রংপুর ও বরিশালে পলিটেকনিক শিক্ষার্থীদের সড়ক অবরোধ

১৬ জানুয়ারি ২০২১, ০৩:২২ PM
বরিশালে পলিটেকনিক শিক্ষার্থীদের সড়ক অবরোধ

বরিশালে পলিটেকনিক শিক্ষার্থীদের সড়ক অবরোধ © সংগৃহীত

সেশনজট নিরসনসহ ৪ দফা দাবিতে রংপুর ও বরিশালে সড়ক অবরোধ করেছে পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। এ সময় এসব সড়কের যানজট সৃষ্টি হয়। পরে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

শিক্ষার্থীদের দাবিগুলো হলো— সেশনজট নিরসন করা; প্রথম, তৃতীয়, পঞ্চম ও সপ্তম পর্বের ক্লাস চালু করে শর্ট সিলেবাসে পরীক্ষা নেওয়া; অতিরিক্ত ফি প্রত্যাহার এবং প্রাইভেট পলিটেকনিকে সেমিস্টার ফি অর্ধেক করা এবং প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ডিপ্লোমা শিক্ষার্থীদের জন্য আসন বরাদ্দ করা।

জানা যায়, শনিবার (১৬ জানুয়ারি) দুপুর ১২টার দিকে রংপুর প্রেসক্লাব মোড়ে সড়ক অবরোধ করে আন্দোলন করেন শিক্ষার্থীরা। পরে একটি বিক্ষোভ মিছিল নিয়ে নগরের কাচারি বাজার এলাকায় গিয়ে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা।

এ সময় শিক্ষার্থীরা বলেন, করোনার দোহাই দিয়ে ক্লাস পরীক্ষা না নিয়ে উপরন্তু ফি বাড়ানো হয়েছে। আগামীতে পরীক্ষা গ্রহণের কোনো উদ্যোগ না থাকায় অনিশ্চয়তার মধ্যে পড়েছেন তারা। এ অবস্থায় আন্দোলনে 

এর আগে বেলা সোয়া ১১টায় বরিশাল-কুয়াকাটা মহাসড়কের সিঅ্যান্ডবি রোডের ১নং পুলের উপর সড়ক অবরোধ করেন বরিশালের সবগুলো পলিটেকনিকের শিক্ষার্থীরা।

এ সময় শিক্ষার্থীরা জানান, তারা সেশনজটের শিকার হচ্ছেন। প্রতিষ্ঠানগুলো তাদের কাছ থেকে ফি আদায় করছে। এসব কারণে তাদের পিঠ দেয়ালে ঠেকে গেছে। সমস্যা সমাধানে কর্তৃপক্ষের দৃষ্টিগোচর করতেই সড়ক অবরোধ কর্মসূচি পালন করেছেন তারা।

জনসাধারণের দুর্ভোগ কমাতে আন্দোলনকারীরা অবরোধ প্রত্যাহার করে নিয়েছে ব‌লে জা‌নি‌য়ে‌ছেন কো‌তোয়া‌লি ম‌ডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল ইসলাম।

ক্যাশলেস বাংলাদেশ বিনির্মাণে বাংলা কিউআর নিয়ে আলেমদের সঙ্গে…
  • ০৮ আগস্ট ২০২৬
জুলাই অভ্যুত্থান আর আমার আরেক আব্বু-আম্মু খুঁজে পাওয়ার গল্প
  • ০৮ আগস্ট ২০২৬
বাণিজ্যিক খামারের পাশাপাশি দেশি জাত উন্নয়নেও জোর দিতে হবে: …
  • ০৮ আগস্ট ২০২৬
জামায়াত আমিরের বাসায় প্রদর্শনীতে জিয়ার অনুপস্থিতি নিয়ে রিজভ…
  • ০৮ আগস্ট ২০২৬
সোমবার কয়টায় দেখা যাবে এসএসসির ফল, জানাল বোর্ড
  • ০৮ আগস্ট ২০২৬
বর্ষায় জমজমাট ২০০ বছরের ঐতিহ্যবাহী নৌকার হাট
  • ০৮ আগস্ট ২০২৬