শাহবাগে পলিটেকনিক শিক্ষার্থীদের সড়ক অবরোধ

০৭ ফেব্রুয়ারি ২০২১, ১১:৫১ AM

© টিডিসি ফটো

চার দফা দাবিতে রাজধানীর শাহবাগে সড়ক অবরোধ করেছেন পলিটেকনিক শিক্ষার্থীরা। এ সময় শিক্ষার্থীদের স্লোগানে উত্তাল হয়ে উঠে শাহবাগ। 

রবিবার (৭ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে শুরু হয় বিক্ষোভ। এতে যোগ দেয় দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে আসা শিক্ষাথীরা। 

শিক্ষার্থীরা তাদের স্লোগানে বলেন, ‘আমাদের দাবি, আমাদের দাবি, মানতে হবে মানতে হবে’, ‘এক দেশে দুই নীতি-চলবে না চলবে না’।

বিক্ষোভে শিক্ষার্থীরা বলেন, করোনায় দেশের সব কিছু এলোমেলো করে দিয়েছে, দোটানায় ফেলেছে আমাদের। অবিলম্বে আমাদের অটোপাশ দিতে হবে। অতিরিক্ত ফি আদায় ও সেমিস্টার ফি কমাতে হবে। বিভিন্ন প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আসন বৃদ্ধি করতে হবে।

এর আগে গত ৩ ফেব্রুয়ারি চার দফা দাবিতে সারাদেশে জেলা প্রেসক্লাবের সামনে মানববন্ধন এবং বিক্ষোভ মিছিল করে পলিটেকনিক শিক্ষার্থীরা। 

শিক্ষার্থীদের দাবিগুলোর মধ্যে আছে— কোনোভাবেই এক বছরের ক্ষতি মানা হবে না। প্রথম, দ্বিতীয় ও তৃতীয়, পঞ্চম ও সপ্তম পর্বের ক্লাস চালু করে শর্ট সিলেবাসে পরীক্ষা নিতে হবে। সব ধরনের অতিরিক্ত ফি প্রত্যাহার করতে হবে এবং প্রাইভেট পলিটেকনিকে সেমিস্টার ফি অর্ধেক করতে হবে। ২০২১ সালের মধ্যে ডুয়েটসহ সব প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আসন সংখ্যা বৃদ্ধি করতে হবে।

বুটেক্সে সব ধরনের সভা-সমাবেশ ও জনসংযোগ নিষিদ্ধ
  • ০৮ আগস্ট ২০২৬
এইচএসসি পাসেই নারী সেলস অ্যাসোসিয়েট নিয়োগ দেবে মিনিস্টার পা…
  • ০৮ আগস্ট ২০২৬
ভাতা পাইয়ে দিতে টাকা আদায়, পদ হারালেন বিএনপির ২ নেতা
  • ০৮ আগস্ট ২০২৬
রবিবার চট্টগ্রাম যাচ্ছেন প্রধানমন্ত্রী, দেখা করবেন হেফাজত আ…
  • ০৮ আগস্ট ২০২৬
জুনিয়র বৃৃত্তি পরীক্ষার নতুন তারিখ ঘোষণা, কোনদিন কোন বিষয়ের…
  • ০৮ আগস্ট ২০২৬
সাউথইস্ট ইউনিভার্সিটিতে আন্তঃবিশ্ববিদ্যালয় বাজেট প্রতিযোগি…
  • ০৮ আগস্ট ২০২৬