ট্রাকের ধাক্কায় সাইকেল আরোহী পলিটেকনিকের ২ শিক্ষার্থীর মৃত্যু

১৮ ফেব্রুয়ারি ২০২১, ০৩:৪৯ PM

© সংগৃহীত

চাঁপাইনবাবগঞ্জে ট্রাকের ধাক্কায় বাইসাইকেল আরোহী পলিটেকনিক ইনস্টিটিউটের দুই শিক্ষার্থী নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১৮ ফেব্রুয়ারি) দুপুরে সদর উপজেলার রেহাইচর এলাকায় মহানন্দা সেতুর ওপর এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার মিলকি গ্রামের সেরাজুল ইসলামের ছেলে মিনারুল ইসলাম (২০) ও গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার ভাবরাসুদ গ্রামের সেলিম রেজার ছেলে মোস্তাফিজুর রহমান (২০)। তারা  চাঁপইনবাগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থী ছিলেন।

সদর মডেল থানার ওসি মোজাফফর হোসেন বলেন, মিনারুল ও মোস্তাফিজ পলিটেকনিক ইনস্টিটিউট থেকে বাইসাইকেলে করে বাড়ি ফিরছিলেন। পথে একটি ট্রাক পেছন থেকে ধাক্কা দিলে দুজনই আহত হন। পরে তাদের ‍উদ্ধার করে চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসকরা তাদের মৃত ঘোষণা করেন।

ট্রাকটি আটক করা হলেও চালক ও সহকারী পালিয়ে গেছে বলে জানান ওসি মোজাফফর হোসেন।

মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে ৬ গ্রামের মানুষের বিক্ষোভ
  • ২০ সেপ্টেম্বর ২০২৬
সারা দেশে সহিংসতার প্রতিবাদে দাউদকান্দিতে বিএনপির বিক্ষোভ
  • ২০ সেপ্টেম্বর ২০২৬
কর্ণফুলী নদীতে ডুবে না ফেরার দেশে চবি শিক্ষার্থী
  • ২০ সেপ্টেম্বর ২০২৬
শিক্ষকদের বদলিতে এডিট অপশন চালুর দাবিতে ফের মাউশিতে আবেদন
  • ২০ সেপ্টেম্বর ২০২৬
‘ছোলা বিক্রি করতে এসেছিলে’, বাবরকে প্রশ্ন ওয়াসিম আকরামের
  • ২০ সেপ্টেম্বর ২০২৬
সিগারেট, ওষুধ, মোবাইলসহ ১১ খাতে ভ্যাট রিটার্ন বাধ্যতামূলক ক…
  • ২০ সেপ্টেম্বর ২০২৬