যে ৭টি খাবার ফ্রিজে রাখবেন না

১২ আগস্ট ২০২৩, ০৩:১৪ PM , আপডেট: ১৮ আগস্ট ২০২৫, ১১:১৫ AM

© সংগৃহীত

জীবনকে সহজ করতে অনেক ইলেক্ট্রিক পণ্য আমাদের অতি প্রয়োজনীয় হয়ে দাঁড়িয়েছে। তার মধ্যে অন্যতম রেফ্রিজারেটর। এখনতো গ্রামের প্রায় প্রতিটি বাড়িতেই এই জরুরী পন্যটি দেখতে পাওয়া যায়। সময় বাঁচাতে অনেকেই মাছ, মাংসসহ অনেক খাবার ফ্রিজে রেখে দেন। তবে এমন কিছু খাবার আছে যা কখনই ফ্রিজে রাখা উচিৎ নয়। আসুন জেনে নেই সেগুলো কি-

টমেটো : ঠাণ্ডা তাপমাত্রা টমেটোর স্বাদ নষ্ট করে।এগুলো স্বাভাবিক তাপমাত্রায় ঘরে সংরক্ষণ করে কয়েক দিনের মধ্যে ব্যবহার করা ভাল।

রসুন : পেঁয়াজের মতো রসুনও অঙ্কুরিত হতে পারে এবং ফ্রিজে রাখলে শক্ত হয়ে যেতে পারে। তাই এগুলো শুষ্ক, শীতল জায়গায় রাখতে হয়।

কলা : রেফ্রিজারেট করলে কলার খোসা বাদামী হয়ে যায়।তবে ভিতরের ফল ভালো থাকে। যদি দাগহীন কলা পছন্দ করেন তবে ঘরের তাপমাত্রায় রাখা উচিত।

পেঁয়াজ : ফ্রিজে পেঁয়াজ রাখলে ফ্রিজের ঠান্ডা তাপমাত্রা ও উচ্চ আর্দ্রতায় পেঁয়াজ থাকা সব গুণাবলী নষ্ট হয়ে যায়। বায়ু চলাচল করে এমন শীতল, শুষ্ক জায়গায় পেঁয়াজ সংরক্ষণ করা ভালো।

মধু : মধু ফ্রিজে রাখলে শক্ত হয়ে যেতে পারে। এটি  শুকনো জায়গায় বা  ঘরের স্বাভাবিক তাপমাত্রায় সংরক্ষণ করা সর্বোত্তম উপায়।

আলু : রেফ্রিজারেশন আলুতে থাকা শর্করা চিনিতে রূপান্তর করে। তাদের স্বাদ নষ্ট করে এবং গঠনকে প্রভাবিত করে। ফলে রান্না করার পর আলুর স্বাদ বদলে যেতে পারে। তাই আলু সবসময় ঠান্ডা, অন্ধকার জায়গায় সংরক্ষণ করা ভালো।

৭. রুটি : রেফ্রিজারেটরে রুটি সংরক্ষণ করলে তা শুকিয়ে যায় এবং দ্রুত বাসি হয়ে যায়। তাই বাক্সে করে ঘরের তাপমাত্রায় রাখা ভাল।

সিমাগো ইনস্টিটিউশন র‍্যাঙ্কিং ২০২৬: দেশের বেসরকারি বিশ্ববিদ…
  • ২৪ এপ্রিল ২০২৬
আইএসইউতে ‘স্প্যানডেক্স’ ম্যাগাজিনের উদ্বোধন, গুরুত্ব পেল উদ…
  • ২৪ এপ্রিল ২০২৬
আরাগচির সঙ্গে বৈঠকে বসতে পাকিস্তানে বিশেষ দূত পাঠাচ্ছেন ট্র…
  • ২৪ এপ্রিল ২০২৬
জাবিতে দোকান বরাদ্দ বাতিলের হুমকি, অভিযোগ হল সংসদ ভিপির বির…
  • ২৪ এপ্রিল ২০২৬
জড়িয়ে ধরে ভিডিও ধারণ করে চাঁদা দাবি, নারীসহ ৪ জনকে গণপিটুনি
  • ২৪ এপ্রিল ২০২৬
ডাকসুর উদ্যোগে এসি পেল মেয়েদের দুই হল
  • ২৪ এপ্রিল ২০২৬