শীতে পায়ের গোড়ালি ফাটা দূর করার উপায়

২১ নভেম্বর ২০২২, ১২:১৬ PM , আপডেট: ৩০ আগস্ট ২০২৫, ১২:৪৫ PM
পায়ের গোড়ালি ফাটা দূর করার উপায়

পায়ের গোড়ালি ফাটা দূর করার উপায় © সংগৃহীত

শীতে পা ফাটার সমস্যা নতুন কিছু নয়। শুষ্ক হাওয়ায় এই সমস্যা আরো বাড়তে থাকে। শীতে পায়ের নিচের ত্বক অন্য সময়ের চেয়ে বেশি শুষ্ক থাকে। যার ফলে সৌন্দর্যও নষ্ট হয় পাশাপাশি পায়ে ব্যথা হয়। তাই এ সময়ে পায়ের নিচের অংশে নিতে হয় বাড়তি যত্ন।

শীতে ময়েশ্চারের অভাবে হাত ও পায়ের ত্বক রুক্ষ হয়ে পড়ে। ফলে পা ফাটার সমস্যা দেখা দেয়। সুন্দর সাজ, দারুণ হেয়ারস্টাইল আর দামি কাপড়ও ফাটা গোড়ালি দেখা গেলে সবই মাটি হয়ে যায়। তাই পায়ের বিশেষ যত্ন নিতে শুরু করুন।
ঘরে বসেই পা ফাটার এই সমস্যা থেকে মুক্তি পাওয়া যেতে পারে।
 
আসুন জেনে নিই পা ফাটা দূর করার ঘরোয়া উপায়-

উপাদান: ১ টেবিল চামচ লবণ, আধাকাপ লেবুর রস, ২ টেবিল চামচ গ্লিসারিন, ২ চা চামচ, গোলাপজল, পরিমাণমতো গরম পানি, পিউমিস স্টোন।

যেভাবে ব্যবহার করবেন: একটি বড় পাত্রে পায়ে সহ্য করার মতো গরম পানি নিয়ে এতে লবণ, ১০ ফোটা লেবুর রস, ১ টেবিল চামচ গ্লিসারিন, ১ চা চামচ গোলাপজল নিয়ে মিশিয়ে নিন। এর পর এতে পা ডুবিয়ে রাখুন ১৫ মিনিট। এর পর পিউমিস স্টোন দিয়ে পায়ের গোড়ালি হালকা হাতে রাব করুন কয়েক মিনিট। হয়ে গেলে ঠাণ্ডা পানি দিয়ে পা ধুয়ে ভালো করে মুছে নিন।এর পরে ১ টেবিল চামচ গ্লিসারিন, ১ চা চামচ গোলাপজল ও ২-৩ ফোঁটা লেবুর রস মিশিয়ে দুই পায়ে লাগিয়ে রাখুন সারারাত।

মিশ্রণটি একটু আঠালো, তাই চাইলে সুতির মোজা পরে থাকতে পারেন। সকালে উঠে হালকা গরম পানিতে পা ধুয়ে লোশন লাগিয়ে নিন। যদি আপনার পা অনেক বেশি ফেটে গিয়ে থাকে, তা হলে লেবুর রস এভয়েড করাই ভালো।

* পাকা কলা ভালভাবে চটকে নিন। এরপর ফেটে যাওয়া স্থানগুলোতে ভালভাবে লাগিয়ে নিন । তারপর ১৫-২০ মিনিট পর পা ধুয়ে ফেলুন। এতে করে কলায় থাকা, ভিটামিন এ, বি সিক্স, এবং ভিটামিন সিসহ প্রাকৃতিক ময়েশ্চারাইজার ত্বকের আর্দ্রতা বজায় রাখতে সহায়তা করে।

* পা ফাটা সমস্যায় তিলের তেল দারুণ কার্যকরী। পা ফাটা দূর করতে পায়ে তিলের তেল ব্যবহার করা যেতে পারে।

আরও পড়ুন: যেসব জিনিস ভুলেও মাইক্রোওয়েভে দেবেন না

* এক চামচ মধু, তিন টেবিল চামচ চালের গুড়ার সঙ্গে ৩ ফোটা আপেল সিডার ভিনেগার মিশিয়ে নিন। এরপর পায়ের গোড়ালি হালকা গরম পানিতে ১০-১৫ মিনিট ডুবিয়ে রাখুন। এরপর পা মুছে ফাটা স্থানে মিশ্রণটা লাগান। এরপর আবার শুকিয়ে গেলে ধুয়ে ফেলুন।

* মোমবাতির মোমের সাথে সরিষার তেল মিশিয়ে তা ফাটা স্থানে লাগিয়ে সারা রাত রেখে দিলে পা ফাটা সেরে যায়।

* গোলাপজলের সঙ্গে কিছুটা গ্লিসারিন মিশিয়ে পায়ের গোড়ালিতে লাগিয়ে সারা রাত রেখে দিন। এতে পা ফাটা ও ব্যথা কমবে।

* পা ফাটা দ্রুত সারিয়ে তুলতে ভ্যাসলিনের সঙ্গে কয়েক ফোঁটা লেবুর রস মিশিয়ে মালিশ করতে পারেন।

* এক কাপ মধু সঙ্গে আধা বালতি গরম পানিতে মিশিয়ে ১৫ থেকে ২০ মিনিট পা ভিজিয়ে রাখুন। এতে পা ফাটা দূর হবে।

ট্যাগ: টিপস
ফাইনালে বাংলাদেশের সামনে ভারত, মোবাইলে যেভাবে দেখবেন
  • ০২ এপ্রিল ২০২৬
বাংলা উইকিপিডিয়ার শীর্ষ পঠিতের তালিকায় খামেনি-রাহুল-তারেক-…
  • ০২ এপ্রিল ২০২৬
যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যৌথ হামলায় ইরানে ৩১৬টি হাসপাতাল ক্ষত…
  • ০২ এপ্রিল ২০২৬
এসরার রিজিওনাল অ্যানেস্থেসিয়া প্রশিক্ষণ কেন্দ্রের স্বীকৃতি …
  • ০২ এপ্রিল ২০২৬
‘ওই যে জঙ্গি এমপি যাচ্ছে’— ভাইরাল সেই ঘটনার সিসি ফুটেজ তদন্…
  • ০২ এপ্রিল ২০২৬
ছুড়ে ফেললে কেউ কুড়িয়ে নিয়ে আসবে, পুড়িয়ে দেওয়াই বুদ্ধিমানের …
  • ০২ এপ্রিল ২০২৬