ডিপ্লোমা পেশেন্ট কেয়ারদের নার্সিং নিবন্ধন দেওয়ায় বিক্ষোভ

০৬ ফেব্রুয়ারি ২০২১, ০৪:১৫ PM
ঢাকায় নার্স সংগঠনের বিক্ষোভ

ঢাকায় নার্স সংগঠনের বিক্ষোভ © টিডিসি ফটো

কারিগরি শিক্ষাবোর্ডের অধীনে থাকা পেশেন্ট কেয়ার টেকনোলজি কোর্সের শিক্ষার্থীদের নার্সিং কাউন্সিলের অধীনের নিবন্ধন দেওয়ার সিদ্ধান্তের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ করেছে নার্সেস সংগঠনগুলো।

শনিবার (৬ ফেব্রুয়ারি) জাতীয় প্রেসক্লাবের সামনে সোসাইটি ফর নার্সেস সেফটি অ্যান্ড রাইটসের (এসএনএসআর) উদ্যোগে বিক্ষোভ সমাবেশ থেকে এর প্রতিবাদ জানানো হয়।

সমাবেশে বাংলাদেশ নার্সেস অ্যাসোসিয়েশনের সভাপতি ইসমত আরা পারভিন বলেন, দেশের স্বাস্থ্যখাতে নার্সরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন। করোনা মহামারিতেও জীবনের ঝুঁকি নিয়ে রোগীদের সেবায় নিয়োজিত আছেন তারা। কিন্তু দুঃখের সাথে জানাচ্ছি, কারিগরি শিক্ষা বোর্ড থেকে পাস করা পেশেন্ট কেয়ার টেকনোলজি কোর্সের স্টুডেন্টসদের বাংলাদেশ নার্সিং কাউন্সিল থেকে নার্সিং লাইসেন্স প্রদানের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। আমরা এর তীব্র প্রতিবাদ ও এই সিদ্ধান্ত বাতিলের দাবি জানাই।

সোসাইটি ফর নার্সেস সেফটি অ্যান্ড রাইটস এর সাধারণ সম্পাদক সাব্বির মাহমুদ তিহান বলেন, বাংলাদেশ জাতীয় সংসদ হতে প্রণীত বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিল আইন ২০১৬ অনুযায়ী বাংলাদেশ ও বাংলাদেশে অবস্থানরত বিদেশি নার্সিং শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন বা নিবন্ধন দেওয়ার একমাত্র ক্ষমতা বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিলের (বিএনএমসি)।

তিনি আরও বলেন, বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিলের অধীনে এইচএসসি পাস করার পরে কাউন্সিল প্রণীত নির্দিষ্ট সিলেবাস ও কোর্স কারিকুলামে সম্পূর্ণ ইংরেজি মাধ্যমে পাবলিক বিশ্ববিদ্যালয় অধিভুক্ত চার বছর মেয়াদী বিএসসি ইন নার্সিং (স্নাতক), ৩ বছর মেয়াদি ডিপ্লোমা ইন নার্সিং কোর্স ও ৩ বছর মেয়াদী ডিপ্লোমা ইন মিডওয়াইফারি কোর্স চলমান। যা বাংলাদেশ ও বহির্বিশ্বে স্বীকৃত।

স্বাধীনতা নার্সেস পরিষদের মহাসচিব ইকবাল হোসেন সবুজ বলেন, বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিল আইন ২০১৬ এর ২৪ নম্বর ধারা অনুযায়ী নার্সিং কাউন্সিলের অনুমোদন ব্যতীত কোনো প্রতিষ্ঠানের নার্সিং কোর্স পরিচালনা করা আইনত দণ্ডনীয় অপরাধ। এ আইনের ২৭ নম্বর ধারা অনুযায়ী নার্সিং কাউন্সিলের নিবন্ধন ব্যতীত কোনও ব্যক্তি নিজেকে নার্স পরিচয় দিতে পারবেন না এবং বিধান লঙ্ঘনে ৫০ হাজার টাকা অর্থদণ্ড ও এক বছরের কারাদণ্ডের বিধান রয়েছে।

বাংলাদেশ নার্সেস অ্যাসোসিয়েশন ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল শাখার সভাপতি কামাল হোসেন পাটোয়ারী বলেন, ডিপ্লোমা ইন পেশেন্ট কেয়ার টেকনোলজি কোর্স থেকে পাস করা শিক্ষার্থীরা ডিপ্লোমা ইন নার্সিং কোর্সের নিবন্ধন চাচ্ছে, যা সম্পূর্ণ আইনের লঙ্ঘন। এটি বাস্তবায়ন হলে দেশের স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে পড়বে। তাই অবিলম্বে নার্সদের যৌক্তিক দাবি মেনে নিতে হবে। অন্যথায় দেশের নার্সরা কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবে।

সিটি হাসপাতালে হামলা-লুটপাট, নেতৃত্ব দেওয়া ছাত্রদল নেতা দল …
  • ০৫ নভেম্বর ২০২৬
জাঙ্গুর সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ওয়েস্ট ইন্ডিজ, আলোকস্বল্…
  • ০৫ নভেম্বর ২০২৬
রাজধানীর ৫ হাসপাতালে চালু হচ্ছে পিপিপি পদ্ধতিতে উন্নত চিকিৎ…
  • ০৫ নভেম্বর ২০২৬
বাংলাদেশ ক্যাবল শিল্প লিমিটেডে ২৪ পদে স্থায়ী নিয়োগ, আবেদন অ…
  • ০৫ নভেম্বর ২০২৬
চলতি মাসে বঙ্গোপসাগরে সৃষ্টি হতে পারে দুই ঘূর্ণিঝড়
  • ০৫ নভেম্বর ২০২৬
নির্বাচনে হারের পর চাপে ট্রাম্প-নেতানিয়াহুর সম্পর্ক!
  • ০৫ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950