৭ আগস্ট থেকে কারিগরি শিক্ষার্থীদের ক্লাস শুরু

০২ আগস্ট ২০২১, ১২:৫৬ PM
৭ আগস্ট থেকে কারিগরি শিক্ষার্থীদের ক্লাস শুরু

৭ আগস্ট থেকে কারিগরি শিক্ষার্থীদের ক্লাস শুরু © ফাইল ছবি

আগামী ৭ আগস্ট থেকে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীন ডিপ্লোমা স্তরের সকল শিক্ষাক্রমের ১ম, ৩য়, ৫ম ও ৭ম পর্বের ১ম ও ২য় শিফটের তত্ত্বীয় ক্লাস শুরু হবে। অনলাইন এবং স্বাস্থ্যবিধি মেনে ব্যবহারিক ক্লাস ও পরীক্ষা গ্রহণ করার করা হবে।

শনিবার (৩১ জুলাই) বোর্ডের পরিচালিক (কারিকুলাম) প্রকৌশলী ফরিদ উদ্দিন আহম্মেদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

কারিগরি ও মাদ্রাসা বিভাগ, কারিগরি শিক্ষা অধিদপ্তর ও বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের সমন্বয়ে অনুষ্ঠিত সভার এ সিদ্ধান্ত নেয়া হয়।

সিদ্ধান্ত অনুযায়ী ৬৪টি টেকনিক্যাল স্কুল অ্যাণ্ড কলেজ হতে বদলিকৃত শিক্ষার্থীদের অনলাইন বদিল কর্যক্রম সূচারুরূপে সম্পন্ন করার কথা বলা হয়েছে।

এছাড়া অনলাইন ক্লাস শুরু করার অধিকতর প্রস্তুতি গ্রহণের জন্য বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীন ডিপ্লোমা স্তরের সকল শিক্ষা ক্রমের ১ম, ৩য়, ৫ম ও ৭ম পর্বের ১ম ও ২য় শিফটের তত্ত্বীয় ক্লাস আগামী ০১ আগস্ট ২০২১ তারিখের পরিবর্তে ০৭ আগস্ট ২০২১ তারিখ হতে অনলাইন এবং স্বাস্থ্যবিধি মেনে ব্যবহারিক ক্লাস ও পরীক্ষা গ্রহণের অনুরোধ করা হয়েছে।

বিজ্ঞপ্তি দেখুন
মুক্তিযুদ্ধ ও বাংলাদেশ গবেষণা ইনস্টিটিউটের এমফিল ও পিএইচডি …
  • ১৮ সেপ্টেম্বর ২০২৬
জাকসুর উদ্যোগে ২৫ লাখ টাকায় জাবি মেডিকেল সেন্টার আধুনিকায়ন …
  • ১৮ সেপ্টেম্বর ২০২৬
ক্যান্সার প্রতিরোধে নারীদের সচেতন করতে ইবি ক্যাপের উঠান বৈঠক
  • ১৮ সেপ্টেম্বর ২০২৬
ইসলামোফোবিয়া: ভয় থেকে বৈষম্য, বৈষম্য থেকে সহিংসতা
  • ১৮ সেপ্টেম্বর ২০২৬
চাঁদের গাড়িতে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান, ৬ পর্যটক আটক
  • ১৮ সেপ্টেম্বর ২০২৬
জামিনে বেরিয়ে বিয়ে, ২ সপ্তাহ পরই চুরি-মাদক মামলায় ফের গ্রেপ…
  • ১৮ সেপ্টেম্বর ২০২৬