কারিগরি শিক্ষার্থীদের চার দাবি, কাল থেকে শাহবাগে বিক্ষোভ

০৬ ফেব্রুয়ারি ২০২১, ০৯:১৬ PM
শাহবাগে কারিগরি শিক্ষার্থীদের বিক্ষোভ

শাহবাগে কারিগরি শিক্ষার্থীদের বিক্ষোভ © ফাইল ফটো

আগামীকাল রবিবার (০৭ ফেব্রুয়ারি) থেকে ৪ দাবিতে ফের আন্দোলনে যাচ্ছে পলিটেকনিক ইন্সটিটিউটের শিক্ষার্থীরা। আজ শনিবার রাতে দ্যা ডেইলি ক্যাম্পাসকে বিষয়টি নিশ্চিত করেছেন কুড়িগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থী ও আন্দোলনের মুখপাত্র মেহেদী হাসান লিমন। আগামীকাল সকাল ১০টায় শিক্ষার্থীদের এ কর্মসূচি শুরু হবে।

লিমন বলেন, গত বুধবার আমরা কারিগরী শিক্ষাবোর্ড, শিক্ষামন্ত্রী, ও মাননীয় প্রধানমন্ত্রী বরাবর আমাদের দাবি স্মারকলিপি দিয়েছি। কিন্তু দাবির বিষয়ে কর্তৃপক্ষের পক্ষ থেকে আমাদের কোন সঙ্গে কোন যোগাযোগ করা হয়নি। এছাড়া দাবির বিষয়ে আমাদের কোন সিদ্ধান্তও জানানো হয়নি।

তিনি বলেন, দীর্ঘদিনের সিদ্ধান্তহীনতায় আমাদের শিক্ষার্থীরা হতাশার মধ্যে আছেন। শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা করেই আগামীকাল রবিবার থেকে আমরা শাহবাগে নতুন কর্মসূচি ঘোষণা করেছি। পলিটেকনিক ইন্সটিটিউটের শিক্ষার্থীরা ইতিমধ্যে ঢাকায় আসতে শুরু করেছেন। আমাদের দাবি নিয়ে আমরা এর আগেও শাহবাগসহ সারাদেশে আন্দোলন করেছি।

পলিটেকনিক ইন্সটিটিউটের শিক্ষার্থীদের দাবিগুলো হল- সেশনজট নিরসন করা; প্রথম, তৃতীয়, পঞ্চম ও সপ্তম পর্বের ক্লাস চালু করে শর্ট সিলেবাসে পরীক্ষা নেওয়া; অতিরিক্ত ফি প্রত্যাহার এবং প্রাইভেট পলিটেকনিকে সেমিস্টার ফি অর্ধেক করা এবং প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ডিপ্লোমা শিক্ষার্থীদের জন্য আসন বরাদ্দ করা।

রোল-রেজিস্ট্রেশন-সেট কোড ভুল হলে সংশোধন যেভাবে, জানাল বোর্ড
  • ১৩ এপ্রিল ২০২৬
গ্রেট স্কলারশিপ নিয়ে পড়ুন যুক্তরাজ্যে, আবেদন স্নাতকোত্তরে
  • ১৩ এপ্রিল ২০২৬
১-১৮তম নিবন্ধনধারীদের চিঠির বিষয়ে যা বলছে মন্ত্রণালয়
  • ১৩ এপ্রিল ২০২৬
পিএসসির নিয়োগে মেধার সঙ্গে নৈতিকতা যাচাই চান ইউজিসি চেয়ারম্…
  • ১৩ এপ্রিল ২০২৬
বিশ্বকাপের আগে বড় দুঃসংবাদ পেল আর্জেন্টিনা
  • ১৩ এপ্রিল ২০২৬
ঢাবির নতুন প্রো-ভিসি অধ্যাপক ড. আবদুস সালাম, প্রজ্ঞাপন জারি
  • ১৩ এপ্রিল ২০২৬