সংকট নিরসনে কারিগরি শিক্ষার ওপর সরকার জোর দিচ্ছে: শিক্ষামন্ত্রী

২৭ ফেব্রুয়ারি ২০২১, ০৬:১১ PM
শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি © ফাইল ফটো

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, শুধু ডিগ্রি দেওয়া নয়, বিশ্ববিদ্যালয়গুলোকে শিল্পের উপযোগী দক্ষ জনশক্তি তৈরিতে আরও মনোযোগী হতে হবে। বর্তমান শিক্ষাব্যবস্থা যুগোপযোগী না হওয়ায় বিদেশি কর্মীনির্ভরতা বাড়ছে। এ জন্য শিল্পপ্রতিষ্ঠান ও বিশ্ববিদ্যালয়ের বিদ্যমান দূরত্ব ঘুচিয়ে যৌথ সহযোগিতা বাড়াতে হবে।

আজ শনিবার রাজধানীতে ‘শিল্প ও শিক্ষার সংযোগ’ শীর্ষক ওয়েবিনারে যোগ দিয়ে এসব কথা বলেন তিনি। এই ওয়েবিনারের আয়োজন করে ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ।

শিক্ষামন্ত্রী বলেন, ‘এই সংকট নিরসনে শিক্ষাব্যবস্থার দুর্বলতা কাটিয়ে উঠে দক্ষ জনবল তৈরিতে সরকার কারিগরি শিক্ষার ওপর জোর দিচ্ছে। আমাদের জনবহুল দেশ হওয়ায় বিদেশে কর্মী প্রেরণের কথাও ভাবতে হবে। ২০৪১ সালের রূপকল্প সবাই মিলে করতে হবে।’

‘আসলে আমরা শিক্ষার্থীদের চাকরির উপযোগী করে গড়ে তুলতে পারছি না। পোশাক শিল্প মালিকরা হা-হুতাশ করেন, মিড ও সিনিয়র লেভেলের কর্মী আনতে হচ্ছে আশপাশের দেশ থেকে। এখাতে প্রচুর বিদেশি মুদ্রা বাইরে চলে যাচ্ছে। অথচ বিবিএ, এমিএ ডিগ্রিধারীর অভাব নেই। তাহলে কেন এই সংকট?’,- প্রশ্ন রাখেন তিনি।

মন্ত্রী বলেন, আসলে আমরা এদিকে যথাযথভাবে নজর দেইনি। শিক্ষকরা মনে করেন, শিল্পপ্রতিষ্ঠানগুলো শুধু মুনাফার কথা চিন্তা করে। আর শিল্পপতিরা ভাবেন প্রচলিত শিক্ষাব্যবস্থা সেকেলে। বর্তমান যুগের চাহিদা ও আধুনিক প্রযুক্তি সম্পর্কে শিক্ষাবিদরা ওয়াকবিহাল নন।’ কোনোটি সঠিক নয়, সবাই ভবিষ্যৎমুখী। দুয়ের মধ্যকার দূরত্ব ঘুচাতে হবে।

শিক্ষার্থী ৭৫, মিড-ডে মিলের খাবার বরাদ্দ ১৫১ জনের, হিসাব দি…
  • ২০ সেপ্টেম্বর ২০২৬
অপ্রতিম হত্যা, এখন পর্যন্ত যা যা ঘটল
  • ২০ সেপ্টেম্বর ২০২৬
একাদশে ভর্তি: যে কারণে বাতিল হতে পারে প্রতিষ্ঠানের এমপিও
  • ২০ সেপ্টেম্বর ২০২৬
চকরিয়ায় মাদকের বিরুদ্ধে অবস্থান নেওয়ায় সাংবাদিকসহ ৩ জনের ওপ…
  • ২০ সেপ্টেম্বর ২০২৬
‘নভেম্বরে নয় জানুয়ারিতে হতে পারে ইউনিয়ন পরিষদ নির্বাচন’
  • ২০ সেপ্টেম্বর ২০২৬
এমপিওভুক্ত শিক্ষকদের পে-স্কেলের প্রজ্ঞাপন কবে, যা বলছে মন্ত…
  • ২০ সেপ্টেম্বর ২০২৬