সাধারণ শিক্ষার সঙ্গে কারিগরি শিক্ষায় গুরুত্ব দিতে হবে: প্রতিমন্ত্রী

১৫ জানুয়ারি ২০২১, ০৬:৩৬ PM
জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন

জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন © ফাইল ফটো

জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বলেছেন, আমরা যদি আমাদের যুব শক্তিকে কারিগরি শিক্ষায় দক্ষ করে গড়ে তুলতে পারি তবে খুব দ্রুতই দেশকে সম্মানজনক অবস্থায় নিয়ে যাওয়া সম্ভব হবে। তাই, সাধারণ শিক্ষার পাশাপাশি কারিগরি শিক্ষার ওপর আরো গুরুত্ব প্রদান করতে হবে।

শুক্রবার মেহেরপুরে কারিগরি শিক্ষা অধিদপ্তর বাস্তবায়নাধীন ‘১০০টি উপজেলায় একটি করে টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ স্থাপন’ প্রকল্পের আওতায় টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।

তিনি বলেন, বাংলাদেশের উল্লেখযোগ্য সংখ্যক মানুষ প্রবাসে কাজ করে থাকেন। অধিকাংশ ক্ষেত্রেই তারা শ্রমসাধ্য কাজে নিয়োজিত রয়েছেন। ফলে তারা কাঙ্খিত উপার্জন করতে পারেন না। তারা যদি কারিগরি শিক্ষায় দক্ষ হতেন তবে প্রবাসেও দক্ষতার সাথে কাজ করে অধিক উপার্জন করতে পারতেন।

জনপ্রশাসন প্রতিমন্ত্রী বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সমৃদ্ধ বাংলাদেশ গড়তে কারিগরি শিক্ষার উপর গুরুত্বারোপ করেছিলেন। তার সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারও কারিগরি শিক্ষাভিত্তিক বিভিন্ন প্রকল্প গ্রহণ করেছে, যেগুলো দক্ষ মানবসম্পদ তৈরিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছে।

মেহেরপুরের জেলা প্রশাসক মোহাম্মদ মুনসুর আলম খানের সভাপতিত্বে কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব মো. আমিনুল ইসলাম খান অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন। অনুষ্ঠানে প্রকল্প পরিচালক ড. মো. সিরাজুল ইসলাম স্বাগত বক্তব্য রাখেন।

সারা দেশে সহিংসতার প্রতিবাদে দাউদকান্দিতে বিএনপির বিক্ষোভ
  • ২০ সেপ্টেম্বর ২০২৬
কর্ণফুলী নদীতে ডুবে না ফেরার দেশে চবি শিক্ষার্থী
  • ২০ সেপ্টেম্বর ২০২৬
শিক্ষকদের বদলিতে এডিট অপশন চালুর দাবিতে ফের মাউশিতে আবেদন
  • ২০ সেপ্টেম্বর ২০২৬
‘ছোলা বিক্রি করতে এসেছিলে’, বাবরকে প্রশ্ন ওয়াসিম আকরামের
  • ২০ সেপ্টেম্বর ২০২৬
সিগারেট, ওষুধ, মোবাইলসহ ১১ খাতে ভ্যাট রিটার্ন বাধ্যতামূলক ক…
  • ২০ সেপ্টেম্বর ২০২৬
শিক্ষার্থী ৭৫, মিড-ডে মিলের খাবার বরাদ্দ ১৫১ জনের, হিসাব দি…
  • ২০ সেপ্টেম্বর ২০২৬