বিছানায় চা পড়ে গেছে, দাগ তুলবেন যেভাবে

২৬ অক্টোবর ২০২২, ০১:৪৫ PM , আপডেট: ৩১ আগস্ট ২০২৫, ১১:৩৫ AM
বিছানায় হাত থেকে চায়ের কাপ পড়ে গেছে? দাগ তুলবেন কি উপায়ে?

বিছানায় হাত থেকে চায়ের কাপ পড়ে গেছে? দাগ তুলবেন কি উপায়ে? © সংগৃহীত

সকালে ঘুম থেকে উঠে চা কিংবা কফি বিছানায় বসে খেতে খুব ভালো লাগে। কিন্তু বেখেয়ালি হয়ে হাত থেকে চায়ের কাপ বিছানায় পড়ে গেলে দাগ তো পড়বেই, পুরো বিছানার চাদরটা নষ্ট হয়ে যাবে। চা বা কফির তো কড়া দাগ। অনেকে সঙ্গে সঙ্গেই পানিতে ভিজিয়ে রাখেন, যাতে দাগ না পড়ে যায়। তবে দাগ যদি পড়েই যায় কী করতে পারেন জেনে নিন।

বেকিং সোডা: চাদরে লাগা চা বা কফির দাগের উপর এক চামচ বেকিং পাউডার দিয়ে দেন। এরপর ভালো করে ঘষে নিন। এরপর কিছুক্ষণ রেখে দিন। এবার পানি দিয়ে ধুয়ে ফেলুন। দেখবেন চাদরে আর দাগ নেই। 

লবণ: দাগ তোলার সবচেয়ে সাধারণ এবং একটি সহজ উপায় আছে। দাগের জায়গাটি ভিজিয়ে তার উপর বেশ পরিমাণে লবণ লাগিয়ে রাখুন। প্রথমে ভালো করে ঘষে নিন। এরপর ভিনিগার মেশানো পানিতে এক ঘণ্টা ভিজিয়ে রাখুন। এবার কাপড় ধোয়ার পাউডার দিয়ে ভাল করে ধুয়ে নিয়ে নিতে হবে।

ভিনিগার: কাপড়ে যেকোন দাগ দূর করার এক সহজ পদ্ধতি ভিনিগার। দুই কাপ পানিতে পাঁচ চামচ ভিনিগার মিশিয়ে দেন। দাগের জায়গায় এই জল স্প্রে করুন। হালকা করে ঘষুন। দেখবেন দাগ হালকা হয়ে গেছে। 

আরও পড়ুন: শারীরিক দুর্বলতা দূর করতে খাবেন যেসব খাবার

টুথপেষ্ট:  চায়ের দাগ তোলার জন্য টুথপেষ্টও ব্যবহার করতে পারেন। দাগের উপর অল্প পরিমানে টুথপেষ্ট মিশিয়ে দিন। তারপর সাবান পানি দিয়ে ধুয়ে ফেলুন।

সূত্র: আনন্দবাজার।  

ট্যাগ: টিপস
২০০৭ সালের ঘটনার স্মরণে ঢাবিতে ‘কালো দিবস’ পালিত
  • ২৩ আগস্ট ২০২৬
দাপ্তরিক কার্যক্রম শুরু করলেন নব নির্বাচিত রাষ্ট্রপতি মির্জ…
  • ২৩ আগস্ট ২০২৬
মিসবাহর দশম স্ত্রী হতে চান কনটেন্ট ক্রিয়েটর অ্যাথিনা
  • ২৩ আগস্ট ২০২৬
দুই শিশু বাসায় আটকা—এমন খবরে পুলিশে এসে দেখে মায়ের মরদেহ
  • ২৩ আগস্ট ২০২৬
খেজুরের বিচি, কামড়ানো শসা আর পোড়ানো চুড়ি দেখে শনাক্ত হয় খুনি
  • ২৩ আগস্ট ২০২৬
এইচএসসিতে খারাপ ফল, বেসরকারি বিশ্ববিদ্যালয়ে পড়ায় মানুষ পাত্…
  • ২৩ আগস্ট ২০২৬