জিভিএস’র প্রথম কমিটি ঘোষণা, নেতৃত্বে পদ্ম-মোস্তাফিজ

০৮ জানুয়ারি ২০২১, ১১:৪৮ AM
গাজীপুর ভেটেরিনারি স্টুডেন্টস এসোসিয়েশনের সভাপতি ও সাধারণ সম্পাদক

গাজীপুর ভেটেরিনারি স্টুডেন্টস এসোসিয়েশনের সভাপতি ও সাধারণ সম্পাদক © সংগৃহীত

গাজীপুর ভেটেরিনারি স্টুডেন্টস এসোসিয়েশনের (জিভিএসএ) ২০২১-২২ মেয়াদের প্রথম কমিটি ঘোষণা করা হয়েছে। এতে সভাপতি হিসেবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মোহাইমিনুল হক পদ্ম এবং সাধারণ সম্পাদক হিসেবে গণ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মোস্তাফিজুর রহমান দায়িত্ব পেয়েছেন। বৃহস্পতিবার (৭ জানুয়ারি) অনলাইনে দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠানে ৩১ সদস্যের কমিটি ঘোষণা করেন সংগঠনটির আহবায়ক ডা. আমির হাসনাত হাসিব।

অনুষ্ঠানে কেন্দ্রীয় কৃষক লীগের সাংগঠনিক সম্পাদক এবং বাংলাদেশ ভেটেরিনারি এসোসিয়েশনের মহাসচিব মোহাম্মদ হাবীবুর রহমান মোল্লা, বঙ্গবন্ধু ভেটেরিনারি পরিষদের মহাসচিব সাইফুল বাশার স্বাগত বক্তব্য রাখেন। উপদেষ্টা হিসেবে জন্মসূত্রে গাজীপুর জেলায় স্থায়ী বাসিন্দা এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি বিভাগের বিভাগীয় প্রধান, অধ্যাপক এবং প্রভাষকরা যুক্ত হয়ে স্বাগত বক্তব্য রাখেন। এছাড়াও খ্যাতনাম ভেট প্র্যাক্টিশনার, কর্পোরেটের স্বনামধন্য এক্সিকিউটিভরা উপস্থিত ছিল।

কমিটির অন্য সদস্যরা হলেন- সহ-সভাপতি তানিয়া সুলতানা, মীর নাদিম, শরীফ উল রহমান, যুগ্ন সাধারণ সম্পাদক মো. আরিফ হোসাইন, হাবিবুর রহমান, মো. তাছমীর রাইয়ান লাবীব, সাংগঠনিক সম্পাদক মো. শাফিনুল ইসলাম, মো. মাহমুদুল হাসান সাকিব, মো. রাতুল জামান, সাংগঠনিক সম্পাদক এস এম  আওফবুল্লাহ ইব্রাহীম, দপ্তর সম্পাদক তোফায়েল আহমেদ, সহ-দপ্তর সম্পাদক হাসিবুল হাসান নাঈম, এ.কে.এম তৌসিফুর রহমান, কোষাধ্যক্ষ মেহেদী হাসান, প্রচার সম্পাদক জুখার দুদায়েভ ,সহ-প্রচার সম্পাদক আফসান সারোয়ার ,সংস্কৃতি বিষয়ক সম্পাদক তোফায়েল আহম্মেদ আকন্দ, সহ-সংস্কৃতি বিষয়ক সম্পাদক মো. মিলন মিয়া, গ্রন্থনা ও প্রকাশনা বিষয়ক সম্পাদক অপূর্ব তরফদার ,তথ্য ও যোগাযোগ বিষয়ক সম্পাদক মোঃ সাজিদ আল মামুন, তথ্য ও যোগাযোগ বিষয়ক উপ-সম্পাদক দিপু চন্দ্র দাস, সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক সামসুল আরেফিন সিদ্দিক, ক্রীড়া বিষয়ক সম্পাদক সাব্বির হোসাইন সানি, নারী বিষয়ক সম্পাদক ইসরাত জাহান সাদিয়া, পরিকল্পনা ও কর্মসূচী বিষয়ক সম্পাদক হাসানুল হক ইমন।

এছাড়া কার্যনির্বাহী সদস্য হয়েছে আনাস বিন হারুন, মো. হাবিব, সামিয়া খান লিসা, আশিক আহম্মেদ মুক্তা ও সাজ্জাদ হোসেন শাকিল।

বরিশালে জলাবদ্ধতা নিরসনে ৭৩০ কোটি টাকার প্রকল্প অনুমোদন
  • ০৫ নভেম্বর ২০২৬
বরিশালে জলাবদ্ধতা নিরসনে ৭৩০ কোটি টাকার প্রকল্প অনুমোদন
  • ০৫ নভেম্বর ২০২৬
বাংলাদেশকে এআই উদ্ভাবনে সক্ষম দেশ হিসেবে গড়ে তুলতে হবে
  • ০৫ নভেম্বর ২০২৬
কুয়াকাটা সৈকতে শতাধিক স্বেচ্ছাসেবীর পরিচ্ছন্নতা অভিযান
  • ০৫ নভেম্বর ২০২৬
স্বামী-স্ত্রীর কর্মস্থল বিবেচনায় বদলির সুযোগ চান প্রাথমিক শ…
  • ০৫ নভেম্বর ২০২৬
সিটি হাসপাতালে হামলা-লুটপাট, নেতৃত্ব দেওয়া ছাত্রদল নেতা দল …
  • ০৫ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950