হল খুলে পরীক্ষা নেওয়ার দাবিতে আন্দোলনে ঢাকা পলিটেকনিক শিক্ষার্থীরা

১৬ ফেব্রুয়ারি ২০২১, ১০:৫১ AM

© টিডিসি ফটো

আবাসিক হল খুলে পরীক্ষা নেওয়ার দাবিতে রাজধানীর তেজগাঁওস্থ ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের সাধারণ শিক্ষার্থীরা আন্দোলনে নেমেছেন। মঙ্গলবার (১৬ ফেব্রুয়ারি) সকাল ১০টার পর ক্যাম্পাসে এ কর্মসূচি পালন করে। এসময় তাদের দাবি মেনে নিতে নানান স্লোগানও দিতে দেখা গেছে। 

আন্দোলনরত শিক্ষার্থীরা জানান, আমরা সবাই ঢাকার বাইরে থেকে পরীক্ষা দিতে এসেছি কিন্তু ঢাকা শহরে থাকবো কোথায়? হলে থাকা আমাদের মৌলিক অধিকার। তাই হলে খুলে পরীক্ষা নেওয়া হোক।

জানা গেছে, করোনা সংক্রমনের কারণে দীর্ঘদিন ধরে বন্ধ থাকার পর সম্প্রতি ইনস্টিটিউটের বিভিন্ন পর্বে ফাইনাল পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সোমবার (১৫ ফেব্রুয়ারি) দ্বিতীয় পর্বের প্র্যাক্টিকাল পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। তাছাড়া আগামী ২২ তারিখে দ্বিতীয় ও ৬ষ্ঠ পর্বের পরীক্ষা অনুষ্ঠিত হবে। তাছাড়াও বাকি পর্বের লিখিত পরীক্ষাও এ মাসে শুরু হবে।

জানতে চাইলে ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটে অধ্যক্ষ ইঞ্জি. কাজী জাকির হোসেন দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, সরকারের সিদ্ধান্ত মোতাবেক আমরা হল বন্ধ রেখে পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। এই সিদ্ধান্তের বাইর গিয়ে কোন কিছু করা যাবে না। তাই হলে শিক্ষার্থীরা থাকতে পারবে না। তবে শিক্ষার্থীদের হল খুলে দেওয়ার বিষয়টি উর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করেছি।

মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে ৬ গ্রামের মানুষের বিক্ষোভ
  • ২০ সেপ্টেম্বর ২০২৬
সারা দেশে সহিংসতার প্রতিবাদে দাউদকান্দিতে বিএনপির বিক্ষোভ
  • ২০ সেপ্টেম্বর ২০২৬
কর্ণফুলী নদীতে ডুবে না ফেরার দেশে চবি শিক্ষার্থী
  • ২০ সেপ্টেম্বর ২০২৬
শিক্ষকদের বদলিতে এডিট অপশন চালুর দাবিতে ফের মাউশিতে আবেদন
  • ২০ সেপ্টেম্বর ২০২৬
‘ছোলা বিক্রি করতে এসেছিলে’, বাবরকে প্রশ্ন ওয়াসিম আকরামের
  • ২০ সেপ্টেম্বর ২০২৬
সিগারেট, ওষুধ, মোবাইলসহ ১১ খাতে ভ্যাট রিটার্ন বাধ্যতামূলক ক…
  • ২০ সেপ্টেম্বর ২০২৬