বাপশিস এর নবনির্বাচিত কমিটির শপথ গ্রহণ

০১ ফেব্রুয়ারি ২০২১, ০৩:২৮ PM

© টিডিসি ফটো

বাংলাদেশ পলিটেকনিক শিক্ষক সমিতি (বাপশিস) এর নবনির্বাচিত সদস্যবৃন্দ শপথ গ্রহণ করেছে। শনিবার (৩০ জানুয়ারি) সকালে বাপশিসের প্রধান কার্যালয় হস্তান্তর ও শপথ অনুষ্ঠান হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (আইডিইবি) এর কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি একেএমএ হামিদ।

তাছাড়া অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ প্রকৌশলী কাজী জাকির হোসেন, আইডিইবি (কেনিক)-এর শিক্ষা ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মো: ইদরীস আলী, বাপশিস উপদেষ্টা ও সাবেক সভাপতি জনাব নির্মল চন্দ্র সিকদার। সভায় সভাপতিত্ব করেন, জনাব হাফিজ আহমেদ সিদ্দিক, সভাপতি, বাপশিস (কেনিক)।

অনুষ্ঠানের শুরুতেই অতিথিবৃন্দ নবনির্বাচিত সদস্যবৃন্দকে ফুল দিয়ে বরণ করে নেন এবং নির্বাচন কমিশনার জনাব আমিনুল ইসলাম ভূইয়া শপথ বাক্য পাঠ করান।

প্রসঙ্গত, গত ২০ জানুয়ারি দেশের ৪৯টি পলিটেকনিকে একযোগে প্রত্যক্ষ ভোটের মাধ্যমে যারা বাপশিস (২০২১-২২) মেয়াদের এর নির্বাচিতরা হলেন সভাপতি আমান উল্লাহ খান ইউসুফজী, সহ-সভাপতি এএম জহিরুল ইসলাম, মো: নাজমুল হান্নান, মো: শাহ আলম, নুরউদ্দিন মোহাম্মদ আলমগীর ও মো: তালাত মাহমুদ জোয়ার্দার, সাধারণ সম্পাদক জি,এম, আকতার হোসেন, যুগ্ন সম্পাদক মো: জিন্দার হোসেন খান, মোহাম্মদ মাহাবুব আলম, আব্দুল আওয়াল ও এসএম আজম উল্লাহ, সাংগঠনিক সম্পাদক শাহরিয়ার আলম, ইসমাইল হোসেন, প্রকাশ সিকদার, মো: শহিদুল ইসলাম শাওন ও এমদাদুল হক খাঁন, অর্থ সম্পাদক মো: মোকতার আহমেদ, শিক্ষা ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক মো: হেদায়েতুল ইসলাম, প্রযুক্তি ও গবেষণা বিষয়ক সম্পাদক মো: আবু সালেহ মূসা, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মো: মনিরুজ্জামান, সাংস্কৃতিক ও সমাজ কল্যাণ সম্পাদক হেলাল উদ্দীন আহমেদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক মো: জিল্লুর রহমান খান, চাকুরী বিষয়ক সম্পাদক মো: মহসীনুল করিম, দপ্তর ও পাঠাগার সম্পাদক মো: নাজমুল হক বখতিয়ার এবং মহিলা সম্পাদক নিলুফা খাতুন।

মুক্তিযু্দ্ধের চেনার বিশ্বাসী নবনির্বাচিত কমিটি ধানমন্ডি-৩২ নম্বর এ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদনের মাধ্যমে তাদের কা্যক্রম শুরু করেন। নবনির্বাচিত কমিটি কারিগরি সেক্টরে সার্বিক উন্নয়নের অঙ্গীকার করেন ও সকলের দোয়া ও সহযোগিতা কামনা করেন।

ধান রোপণের সময় বজ্রপাতে প্রাণ গেল কৃষকের
  • ০৮ আগস্ট ২০২৬
শেরপুর সীমান্তে ৬০০ বোতল ভারতীয় মদ উদ্ধার
  • ০৮ আগস্ট ২০২৬
সাউথইস্ট ইউনিভার্সিটিতে আন্তঃবিশ্ববিদ্যালয় বাজেট প্রতিযোগি…
  • ০৮ আগস্ট ২০২৬
সীমান্তে ভারতীয় মদ ফেলে পালাল চোরাকারবারিরা
  • ০৮ আগস্ট ২০২৬
সাকিবের আর জাতীয় দলে ফেরার সুযোগ নেই: ক্রীড়া প্রতিমন্ত্রী
  • ০৮ আগস্ট ২০২৬
গণঅভ্যুত্থানের সঙ্গে প্রথম বেইমানি করেছেন জামায়াত আমির: রাশ…
  • ০৮ আগস্ট ২০২৬