শাহবাগে জড়ো হতে শুরু করেছে পলিটেকনিক শিক্ষার্থীরা

১৮ জানুয়ারি ২০২১, ০৯:৩৪ AM
পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীদের আন্দোলন

পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীদের আন্দোলন © ফাইল ফটো

পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী রাজধানী শাহবাগসহ সারাদেশে একযোগে অবস্থান কর্মসূচি শুরু করতে যাচ্ছে পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। আজ সোমবার সকাল ১০টা থেকে এ কর্মসূচি শুরু হওয়ার কথা রয়েছে। ইতিমধ্যে শাহবাগ এলাকায় আন্দোলনকারী শিক্ষার্থীরা জড়ো হতে শুরু করেছেন।

কুড়িগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থী ও আন্দোলনের মুখপাত্র মেহেদী হাসান লিমন দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, আন্দোলনকারী সহযোদ্ধারা নির্দিষ্ট স্থানে জড়ো হচ্ছেন। কিছুক্ষণের মধ্যে কর্মসূচি শুরু হবে। এ কর্মসূচি সারাদেশে একযোগে পালিত হবে।

তিনি বলেন, দীর্ঘদিন থেকে আমাদের এ আন্দোলন ঢাকা, রাজশাহী, রংপুর ও বরিশালসহ দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ শহরে পালিত হয়েছে। ইতিমধ্যে আমরা শিক্ষার্থীদের ব্যাপক পাচ্ছি। কর্তৃপক্ষ নিশ্চিয়ই আমাদের দাবি-দাওয়া গুরুত্বের সঙ্গে বিবেচনা করবেন। আমরা আমাদের দাবি আদায়ে শতভাগ আশাবাদী।

শিক্ষার্থীদের দাবিগুলো হলো— সেশনজট নিরসন করা; প্রথম, তৃতীয়, পঞ্চম ও সপ্তম পর্বের ক্লাস চালু করে শর্ট সিলেবাসে পরীক্ষা নেওয়া; অতিরিক্ত ফি প্রত্যাহার এবং প্রাইভেট পলিটেকনিকে সেমিস্টার ফি অর্ধেক করা এবং প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ডিপ্লোমা শিক্ষার্থীদের জন্য আসন বরাদ্দ করা।

ক্যাশলেস বাংলাদেশ বিনির্মাণে বাংলা কিউআর নিয়ে আলেমদের সঙ্গে…
  • ০৮ আগস্ট ২০২৬
জুলাই অভ্যুত্থান আর আমার আরেক আব্বু-আম্মু খুঁজে পাওয়ার গল্প
  • ০৮ আগস্ট ২০২৬
বাণিজ্যিক খামারের পাশাপাশি দেশি জাত উন্নয়নেও জোর দিতে হবে: …
  • ০৮ আগস্ট ২০২৬
জামায়াত আমিরের বাসায় প্রদর্শনীতে জিয়ার অনুপস্থিতি নিয়ে রিজভ…
  • ০৮ আগস্ট ২০২৬
সোমবার কয়টায় দেখা যাবে এসএসসির ফল, জানাল বোর্ড
  • ০৮ আগস্ট ২০২৬
বর্ষায় জমজমাট ২০০ বছরের ঐতিহ্যবাহী নৌকার হাট
  • ০৮ আগস্ট ২০২৬