কারিগরি শিক্ষার্থীদের হাতে-কলমে প্রশিক্ষণ দেয়া হবে: শিক্ষা উপমন্ত্রী

০৩ ফেব্রুয়ারি ২০২১, ০৯:১২ AM
শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল

শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল © ফাইল ফটো

শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল বলেছেন, দেশে আন্তর্জাতিক মানের ল্যাবরেটরি স্থাপন করে কারিগরি খাতের শিক্ষার্থীদের হাতে-কলমে প্রশিক্ষণ দিতে পদক্ষেপ নিচ্ছে সরকার।

মঙ্গলবার সচিবালয়ে শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরীর সঙ্গে বাংলাদেশে নিযুক্ত ইতালির রাষ্ট্রদূত এনরিকো নানজিয়াটা সৌজন্য সাক্ষাতে এলে এ কথা জানান উপমন্ত্রী।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব মো. আমিনুল ইসলাম খান এবং বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. আবুল কাসেম।

অনুষ্ঠানে শিক্ষা উপমন্ত্রী বলেন, অটোমোবাইলস, ফুড প্রসেসিংসহ অন্যান্য কারিগরি খাতে দক্ষতা বৃদ্ধিমূলক কার্যক্রমে সরকার স্থানীয় উদ্যোগের পাশাপাশি বিদেশি সহায়তাকে কাজে লাগাতে সকল ধরনের সহায়তা করবে।

মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে ৬ গ্রামের মানুষের বিক্ষোভ
  • ২০ সেপ্টেম্বর ২০২৬
সারা দেশে সহিংসতার প্রতিবাদে দাউদকান্দিতে বিএনপির বিক্ষোভ
  • ২০ সেপ্টেম্বর ২০২৬
কর্ণফুলী নদীতে ডুবে না ফেরার দেশে চবি শিক্ষার্থী
  • ২০ সেপ্টেম্বর ২০২৬
শিক্ষকদের বদলিতে এডিট অপশন চালুর দাবিতে ফের মাউশিতে আবেদন
  • ২০ সেপ্টেম্বর ২০২৬
‘ছোলা বিক্রি করতে এসেছিলে’, বাবরকে প্রশ্ন ওয়াসিম আকরামের
  • ২০ সেপ্টেম্বর ২০২৬
সিগারেট, ওষুধ, মোবাইলসহ ১১ খাতে ভ্যাট রিটার্ন বাধ্যতামূলক ক…
  • ২০ সেপ্টেম্বর ২০২৬