শীতে যেসব কারণে ওজন অতিরিক্ত বেড়ে যেতে পারে

২৯ নভেম্বর ২০২২, ০৪:৪৩ PM , আপডেট: ২৮ আগস্ট ২০২৫, ০২:৫৬ PM
শীতে যে কারণে ওজন বাড়ে

শীতে যে কারণে ওজন বাড়ে © সংগৃহীত

শীত মানেই জড়তা, একটু অলসতা। এ সময় সব কাজে আলসেমি চলে আসে। শীতে কাজের গতিও কমে যায়। আবার শরীরচর্চাতেও ভাটা পড়ে এ সময়। শরীরচর্চায় অলসতার কারণেই শীতে ওজন বেড়ে যায়। শীতে সূর্যের আলো শরীরে কম লাগে। গবেষণা বলছে এটা মেদবৃদ্ধির একটি বড় কারণ। পর্যাপ্ত সূর্যের আলোর অভাবে ঘুমও বেড়ে যায়।

একটি গবেষণায় দেখা গিয়েছে শীতে বেশিরভাগ মানুষের ওজন তিন থেকে পাঁচ কেজি ওজন বৃদ্ধি পায়। বাড়তি ওজন কমাতে কি কারণে ওজন বৃদ্ধি পায় সে সম্পর্কে জানতে হবে।

হরমোনাল সমস্যা: ডায়াবেটিস এবং থাইরয়েডে আক্রান্ত ব্যক্তিরা সত্যিকার অর্থে শীতের সময় চ্যালেঞ্জের মুখে পড়ে। শীত আসার সঙ্গে সঙ্গে হরমোনগুলো সাধারণত নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। হরমোন নিয়ন্ত্রণ নিশ্চিত করার জন্য নিয়মিত চেক-আপ করতে হবে।

ভারী খাবার: শীতকালে অনেক ধরনের সবজি পাওয়া যায়। বিভিন্ন রকম হোটেলেও নতুন নতুন দেশী-বিদেশী খাবারের বাহারি আয়োজন থাকে। যার ফলে মানুষের ভারী খাবার খাওয়া বেড়ে যায়। উষ্ণ খাবার শরীরের তাপমাত্রা বাড়াতে পারে এবং সেই সঙ্গে আমাদের মেজাজকেও ভালো রাখে। তবে অতিরিক্ত কার্ব এবং চর্বিযুক্ত খাবারে বিপদ রয়েছে। কিন্তু তা সত্ত্বেও ভারী খাবার খেয়ে থাকে সবাই।

কফি: শীতকালে কফি পান বাড়ে। বেশি শীত মানে বেশি কফি। মুখরোচক কফি মানে বেশি বেশি মেদ।

ঘুম: শীতে ঘুম শুরু হয় আগে। আর ভাঙেও দেরিতে। ওজন বাড়ার এটি একটি বড় কারণ। শীত মানেই মর্নিংওয়াক ভুলে কম্বলের ভেতর গুটিসুটি মেরে শুয়ে থাকা। কনকনে শীতে কে আর ওজন বাড়া নিয়ে চিন্তা করে।

আরও পড়ুন: শীতে পানির পরিপূরক হতে পারে জুস

শারীরিক পরিশ্রম: শীতের শুরু হওয়ার সঙ্গে সঙ্গে শরীরে যেন অলসতা ভর করে। সেই সঙ্গে শারীরিক পরিশ্রম তো কমেই যায় কিছুটা। অনেকে ঠাণ্ডার কারণে হাটা, জগিং করে না ঠিক মত। এতে করে খাবার খাওয়ার মাধ্যমে শরীরে যে ক্যালোরি যোগ হয় বা বার্ণ হয় না। ফলে তা ফ্যাট আকারে শরীরে জমা হয়।

ডিহাইড্রেশন: শীতকালে হাইড্রেট থাকাই অনেক বড় চ্যালেঞ্জ। এই সময়টা শরীর সুস্থ রাখতে দিনে ২ থেকে ৩ লিটার পানি পান করুন। কারণ পানির অভাবে ডিহাইড্রেশন দেখা দেয় আর ডিহাইড্রেশনের ফলে শরীর দুর্বল লাগে ও ক্ষুধা বাড়ে।

মন মেজাজের ওপর প্রভাব: সূর্যের আলোর অভাবে বেশিরভাগ মানুষ সিজনাল অ্যাফেক্টিভ ডিসঅর্ডারে ভোগে। এর ফলে মানুষ অনেক সময় বেশি খেয়ে থাকে বা অস্বাস্থ্যকর খাবার খেয়ে থাকে যা অস্বাস্থ্যকর জীবন পরিচালিত করে। এতে করে শীতের সঙ্গে পাল্লা দিয়ে ওজন বাড়ে। এই সমস্যাটি কাটিয়ে উঠতে, যখনই সম্ভব সূর্যের আলোতে কিছুটা সময় ব্যয় করার চেষ্টা করতে হবে।

ট্যাগ: টিপস
বাসের ধাক্কায় প্রাণ গেল সাবেক ইউপি সদস্যের
  • ২৩ আগস্ট ২০২৬
সিদ্ধার্থের ভাইয়ের খেলার সঙ্গী ছিল, এই পরিচয়ই ছোট্ট প্রিয়মে…
  • ২৩ আগস্ট ২০২৬
রংপুরে ৪ হত্যায় জড়িতদের পরিচয় জানা গেল, যেভাবে গ্রেপ্তার
  • ২৩ আগস্ট ২০২৬
আইফোনের কিস্তির চাপ, পাহাড়ের চূড়ায় ছেলে—বাঁচাতে গিয়ে প্…
  • ২৩ আগস্ট ২০২৬
তিতুমীর কলেজকে স্বতন্ত্র করার দাবিতে শিক্ষার্থীদের সড়ক অবরোধ
  • ২৩ আগস্ট ২০২৬
প্রার্থী চক্রবর্তীর মৃত্যু নিশ্চিতে ৪-৫ মিনিটের লড়াই, খুনির…
  • ২৩ আগস্ট ২০২৬