ভোকেশনাল কোর্স চালুর জন্য ৩২টি স্কুল নির্বাচন

০৫ জানুয়ারি ২০২২, ০৬:০৫ PM
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান © টিডিসি ফটো

বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে জেএসসি (ভোকেশনাল) শিক্ষাক্রম কোর্স চালুর জন্য ৩২টি টেকনিক্যাল স্কুলকে নির্বাচন করা হয়েছে। এ উপলক্ষে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড ও ইউসেপ-বাংলাদেশের মধ্যে সমঝোতা স্বারক স্বাক্ষরিত হয়।

বুধবার (৫ জানুয়ারি) শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সম্মেলন কক্ষে কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব মো. আমিনুল ইসলাম খানের সভাপতিত্বে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। কারিগরি শিক্ষা বোর্ডের পক্ষে বোর্ডের চেয়ারম্যান মো. আলী আকবর খান এবং ইউসেপের পক্ষে সংস্থাটির নির্বাহী পরিচালক মো. আব্দুল করিম চুক্তিতে স্বাক্ষর করেন।

আরও পড়ুন: নিয়োগ বঞ্চিত ৫ জনকে সহকারী জজ পদে নিয়োগের নির্দেশ

বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে জেএসসি (ভোকেশনাল) শিক্ষাক্রম কোর্স চালু করার পদক্ষেপ হিসেবে পাইলটিং এর জন্য ইঊসেপ-বাংলাদেশ পরিচালিত এসব স্কুল নির্বাচন করা হয়। চলতি ​শিক্ষাবর্ষ থেকে ইঊসেপ-বাংলাদেশ নিজেদের প্রণীত শিক্ষাক্রমের পরিবর্তে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের শিক্ষাক্রম অনুসরণ করে তাদের ভোকেশনাল শিক্ষা কার্যক্রম পরিচালনা করবে।

নির্বাচিত প্রতিষ্ঠানগুলো এর আগে সাধারণ ধারার বিদ্যালয় হিসেবে শিক্ষা কার্যক্রম পরিচালিত করেছে। সুবিধাবঞ্চিত শিশু, কিশোর, যুবাদের আর্থ-সামাজিক অবস্থার উন্নয়ন এবং কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে ইউসেপ পরিচালিত এসব বিদ্যালয়গুলোকে কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানে রূপান্তরিত করা হয়েছে। সমঝোতা অনুযায়ী ২০২২ শিক্ষাবর্ষে ৬ষ্ঠ, ৭ম ও ৮ম শ্রেণিতে কারিগরি ধারায় শিক্ষার্থী ভর্তি করা হবে।

আরও পড়ুন: অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঢাকা আলিয়া, শিক্ষার্থীদের বিক্ষোভ

এছাড়াও শিক্ষক প্রশিক্ষণ, সরকার অনুমোদিত জাতীয় যোগ্যতা কাঠামো বাস্তবায়ন, শিক্ষা উপকরণ উন্নয়নসহ কারিগরি শিক্ষা সম্প্রসারণে উভয় পক্ষ সহযোগিতার ভিত্তিতে কাজ করতে সম্মত হয়।

জবিতে ছাত্রদলের হামলায় আহত ৬ সাংবাদিক; গুরুতর অবস্থা একজনের
  • ০৪ আগস্ট ২০২৬
নোবিপ্রবি ছাত্রশিবিরের উদ্যোগে ‘জুলাই অনির্বাণ’ কর্মসূচি পা…
  • ০৪ আগস্ট ২০২৬
আলিয়া মাদ্রাসায় সংঘর্ষের পর হল ছাড়া শিবির
  • ০৪ আগস্ট ২০২৬
জবি শিক্ষক সমিতির বিবৃতি ‘কলঙ্কিত বিবৃতি হয়ে থাকবে’: অধ্যাপ…
  • ০৪ আগস্ট ২০২৬
আলিয়া মাদ্রাসার ছাত্রদলের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক সান…
  • ০৪ আগস্ট ২০২৬
জবিতে হামলায় আহতদের দেখতে হাসপাতালে ডাকসু নেতারা
  • ০৪ আগস্ট ২০২৬