, ঝুঁকি কমবে যেসব রোগের

২০ আগস্ট ২০২৩, ০৩:৫৩ PM , আপডেট: ১৮ আগস্ট ২০২৫, ১১:০৬ AM
লবঙ্গ

লবঙ্গ © সংগৃহীত

ঠান্ডা লাগবে বলে বৃষ্টিতে ভিজতে ভয় পান না অনেকেই। কারণ ভিজে গিয়ে যদি একটু গলা খুসখুস করেই, রান্নাঘরেই তার ওষুধও আছে। দু-চারটা লবঙ্গ মুখে পুরে দিলেই সমস্ত অসুখ পালাবে। লবঙ্গের গুণেই দূর হয় শারীরের নানা সমস্যা। লবঙ্গে উপকারী উপাদানের অভাব নেই। ঠান্ডা লাগার সমস্যা ছাড়াও দৈনন্দিন জীবনের অঙ্গ যদি হয় লবঙ্গ, তবে সুস্থ থাকা নিয়ে আলাদা করে চিন্তা করতে হবে না। প্রতিদিন লবঙ্গ খাওয়ার অভ্যাসে কী কী সুফল পাওয়া যায়, আসুন জেনে নেই-

১) লবঙ্গের একটি অন্যতম উপাদান হল নাইজেরিসিন। বিভিন্ন পরীক্ষায় দেখা গেছে, এই উপাদানের জন্যই রক্ত থেকে শর্করা বিভিন্ন কোষে পৌঁছনো, ইনসুলিন উৎপাদনকারী কোষগুলির কার্যক্ষমতা বৃদ্ধি করা এবং ইনসুলিন নিঃসরণের পরিমাণ বাড়ানোর মতো কাজ ভাল ভাবে হয়। সেই কারণেই প্রতিদিন যদি একটি করে লবঙ্গ খেতে পারেন, উপকার পাবেন। বিশেষ করে ডায়াবিটিসের সমস্যায় যাঁরা ভুগছেন, লবঙ্গ তাঁদের জন্য অত্যন্ত উপকারী।

২) সর্দি-কাশি, সাইনাসের ব্যথা এবং ঠাণ্ডা লাগা জনিত আরও অনেক সমস্যায় লবঙ্গ তেল মালিশ করেন অনেকেই। লবঙ্গের অ্যান্টি-ব্যাক্টেরিয়া অ্যান্টি-ইনফ্ল্যামেটরি গুণের জন্যই দাঁতের ব্যথায়ও এটি খুব উপকারী। নিয়মিত লবঙ্গ দেওয়া মাউথ ওয়াশ ব্যবহার করলে মাড়ি সুস্থ থাকে। ব্যাক্টেরিয়ার হাত থেকে দাঁত বাঁচায়। নিয়ম করে লবঙ্গ খাওয়ার অভ্যাসে দাঁতের সমস্যা থেকে দূরে থাকা সম্ভব।

৩) সংক্রমণ, অবসাদ কিংবা জিনগত কারণে পেপটিক আলসারের সমস্যা বাড়ে। বিভিন্ন গবেষণায় দেখা গেছে, লবঙ্গের এসেন্সিয়াল অয়েল ‘গ্যাসট্রিক মিউকাস’-এর উৎপাদনে সাহায্য করে। এই মিউকাসই সংক্রমণের হাত থেকে পাকস্থলীকে রক্ষা করতে ঢাল হিসেবে কাজ করে। লবঙ্গ পাকস্থলীর ক্যানসারের ঝুঁকি কমায়।

৪) হাড় ক্ষয় এমন একটি সমস্যা, যা বয়স্কদের মধ্যে অস্টিয়োপোরোসিসের ঝুঁকি বাড়িয়ে দেয়। কয়েকটি পরীক্ষায় দেখা গেছে, লবঙ্গের উপাদান হাড় মজবুত ও শক্তিশালী করে তোলে।

 

সূত্র: আনন্দবাজার

‘আমাদের ওপর হামলা হয়েছে, যুক্তরাষ্ট্র বাণিজ্যযুদ্ধ শুরু করে…
  • ২৩ আগস্ট ২০২৬
শেখ হাসিনার প্রত্যর্পণ প্রশ্নে নীরব জয়শঙ্কর
  • ২৩ আগস্ট ২০২৬
৯ বিয়ে-পরকীয়াসহ নানান অভিযোগ নিয়ে ‘মোবাহালা’র আহবান মিসবাহর…
  • ২৩ আগস্ট ২০২৬
জাবিপ্রবি ছাত্রদলের আহ্বায়ক শাকিল আহমেদকে বহিষ্কার
  • ২৩ আগস্ট ২০২৬
আইসিইউতে খুবির সাবেক শিক্ষার্থী পূজা, চিকিৎসায় প্রয়োজন আরও …
  • ২৩ আগস্ট ২০২৬
১৪৩ বছরের পুরোনো যে রেকর্ডে ভাগ বসালেন শরিফুল ইসলাম
  • ২৩ আগস্ট ২০২৬